ভিটামিন সি সমৃদ্ধ ফলের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা
ভিটামিন সি সমৃদ্ধ ফলের পুষ্টিগুণ ওউপকারিতা সম্পর্কে জানতে চান? তাহলে এই
আর্টিকেলটি আপনার জন্য। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং প্রতিদিন
কতটুকু ভিটামিন সি খাওয়া প্রয়োজন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
ভিটামিন সি মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং প্রতিদিন মানবদেহে
ভিটামিন সি কতটুকু প্রয়োজন এবং ভিটামিন সি সমৃদ্ধ ফলের নাম ও উপকারিতা এসব
সম্পর্কে বিস্তারিত আলোচনা করো হল।
সূচিপত্রঃ ভিটামিন সি সমৃদ্ধ ফলের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে আলোচনা করা হলো
- ভিটামিন সি সমৃদ্ধ ফলের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা
- ভিটামিন সি কেন এত গুরুত্বপূর্ণ
- ভিটামিন সি সমৃদ্ধ ফলের তালিকা সমূহ
- ভিটামিন সি এর পুষ্টিগুণ ও উপকারিতা
- রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন সি
- চুল ও ত্বকের ক্ষেত্রে ভিটামিন সি এর গুরুত্ব
- শিশু ও বয়স্কদের ক্ষেত্রে ভিটামিন সি
- প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন সি
- ভিটামিন সি সমৃদ্ধ ফল খাওয়ার নিয়ম কানুন
- ভিটামিন সি বেশি গ্রহণের পার্শ্বপ্রতিক্রিয়া
- লেখকের মন্তব্য
ভিটামিন সি সমৃদ্ধ ফলের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা
মানবদেহে ভিটামিন সি বা অ্যাসকরবিক অ্যাসিড রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে,
ক্ষত শুকাতে, আয়রন শোষণে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভিটামিন
বা অ্যাসকরবিক এসিড নামে পরিচিত। মূলত ভিটামিন সি মানব দেহে নিজে থেকে
তৈরি হতে পারে না। তাই খাবারের মাধ্যমে ভিটামিন সি গ্রহণ করা অত্যন্ত
গুরুত্বপূর্ণ একটি বিষয়।
ভিটামিন সি সমৃদ্ধ ফলের নাম
- পেয়ারা
- আমলকি
- কমলা
- লেবু
- মালটা
- স্ট্রবেরি
- জাম্বুরা
- পেঁপে
- কিউই
- আনারস ইত্যাদি
ভিটামিন সি ফলের পুষ্টিগুণ সম্পর্কে
ভিটামিন সি সমৃদ্ধ ফল গুলোর মধ্যে সাধারণত যে সকল পুষ্টিগুণ থাকে। সেগুলো
নিম্নে আলোচনা করা হলো-
- ফাইবার
- ভিটামিন সি
- পটাশিয়াম
- প্রাকৃতিক পানি
- ফলেট
- অ্যান্টিঅক্সিডেন্ট
- খনিজ
ভিটামিন সি এর স্বাস্থ্য উপকারিতা
- রোগ প্রতিরোধ বৃদ্ধি।
- ত্বকের স্বাস্থ্য ঠিক রাখা।
- ক্ষত শুকাতে সাহায্য করা।
- রক্তস্বল্পতার ঝুঁকি কমাতে সাহায্য করা।
- হজমে সাহায্য করা।
- চোখের অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করা।
- হৃদস্বাস্থ্য সুস্থ রাখা।
ভিটামিন সি কেন এত গুরুত্বপূর্ণ
মানবদেহে ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যা পানিতে দ্রবণীয়
ভিটামিন। যেহেতু মানব দেহে ভিটামিন সি নিজে তৈরি হতে পারে না। এবং সংরক্ষণ ও
করতে পারে না। হ্যাঁ আমাদের উচিত প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন সি সমৃদ্ধ
ফল ও শাক সবজি রাখা।যেহেতু ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা কে বৃদ্ধি
করে,এছাড়া সব ক্ষেত্রেই ভিটামিন সি এর গুরুত্ব অপরিসীম।
- ভিটামিন সি ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি পায়।
- শরীরের ক্ষতিকর ফ্রি রেডিক্যাল দূর করতে সহায়তা করে থাকে। এবং ভিটামিন সি শক্তিশালী এন্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে থাকে।
- ভিটামিন সি এর মাধ্যমে ত্বকের কোলাজেন তৈরি করে থাকে। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে এবং সুস্থ রাখতে সাহায্য করে।
- ভিটামিন সি আয়রন শোষণের ক্ষেত্রেও সাহায্য করে থাকে।
- ভিটামিন সি কাটা-ছেড়া, অস্ত্রপচার এসব ক্ষেত্রে, বা ক্ষত দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
- ভিটামিন সি সংযোজক কলা সুস্থ রাখতে বা দাঁত, মাড়ি, হাড় এসব ক্ষেত্রে সুস্থ রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
- শরীরে ভিটামিন সি এর অভাব হলে যেসব সমস্যা হয়
- শরীরের দুর্বলতা বা ক্লান্তি।
- সর্দি কাশির সংক্রমণ বেশি।
- দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া।
- বিভিন্ন ধরনের ক্ষত শুকায় না।
- ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা হওয়া।
- স্কার্ভি নামক রোগ হওয়া।
ভিটামিন সি সমৃদ্ধ ফলের তালিকা সমূহ
মানবদেহের ভিটামিন সি এর গুরুত্ব অপরিহার্য। ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ
ক্ষমতা বৃদ্ধি করে। ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে, আয়রন শোসনে গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করে থাকে। ভিটামিন সি সমৃদ্ধ ফলের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা
সম্পর্কে ভালোভাবে জানা উচিত। আর জানতে হলে আমাদের উচিত প্রতিনিয়ত ভিটামিন সি
সমৃদ্ধ ফল খাওয়া। নিচে ভিটামিন সি সমৃদ্ধ ফলের তালিকা দেওয়া হল-
| ফলের নাম | প্রতি ১০০ গ্রামে আনুমানিক ভিটামিন সি |
|---|---|
| পেয়ারা | ২২৮ মি.গ্রা |
| আমলকি | ৪৫০-৭০০ মি.গ্রা |
| কিউই | ৯৩মি.গ্রা |
| পেঁপে | ৬১ মি.গ্রা |
| লিচু | ৭২মি.গ্রা |
| কমলা | ৫৩ মি.গ্রা |
| স্ট্রবেরি | ৫৯মি.গ্রা |
| মাল্টা | ৫০-৫৫মি.গ্রা |
| আনারস | ৪৮মি.গ্রা |
| লেবু | ৫৩মি.গ্রা |
| আম | ৩৬মি.গ্রা |
| তরমুজ | ৮-৯মি.গ্রা |
| জাম্বুরা | ৩১মি.গ্রা |
ভিটামিন সি বেশি থাকে যেসব ফল
- পেয়ারা-পেয়ারাতে ভিটামিন সি কমলা থেকে চার গুণ বেশি থাকে।
- আমলকি-আমলকিতে প্রাকৃতিকভাবেই ভিটামিন সি এর উৎস একটু বেশি।
- পেঁপে-পেঁপে হজমে বেশ সহায়ক ভূমিকা পালন করে, পাশাপাশি ভিটামিন সি ও ভালো থাকে।
- কমলা এবং মাল্টা-প্রতিনিয়ত ভিটামিন সি এর যে চাহিদা পূরণ করতে ভূমিকা পালন করে থাকে।
- লিচু-লিচু একটা সুস্বাদু ফল এবং ভিটামিন সি এর ভালো একটা উৎস।
প্রতিনিয়ত ভিটামিন সি কতটুকু প্রয়োজন
- প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রেঃ প্রায় ৯০ মিলিগ্রাম
- প্রাপ্তবয়স্ক নারীর ক্ষেত্রেঃ প্রায় ৭৫ মিলিগ্রাম
- গর্ভবতী নারীর ক্ষেত্রেঃ প্রায় ৮৫ গ্রাম
- স্তনদানকারী মার ক্ষেত্রেঃ প্রায় ১২০ মিলিগ্রাম
ভিটামিন সি এর পুষ্টিগুণ ও উপকারিতা
ভিটামিন সি পানিতে দ্রব্যনিয় একটা ভিটামিন। যা শরীরের জৈবিক কার্যক্রমে
সাহায্য ও পরিচালনা করে থাকে। বিভিন্ন ধরনের ক্ষতিকর কোষের হাত থেকে রক্ষা করে
থাকে। যেহেতু মানুষের শরীরে নিজে থেকে ভিটামিন সি উৎপাদন হয় না। সেহেতু
প্রতিদিন খাবার গ্রহণের মাধ্যমে ভিটামিন সি পূরণ করা উত্তম। তাই ভিটামিন সি
সমৃদ্ধ ফলের পুষ্টিগুণ ও উপস্বাস্থ্য উপকারিতা সম্পর্কে ভালোভাবে জানা উত্তম।
ভিটামিন সি এর যে সব পুষ্টিগুণ বিদ্যমান সেগুলো নিম্নে আলোচনা করা হলো-
শক্তিশালী আন্টিঅক্সিডেন্ট হিসাবে
ভিটামিন সি মানবদেহের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করে। যা শরীরের ক্ষতিকর রেডিক্যাল কমাতে সাহায্য করে থাকে। যার ফলে রোগের
ঝুঁকি আস্তে আস্তে কমে যেতে থাকে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে
ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে থাকে। যার শরীরের ভাইরাস
ব্যাকটেরিয়া বা অন্যান্য সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে থাকে। নিয়মিত যদি
ভিটামিন সি গ্রহণ করে, তাহলে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়ে
উঠবে।
কোলাজেন উৎপাদনে
শরীরের বিভিন্ন অংশ যেমন- ত্বক, দাঁত, মাড়ি, আর সংযোজন কলা ইত্যাদি সুস্থ
রাখার ক্ষেত্রে অপরিহার্য ভূমিকা পালন করে থাকে।এক্ষেত্রে ভিটামিন সি এর
অবদান অপরিহার্য।
আয়রন শোষণ বাড়াতে সাহায্য করে
শরীরের রক্তস্বল্পতা প্রতিরোধে ভিটামিন সি অপরিহার্য ভূমিকা পালন করে থাকে।
হৃদস্বাস্থ্যের জন্য
মানুষের হৃদস্বাস্থ্যের জন্য ভিটামিন সি অত্যন্ত উপকারী একটি ভিটামিন। এটি
অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে থাকে।
ত্বকের সৌন্দর্য বৃদ্ধির জন্য
সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে এবং বলিরেখা কমাতে, এছাড়া ত্বকের উজ্জ্বলতা
বাড়াতে ভিটামিন সি এর ভূমিকা অপরিহার্য। এটি একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান
ত্বকের জন্য।
ক্ষত সারাতে সাহায্য করা
ভিটামিন সি টিস্যু গঠনে এবং ক্ষত নিরাময়ে জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করে।
দাঁত ও হাড়ের সুরক্ষা
দাত ও হাড় শক্তিশালী রাখার জন্য এবং সংযোজক কলা সুস্থ রাখার জন্য ভিটামিন সি
অত্যন্ত গুরুত্বপূর্ন।
ভিটামিন সি এর উপকারিতা সম্পর্কে
মানব দেহের জন্য ভিটামিন সি একটি অপরিহার্য পুষ্টি উপাদান। যা মানুষের
স্বাভাবিক কার্যক্রমকে সচল রাখে এবং রোগ প্রতিরোধ করে থাকে। এছাড়াও বিভিন্ন
ধরনের উপকারিতা লক্ষ্য করা যায় নিম্নে সেগুলো আলোচনা করা হলো-
- ভিটামিন সি মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
- ভিটামিন সি কোলাজান উৎপাদন করে ত্বক ও চুলকে সুস্থ,ও উজ্জ্বল রাখে।
- মানবদেহে ক্ষতিকর ফ্রি রাইডিক্যাল এর প্রভাব কমায় এবং শক্তিশালী এন্টিঅক্সিডেন্ট হিসেবে সহায়তা করে থাকে।
- ভিটামিন সি আর রক্তস্বল্পতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং আয়রনের শোষণ বাড়িয়ে দেয়।
- ভিটামিন সি শরীরের নতুন কোষ গঠনে সাহায্য করে থাকে। তাই ক্ষত জায়গা শুকাতে সাহায্য করে থাকে।
- ভিটামিন সি রক্তনালির স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে স্গরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
- ভিটামিন সি দাঁত, হাড়,মাড়ির গঠন এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
- ভিটামিন সি গ্রহণ করলে চোখের যে কোন সমস্যার ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে।
- ভিটামিন সি শরীরের ক্লান্তি ও দুর্বলতা কমাতে সহায়তা করে থাকে।
- ভিটামিন সি গ্রহণের ফলে বার্ধক্যের প্রভাব কমতে থাকে।
ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন সি
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ
একটি পুষ্টি উপাদানের মধ্যে অন্যতম। যা শরীরের ভাইরাস ব্যাকটেরিয়া এবং
ক্ষতিকর জীবানুর বিরুদ্ধে লড়াই করে। ভিটামিন সি সমৃদ্ধ ফলের পুষ্টি ও
স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানার অন্যতম মাধ্যম হচ্ছে রোগ প্রতিরোধের ক্ষমতা
বৃদ্ধিতে ভিটামিন সি এর ভূমিকা।এগুলো আলোচনা করা হলো-
- শ্বেত রক্তকণিকার কার্যকারিতা এবং জীবাণুর বিরুদ্ধে লড়াই এর ক্ষেত্রে ভিটামিন সি এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে থাকে।
- ভিটামিন সি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করে যা প্রতিরোধ ব্যবস্থা আরও একটি কার্যকরী প্রভাব ফেলে।
- ভিটামিন সি সংক্রমণ হতে দ্রুত সুস্থ করতে সাহায্য করে যেন প্রতিরোধের অন্যতম অংশ।
- যেহেতু ভিটামিন সি কোষ উৎপাদনে সাহায্য করে। সেহেতু নাক, ত্বক ,মুখ ,চুল ইত্যাদি প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী হয়।
- ভিটামিন সি প্রদাহ কমাতে সহায়তা করে থাকে।
চুল ও ত্বকের ক্ষেত্রে ভিটামিন সি এর গুরুত্ব
ত্বক ও চুলের সৌন্দর্য এবং সুস্থতা বজায় রাখা ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করে থাকে। শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তা নয় ভিটামিন সি বিভিন্ন
ধরনের উপকার করে থাকে। এটি কোলাজেন উৎপাদনে পুষ্টি শোষণে স্বাস্থ্যকর্ম
ত্বক এবং মজবুত চুল ইত্যাদির জন্য ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি
ভিটামিন সি সমৃদ্ধ ফলের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা অন্যতম উপাদান
আলোচনা করা হলো।
- চুল ভেঙে যাওয়া বা চুলের গোড়া মজবুত রাখার ক্ষেত্রে ভিটামিন সি অপরিহার্য উপাদান।
- যেহেতু ভিটামিন সি থেকে আয়রনের শোষণ ক্ষমতা বাড়ায় সেক্ষেত্রে চুল পড়ার হাত থেকে সুরক্ষা পাওয়া যায়।
- নতুন চুল বৃদ্ধি এবং চুলের সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখার জন্য ভিটামিন সি অন্যতম একটি উপাদান।
- ভিটামিন সি যেহেতু একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সেহেতু সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে।
- ত্বককে ছোটখাটো ক্ষত, ব্রণ ,কাটাছেঁড়া ইত্যাদি দ্রুত সারাতে ভিটামিন সি অন্যতম ভূমিকা পালন করে থাকে, এর নতুন কোষ তৈরিতে সাহায্য করে থাকে।
- ভিটামিন সি এর অভাব হলে ত্বকের উজ্জ্বলতা কমে যায়। তাই ভিটামিন সি দরকার উজ্জ্বলতা বাড়াতে এবং নিস্তেজ ভাব কমাতে সাহায্য করে থাকে।
- উৎপাদনে সাহায্য করে থাকে এবং এমন প্রোটিন যা ত্বকের সমস্ত স্বাস্থ্য সুরক্ষা করে থাকে।
শিশু ও বয়স্কদের ক্ষেত্রে ভিটামিন সি
শিশু, বয়স্ক এবং গর্ভবতী নারীদের ক্ষেত্রে ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ
একটি উপাদান। শিশুদের ক্ষেত্রে শারীরিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং
যে কোন ক্ষত শুকাতে এ ভিটামিন সাহায্য করে থাকে। তাই খাদ্য তালিকায় সব
সময় ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখা উত্তম। গর্ভাবস্থায় নারীদের শরীরে পুষ্টির
অভাব দেখা দেয় এবং এই সময় পুষ্টির পরিমাণ বাড়ানো উচিত।
এবং খাদ্য তালিকায় ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখলে পুষ্টির নিশ্চিত করে এবং
আয়রন শোষণ করতে সাহায্য করে থাকে। এছাড়া বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে
আস্তে কমে যেতে থাকে। তাই নিয়মিত এবং পরিমাণ মতো ভিটামিন সি সমৃদ্ধ ফল ও
শাকসবজি গুলো খাওয়ার অভ্যাস করতে হবে যাতে অসুস্থ না হয়। এছাড়া শিশুদের
ক্ষেত্রে ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান। যেখানে শিশুদের শারীরিক
ও মানসিক বিকাশের জন্য।
এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সংক্রমণ বিরুদ্ধে, ত্বক স্বাভাবিক রাখার
জন্য অপরিহার্য একটা উপাদান। আর বয়স্কদের ক্ষেত্রে ক্ষত সারাতে আরো
ক্যালসিয়াম রক্ষার ক্ষেত্রে আয়রনের শোষণ বাড়াতে এসব ক্ষেত্রে ভিটামিনের
অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পর্যাপ্ত যদি ভিটামিন সি গ্রহণ করে তাহলে
জীবনযাপনের সুস্থতা বজায় রাখতে পারবে। তাই তো ভিটামিন সি সমৃদ্ধ
ফলের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে ভালোভাবে জানা উচিত।
প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন সি
মানব দেহ থেকে ভিটামিন সি তৈরি করতে পারেনা এবং সংরক্ষণও করতে পারেনা। খাদ্যের
তালিকার মাধ্যমে তার চাহিদা পূরণ করা প্রয়োজন সুস্থ ও কর্মখম জীবন যাপনের জন্য
ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রতিদিন যদি ভিটামিন
সি সমৃদ্ধ ফল বা সবজি খাওয়া যায় তাহলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
পাবে।এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, আয়রন শোষণ বৃদ্ধি পাবে এবং বিভিন্ন
অঙ্গের স্বাভাবিক কার্যক্রম সঠিকভাবে চলতে সহায়তা করে থাকবে।
সকালের নাস্তা ভিটামিন সি
দিনের শুরুতে অর্থাৎ সকালে নাস্তার সময় কমলা, মালটা, পেপে, পেয়ারা বা আমলকি
খাওয়ার অভ্যাস গড়তে হবে। এদের শরীরের দ্রুত ভিটামিন সি এর ঘাটতি কমে যায় এবং
সতেজতা ফিরে আসে।
দুপুরের খাবার সময়
দুপুরের খাবারে যদি সবুজ শাক-সবজি ইত্যাদি রাখা যায়, তাহলে ভিটামিন সি যুক্ত
হয়। এ ছাড়া কাঁচা সালাদ, লেবু ,টমেটো, শসা, ধনেপাতা, ক্যাপসিকাম ইত্যাদি যোগ
করা যায়। তাহলে প্রচুর পরিমানে ভিটামিন সি পাওয়া যায়।
বিকালের রাস্তায় ভিটামিন সি
ফাস্টফোড জাতীয় খাবারের পরিবর্তে পেয়ারা, কমলা, আনারস জাতীয় ফল অনেক
স্বাস্থ্যকর এবং পুষ্টিকর উপাদান।
আরো পড়ুনঃ ইউটিউব শর্ট ভিডিও থেকে ইনকাম করার উপায়
রাতের খাবার সময়
রাতের খাবারে ভিটামিন সি সমৃদ্ধ সবজি যেমন-বাঁধাকপি, ক্যাপসিকাম, ব্রকলি
ইত্যাদি রাখা যেতে পারে। তবে অতিরিক্ত তাপে রান্না করলে ভিটামিন সি নষ্ট হয়ে
যেতে পারে।তাই অল্প সময় রান্না করাই ভালো। এছাড়া আয়রন সমৃদ্ধ খাবার যেমন-
ডাল, পালং শাক ,কলিজা এছাড়া লেবুর রস বা ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে শরীর
সুস্থ সতেজ থাকে।
প্রতিদিন এর খাদ্য তালিকায় যেসব ফল সবজি খাওয়া প্রয়োজন তা হল-
- পেয়ারা
- আমলকি
- মালটা
- কমলা
- লেবু
- পেঁপে
- ব্রকলি
- ক্যাপসিকাম
- টমেটো
- সবুজ শাকসবজি
ভিটামিন সি সমৃদ্ধ ফল খাওয়ার নিয়ম কানুন
সঠিক নিয়ম মেনে যদি ভিটামিন সি খাওয়া যায়। তাহলে অধিক পরিমাণে পুষ্টিগুন
পাওয়া যায়। এটা যেহেতু নিজে থেকে উৎপাদন হয় না। সঠিক সময়ে ভিটামিন সমৃদ্ধ
খাবার খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং ভালো উপকার পাওয়া যায়।
আলোচনা করা হলো-
- ভিটামিন সি সমৃদ্ধ ফলগুলো সব সময় তাজা অবস্থায় খাওয়া উত্তম। কেটে রেখে দিলে অনেক সময় ভিটামিন সি এর কিছু অংশ নষ্ট হয়ে যায়।
- ফল খাওয়ার আগে অবশ্য পরিষ্কার পানিতে ভালোভাবে ধোয়া উচিত। যাতে ধুলাবালি,কীটনাশক বা জীবানু নষ্ট হয়ে যায়।
- সব সময় আয়রন সমৃদ্ধ খাবারের সঙ্গে ভিটামিন সি খাওয়ার চেষ্টা করা উত্তম। এতে শরীরের রক্তস্বল্পতা প্রতিরোধ করে থাকে।
- যেকোনো ফলের জুস খাওয়ার থেকে আস্ত ফল খাওয়া বেশি ভালো। জুস করে খেলে ফাইবার কমে যায়। এবং চিনি যোগ করতে হয় না যা শরীরের জন্য ক্ষতিকর।
- অতিরিক্ত তাপে রান্না করলে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। তার জন্য হালকা সিদ্ধ করে রান্না করা ভালো।
- ভিটামিন সি দৈনিক চাহিদা পূরণ করা সম্ভব। তবে সঠিক পরিমাণে গ্রহণ করাই উত্তম।
ভিটামিন সি বেশি গ্রহণের পার্শ্বপ্রতিক্রিয়া
ভিটামিন সি শরীরের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। তাই ভিটামিন
সি সমৃদ্ধ ফলের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা তেমনি এর পার্শ্ব প্রতিক্রিয়াও
রয়েছে। সাধারণত ফল ও সবজি থেকে ভিটামিন সি অতিরিক্ত হওয়ার ঝুঁকি কম থাকে।
উচ্চমাত্রার সাপ্লিমেন্ট নিলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। যেমন-
- পেটের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে।
- কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি হতে পারে।
- আয়রন অতিরিক্ত শোষিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে।
- মাথা ব্যথা ও ক্লান্তি অস্থিরতা মত উপসর্গ দেখা দিতে পারে।
- উচ্চমাত্রায় ভিটামিন সি রক্ত বা প্রসবের পরীক্ষায় ফলাফলে প্রভাব ফেলতে পারে।
- নিরাপদ মাত্রায় ভিটামিন সি গ্রহণ করা।
- প্রাপ্ত বয়স্কদের জন্য প্রতিদিন 70 থেকে 90 মিলিগ্রাম ভিটামিন সি গ্রহণ করা উত্তম।
- ফলমূল এবং সবজিকে ভিটামিন সি এর উৎস হিসেবে অগ্রাধিকার দেওয়া উচিত।
- পরামর্শ ছাড়া সাপ্লিমেন্ট না গ্রহণ করা।
লেখক এর মন্তব্য
ভিটামিন সি যেহেতু আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ একটি অংশ বা পুষ্টি উপাদান।
যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তখন চুলের
স্বাস্থ্য রক্ষায় ক্ষতিকর কোষ এর হাত থেকে রক্ষা ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করে থাকে। সেক্ষেত্রে শুধু যে ভিটামিন সি এর উপর নির্ভর করতে হবে এমন নয়।
এর পাশাপাশি সুষম খাদ্য এবং স্বাস্থ্যকর জীবন যাপন মেনে চলা অত্যন্ত
গুরুত্বপূর্ণ বিষয়।প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন সি সমৃদ্ধ ফল এবং সবজি
রাখার অভ্যাস গড়ে তোলা ভালো।
তাছাড়া প্রাকৃতিকভাবে যদি ভিটামিন সি গ্রহণ করা যায় তাহলে সবচেয়ে উত্তম। তবে
প্রয়োজন ছাড়াও উচ্চমাত্রায় সাপ্লেমেন্ট গ্রহণ করা ঠিক না। সাপ্লিমেন্ট নিতে
হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।ভিটামিন সি সমৃদ্ধ ফলের পুষ্টিগুণ ও
স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে ভালোভাবে জানা উচিত। এবং সুস্থ কার্যক্রম ও
স্বাভাবিক জীবন যাপনের জন্য আমাদের খাদ্য তালিকায় ভিটামিন সি নিশ্চিত করা
প্রয়োজন। এতক্ষণ আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই
ধরনের আর্টিকেল পড়ার জন্য আমার ওয়েবসাইটটা নিয়মিত ভিজিট করুন।



অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url