৩০ দিনের স্বাস্থ্যকর জীবন যাপন চ্যালেঞ্জ

আপনি ভাবছেন, কিভাবে ৩০ দিনের স্বাস্থ্যকর জীবন যাপন চ্যালেঞ্জ করবেন? তাহলে চলুন, আমরা নিয়মিত স্বাস্থ্যকর ও সুষম খাবার,ব্যায়াম,পর্যাপ্ত ঘুম ও মানসিকভাবে ভালো থাকার চেষ্টা করি। আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন। তাহলে বিস্তারিতভাবে জানতে পারবেন।
৩০-দিনের-স্বাস্থ্যকর-জীবন-যাপন-চ্যালেঞ্জ
এই আর্টিকেলে মূলত শারীরিক ও মানসিকভাবে কিভাবে সুস্থ থাকা যায় এবং জীবন যাপন পরিবর্তন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।  

সূচিপত্রঃ ৩০ দিনের স্বাস্থ্যকর জীবন যাপন চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হলো

৩০ দিনের স্বাস্থ্যকর জীবন যাপন চ্যালেঞ্জ

বর্তমানে সুস্থ থাকাটা জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা শুধু প্রয়োজন নয় বরং এটা জীবনের একটা বড় অংশ। অতিরিক্ত প্রযুক্তির উপর নির্ভরশীল জীবন, খাবারের অনিয়ম, অনিয়মিত ঘুম এবং শারীরিক পরিশ্রম মানুষের অনেক কমে গেছে। আর এসব কারণে মানুষ নানা ধরনের স্বাস্থ্য সমস্যা  ভুগছেন। আর এই পরিস্থিতি মোকাবেলার জন্য একমাত্র উপায় হচ্ছে ৩০ দিনের স্বাস্থ্যকর জীবন যাপন চ্যালেঞ্জ মোকাবেলা করা। এই চ্যালেঞ্জের মূল উদ্দেশ্য হচ্ছে সুস্থ ও স্বাভাবিকভাবে জীবন যাপন করা। প্রতিদিন যদি একটু করে ছোট অভ্যাসগুলো গড়ে তোলা যায়, তবে জীবনের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।

৩০ দিনের স্বাস্থ্যকর জীবন যাপন চ্যালেঞ্জ করার পর আপনি যদি পরিকল্পনা অনুযায়ী খাদ্য গ্রহণ করেন, পরিমাণ মতো পানি পান করেন, সঠিকভাবে ঘুমান, মানসিক স্বাস্থ্যের পরিচর্যা করেন। তাহলে দেখবেন এক মাসের মধ্যে আপনার জীবনধারা পরিবর্তন। তাছাড়া এই চ্যালেঞ্জ এর মূল সুবিধা হল এগুলো কোন ব্যয়বহুল বিষয় বা প্রশিক্ষণের প্রয়োজন হয় না। শুধুমাত্র নিজের যদি প্রচুর ইচ্ছা শক্তি থাকে, তাহলে নিজেকে পরিবর্তন করতে পারবেন। নিম্নে ধাপে ধাপে এ চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা হলো-

সকাল বেলা ঘুম থেকে উঠার অভ্যাস গড়ুন 

৩০ দিনের স্বাস্থ্যকর জীবন যাপন চ্যালেঞ্জ করার প্রথম ধাপই হল সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস গড়া। সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে মন সুস্থ থাকে এবং ভোরবেলা বিশুদ্ধ অক্সিজেন পাওয়া যায় এবং বাতাসের ও দূষণ অনেকটা কম থাকে। তাই এই আবহাওয়া আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এছাড়া ইসলামে ভোরবেলা ওঠার নির্দেশ দিয়েছেন। এবং সকালের নাস্তা টা সঠিক সময়ে খাওয়া উচিত। সকালে নাস্তা করলে আপনার শরীর সারাদিনের জন্য উজ্জীবিত থাকবে।
৩০-দিনের-স্বাস্থ্যকর-জীবন-যাপন-চ্যালেঞ্জ
সারাদিনের পুষ্টিকর খাবার গুলোর মধ্যে এটি একটি অন্যতম খাবার। অনেকে সকালবেলায় সারাদিনের পরিকল্পনা করে, কেউ বই পড়ে দিন শুরু করে, আবার কেউ ব্যায়াম করে দিনটা শুরু করে। তাই মনকে ভালো ও সুস্থ হতে সকাল বেলা ঘুম থেকে ওঠার কোন বিকল্প নাই। তাছাড়া যারা সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে, তারা মুলত মেধাবী হয়ে থাকে। তাই আমাদের সকলের উচিত সকাল বেলা ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার অভ্যাস গড়া।

প্রার্থনা দিয়ে দিন শুরু করুন

৩০ দিনে স্বাস্থ্যকর জীবন যাপন চ্যালেঞ্জ করার আরও একটি ধাপ হচ্ছে প্রার্থনা দিয়ে দিন শুরু করা। আমাদের সবারই উচিত দিনের শুরুটা করা প্রার্থনা দিয়ে। প্রার্থনা করলে আমাদের মন ও শরীর দুটোই সুস্থ থাকে। এবং কর্মক্ষেত্রে খুব ভালো রাখে। আর এমনিতেই মুসলমান হিসেবে নামাজ কায়েম করা আমাদের উত্তম কাজ। সঠিক সময় নামাজ কায়েম করলে সারাটা দিন ভালো কাটে। যার যেটা ধর্ম সে সেভাবে সকাল শুরু করে প্রার্থনা করা উচিত।
৩০-দিনের-স্বাস্থ্যকর-জীবন-যাপন-চ্যালেঞ্জ
তাই প্রার্থনার মাধ্যমে মানুষের মনের বিষন্নতা কেটে যায়।এবং শারীরিকভাবে সুস্থ থাকে। কারণ মোটামুটি শারীরিক চর্চার মধ্যে পড়ে। আবার প্রার্থনার মাধ্যমে মনটা অনেক পবিত্র থাকে। যেহেতু সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, তাই তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কারণ তার অনুগ্রহে আমরা পৃথিবীটা দেখতে পাচ্ছি। এবং সৃষ্টিকর্তার কাছে সুস্থতা এবং সৃষ্টিকর্তার নিয়ামত চাইতে হলে প্রার্থনার কোন বিকল্প নেই।

নিয়মিত ব্যায়াম শুরু করুন

নিয়মিত ব্যায়াম করা ৩০ দিনের স্বাস্থ্যকর জীবন যাপন চ্যালেঞ্জ পদ্ধতির অন্যতম একটি ধাপ। প্রত্যেকটা মানুষের সুস্থ থাকার জন্য ব্যায়াম করা একটা গুরুত্বপূর্ণ অংশ। শরীর ফিট থাকার জন্য ব্যায়াম একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে এবং ওজন নিয়ন্ত্রণ রাখে। নিয়মিত ব্যায়াম আপনার শরীরে উৎপাদন ক্ষমতা বাড়ায়, বয়স লিঙ্গ বা শারীরিক সক্ষমতার ইত্যাদি ব্যায়ামের মাধ্যমে উপকারে আসে। ব্যায়াম প্রত্যেকটা মানুষের একটা গুরুত্বপূর্ণ জীবনের অংশবিশেষ।
 
৩০-দিনের-স্বাস্থ্যকর-জীবন-যাপন-চ্যালেঞ্জ
ব্যায়ামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রতিদিন হাঁটা। প্রতিদিন ৩০ থেকে ৪০ মিনিট করে হাঁটার অভ্যাস গড়ে তুলতে পারলে আমাদের শরীরের হরমোন গুলো কার্যপ্রক্রিয়া সঠিকভাবে পরিচালিত হবে। বিভিন্ন ধরনের রোগের ঝুঁকি থেকেও বাঁচা যায়। এই ক্ষেত্রে যারা নতুন ভাবে হাটা শুরু করবেন তারা আস্তে আস্তে আরো হাটা মাত্রাটা বাড়িয়ে দিবেন। এতে শরীর ও মন দুটোই সুস্থ থাকবে।

স্বাস্থ্যকর ও সুষম খাদ্য অভ্যাস গড়ে তুলুন

স্বাস্থ্যসম্মত জীবন যাপন করা ৩০ দিনের স্বাস্থ্যকর জীবন যাপন চ্যালেঞ্জ পদ্ধতির অন্যতম একটি ধাপ। তা বিস্তারিতভাবে আলোচনা করা হলো। স্বাস্থ্যকর জীবন যাপন করার জন্য অন্যতম মাধ্যম হলো স্বাস্থ্যকর সুষম খাদ্য অভ্যাস গড়ে তোলা। প্রতিদিনের খাবার মূলত শর্করা ও প্রোটিন সমৃদ্ধ খাবার থাকা দরকার। এছাড়া সবুজ টাটকা শাকসবজি ও ফলমূল শরীরের জন্য অনেক উপকারী। প্রতিদিনের তালিকা থেকে চিনি আস্তে আস্তে মুছে ফেলতে হবে।
৩০-দিনের-স্বাস্থ্যকর-জীবন-যাপন-চ্যালেঞ্জ

তাছাড়া চিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, উচ্চ কলেস্টেরল এগুলো বাড়িয়ে তোলে। তাই আমাদের চিনি মুক্ত খাদ্য অভ্যাস গড়তে হবে। আবার অনেক সময় কোমল পানীয় এবং ফাস্টফুড খাবার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা উচিত। এসব খাবার প্রতিনিয়ত খেলে স্বাস্থ্য ক্ষেত্রে ঝুঁকি আনতে পারে। অতিরিক্ত খাবার খাওয়া ক্ষতির কারণ। তাই ঠিক সময়ে খাবার গ্রহণ ও পরিমিত পরিমানে খাবার গ্রহণ করা স্বাস্থ্যসম্মত জীবনের একটি অংশ বিশেষ। সুষম খাদ্য তালিকা মধ্যে কয়েকটি খাবার যেমন-

বাদাম 
বাদাম একটা অত্যন্ত পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার। এতে প্রচুর পরিমাণ ভিটামিন ই, ফাইবার, ম্যাগনেসিয়াম এবং নানা ধরনের পুষ্টি রয়েছে। এছাড়া বাদাম খেলে ওজন কমাতে, ডায়াবেটিস, ইত্যাদি কমাতে সাহায্য করতে পারে।

জাঙ্কফুড
অত্যন্ত অস্বাস্থ্যকর খাবার। এগুলোর মধ্যে ফাইবার ও প্রোটিন কম থাকে। এগুলো প্রায়ই ফাঁকা ক্যালরি সমৃদ্ধ। তাই বাড়ির স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া উচিত।

ফলমূল ও শাকসবজি
এতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিরালেন এবং বিভিন্ন ধরনের খাদ্য উপাদান  হিসেবে কাজ করে থাকে। 

পরিমাণ মতো পানি পান করুন

জীবন যাপনের আরও একটি মাধ্যম হলো পরিমাণ মতো পানি পান করা। মানুষের দেহের জন্য পানি অপরিহার্য। হজম প্রক্রিয়ায় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে এবং বিভিন্ন অঙ্গের স্বাভাবিক কার্য পরিচালনা করার ক্ষেত্রে পানি একটি অপরিহার্য ভূমিকা পালন করে। আমরা তৃষ্ণা অনুভব করলে পানি পান করে থাকি। এছাড়া পানি পান করার ভালো সময় হচ্ছে প্রতিটি খাবারের ৩০ মিনিট আগে।
৩০-দিনের-স্বাস্থ্যকর-জীবন-যাপন-চ্যালেঞ্জ
তাহলে ওজন কমানোর হার প্রায় ৪৪% পর্যন্ত কমে যায়। এক্ষেত্রে অসুখের হার ও কমে যায়। তাই নিজের শরীরের চাহিদা অনুযায়ী পানি পান করা সবচেয়ে উত্তম। পানির অপর নাম জীবন। পানি ছাড়া মানুষের জীবন  অকল্পনীয়। তাই প্রতিদিন মানুষের দুই থেকে তিন লিটার পানি পান করা উচিত।

পরিমিত ঘুমের অভ্যাস করুন

পরিণত ঘুমের অভ্যাস ৩০ দিনে স্বাস্থ্যকর জীবন যাপন চ্যালেঞ্জ করার অন্যতম মাধ্যম বা শক্তি। পরিমিত ঘুম মানুষের শরীরে মানসিক চাহিদা পূরণ করে থাকে। শুধু তাই না বরং পরবর্তী সময়ের জন্য শরীরে শক্তি সঞ্চয়ের সহায়তা করে থাকে। একজন প্রাপ্তবয়স্ক মানুষকে মোটামুটি সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত। আর এই ঘুমকেই বলা হয় আদর্শ ঘুম। একজন মানুষকে মূলত সারাদিনের ক্লান্তি শেষে নির্দিষ্ট সময়ে ঘুমানো এবং জাগার অভ্যাস করতে হবে। কারণ পর্যাপ্ত পরিমাণে ঘুম মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী।
৩০-দিনের-স্বাস্থ্যকর-জীবন-যাপন-চ্যালেঞ্জ
পর্যাপ্ত ও সঠিক সময়ে ঘুম মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং হারমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে থাকে। এছাড়া যদি পরিণত ঘুমানো যায় তাহলে ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগ কমিয়ে থাকে। তাই ঘুম মানুষের জীবনের একটি অপরিহার্য অংশ। মানুষের শরীরে দিক থেকে সুস্থ থাকার জন্য পর্যাপ্ত ঘুমের গুরুত্ব অনেক বেশি। ঘুম মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধিতে, মনোযোগ বাড়াতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে থাকে।


আর যদি রাতে ঘুমের ব্যাঘাত ঘটে, তাহলে শরীর ক্লান্ত, খিটখিটে মেজাজ, বিষন্নতা ইত্যাদির সমস্যা দেখা দেয়। মানুষের অন্যতম মাধ্যম হচ্ছে পরিণত ঘুমের অভ্যাস গড়া। আর ঘুমানোর পূর্বে মোবাইল ফোন, টেলিভিশন এবং ইলেকট্রনিক্স যে কোন ডিভাইস ব্যবহার কমানো। এছাড়া সন্ধার পর চা বা ক্যাপেনযুক্ত পানিও খাওয়া উচিত নয়। ক্যাফেনযুক্ত পানিয় পান করলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। তাইতো প্রতিদিন পরিমিত ঘুমের অভ্যাস গড়ে তোলা উচিত। যাতে শারীরিক ও মানুষিকভাবে সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। 

মানসিকভাবে ভালো থাকার কৌশল

মানসিকভাবে ভালো থাকতে হলে সব সময় ইতিবাচক চিন্তাভাবনা করতে হবে। জীবনে চলার পথে সব সময় নিজের ইচ্ছা মত সবকিছু পাওয়া যায় না। এমন পরিস্থিতিতেও যদি ভালো দিকটা খুঁজা যায়। তাহলে মানসিকভাবে সুস্থ থাকা যায়। এছাড়া পর্যাপ্ত পরিমাণে ঘুমানো মানুষের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পর্যাপ্ত পরিমাণে যদি একজন মানুষ বিশ্রাম নেয় তাহলে মস্তিষ্ক সতেজ থাকে, এবং মানুষের চাপ ও কমে যায়।

এছাড়া যদি নিয়মিত শরীর চর্চা করা যায়। তাহলে এর মাধ্যমে এমন কিছু হরমোন নির্গত হয়ে থাকে যাতে মানুষের মনকে প্রফুল্ল রাখে। তাছাড়া যদি নিজের পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে সুন্দর সময় কাটান। তাহলে মানসিক দিক থেকে অনেকটা ভালো থাকা যায়। এছাড়া স্বাস্থ্যকর ও সুষম খাদ্য অভ্যাস করা দরকার। যাতে শারীরিক সুস্থ থাকা যায়। মাঝে মাঝে নিজের জন্য সময় বের করা উচিত। তাছাড়া যদি নিজের পরিবার ও বন্ধু-বান্ধবের সঙ্গে সুন্দর ভাবে সময় কাটান।

তাহলে মানসিক দিক থেকে অনেক ভালো থাকা যায়। এছাড়া স্বাস্থ্যকর ও সুষম খাদ্য অভ্যাস করা দরকার, যাতে শারীরিক সুস্থ থাকা যায়। আর শরীর সুস্থ মানে মন সুস্থ। যদি মাঝেমধ্যে নিজের জন্য সময় বের করেন,বা পছন্দ অনুযায়ী বই পড়া, বেড়াতে যাওয়া, গান শোনা, বাগান করা, ইত্যাদি মনকে প্রফুল্ল করে তোলে। আর যেসব চিন্তা ভাবনা আমাদের আয়ত্তের বাইরে থাকে, সেগুলোকে ধৈর্য ধরে সমস্যার মোকাবেলা করা। এতে মানসিকভাবে ভালো থাকা যায়। আর এটি হচ্ছে ৩০ দিনে স্বাস্থ্যকর জীবন যাপন চ্যালেঞ্জ করার অন্যতম মাধ্যম। 

ডিজিটাল ডিটক্স থেকে দূরে থাকুন

বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ। তাই সকল ধরনের মানুষের হাতে সাধারণত ডিজিটাল ডিভাইস রয়েছে। এতে শিশু থেকে বয়স্ক মানুষ পর্যন্ত শুরু করে এই ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অভ্যাস গড়ে নেয়। যা আস্তে আস্তে পরিণত হয়েছে আসক্তিতে। তাই সবসময় পরিবারের সবাইকে দূরে রাখতে হবে। কারণ এটি অতিরিক্ত ব্যবহার অকল্যাণকর। এছাড়া এতে স্বাস্থ্য ঝুঁকিও রয়েছে। তাই সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। পরিবারের সবাইকে একসাথে থাকার অভ্যাস করতে হবে।কারণ অতিরিক্ত ডিজিটাল ডিভাইস ব্যবহার করা সকলের জন্য অকল্যাণকর এবং স্বাস্থ্য ঝুঁকিও রয়েছে।
৩০-দিনের-স্বাস্থ্যকর-জীবন-যাপন-চ্যালেঞ্জ
তাই সেগুলো থেকে দূরে থাকতে হবে। এছাড়া মানসিকভাবে ভালো থাকতে হলে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবার সাথে যোগাযোগ রাখতে হবে বা কুশল বিনিময় করতে হবে। বিভিন্ন ধরনের ক্লাব,কমিউনিটি, স্বেচ্ছাসেবক দলের সাথে যোগদান করতে হবে। তাহলে একে অন্যের সাথে যোগাযোগ হবে আর ডিজিটাল ডিভাইস থেকে মূলত সংযোগ কম হবে। এতে মানসিকভাবে সুস্থ থাকবেন এবং স্বাস্থ্যহীনতা থেকে রক্ষা পাবেন।

ওজন নিয়ন্ত্রণে রাখুন

ওজন নিয়ন্ত্রণে রাখা মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুস্থভাবে জীবন যাপন করতে চাইলে ওজন নিয়ন্ত্রণে রাখা একটা গুরুত্বপূর্ণ কাজ। অতিরিক্ত ওজন মানুষের বিভিন্ন ধরনের রোগের ঝুঁকি বাড়ায়। শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সঠিক স্বাস্থ্যকর ওজন মানুষের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। ওজন নিয়ন্ত্রণ রাখার জন্য ডায়েট করার প্রয়োজন হয় না। কারণ প্রতিদিন নিয়মিত সুষম খাবার, পর্যাপ্ত পানি, পরিণত ঘুম, প্রোটিন সমৃদ্ধ খাবার, শাকসবজি, ফলমূল এবং পাশাপাশি শারীরিক পরিশ্রম করার অভ্যাস গড়ে তোলায় মানুষের শারীরিক ওজন মূলত ঠিক থাকে।
৩০-দিনের-স্বাস্থ্যকর-জীবন-যাপন-চ্যালেঞ্জ

মানুষের অস্বাভাবিক জীবন যাপনের জন্য ওজন বৃদ্ধি পেয়ে থাকে। তাই যদি মানুষ ৩০ থেকে ৪০ মিনিটপ্রতিদিন হাঁটে এবং ব্যায়াম করে বা শরীর চর্চা করে থাকে। তাহলে ওজন নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া ঘুম ওমানুষের চিন্তামুক্ত থাকতে হবে। তাহলে ক্ষুধা ইস্প্রেহা কম হবে। ওজন নিয়ন্ত্রণে থাকবে। আর ওজন নিয়ন্ত্রণটা কোন সাময়িক বিষয় নয়। বরং ছোট ছোট পরিবর্তন এনে স্বাস্থ্যকর জীবন ধারা অনুসরণ করলে ওজন নিয়ন্ত্রণে থাকে এবং আদর্শ ওজনও ধরে রাখা সম্ভব হয়।

স্বাস্থ্যকর জীবন যাপনের গুরুত্ব

স্বাস্থ্যকর জীবন মানে এই নয় যে শুধু রোগমুক্ত থাকা বরং শারীরিক ও মানসিক বা সামাজিকভাবে ভালো থাকতে হবে। প্রতিদিনের ছোট ছোট পরিবর্তন গুলো জীবনের বড় ভূমিকা পালন করে থাকে। এছাড়া পর্যাপ্ত ঘুম, শারীরিক ব্যায়াম এবং সুষম খাদ্য হচ্ছে স্বাস্থ্যকর জীবনের একটি অংশ বিশেষ। আর স্বাস্থ্যকর জীবনের জন্য অবশ্যই খাদ্য অভ্যাসের উপর গুরুত্ব দেওয়া উচিত। প্রতিদিন যদি শাকসবজি, ফলমূল, শর্করা ও প্রোটিন সমৃদ্ধ খাবার শরীরের জন্য অত্যন্ত কার্যকরী।

এছাড়া অতিরিক্ত তেল, চর্বি, চিনি এবং জাঙ্ক ফুড এসব খাবার কম খাওয়ার অভ্যাস করতে হবে। যাতে শরীর সুস্থ থাকে, পাশাপাশি প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। যা শরীরকে সতেজ রাখতে সাহায্য করে এবং অন্তত ৩০ মিনিট করে হাঁটা দরকার। যা শরীরের কর্মক্ষমতা বহুগুণ বৃদ্ধি করে দেয় এবং শরীরটা সুস্থ রাখে। শরীর সুস্থ রাখার কৌশল হচ্ছে ছোট ছোট পরিবর্তন গুলো আস্তে আস্তে অভ্যাস করতে হবে। যাতে স্বাস্থ্যকর জীবন গঠন করা যায় অর্থাৎ স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে মন ও ভালো থাকে না। তাই স্বাস্থ্যকর জীবন যাপন গঠনের গুরুত্ব অপরিহার্য।

চ্যালেঞ্জ শুরু করার পূর্ব প্রস্তুতি

জীবন যাপন চ্যালেঞ্জ শুরু করার জন্য কিছু পূর্ব প্রস্তুতি নেওয়া উচিত। সঠিকভাবে পরিকল্পনা করা এবং মানসিকভাবে প্রস্তুত থাকা এবং নতুন নতুন অভ্যাস গড়ে তোলা এইসব বিষয়ে পরিকল্পনা করা উচিত। হঠাৎ করে কোনো পরিবর্তন মানুষের উপকারের থেকে অপকারটাই বেশি করে। তাই চ্যালেঞ্জ করার পূর্বে এর পূর্ব প্রস্তুতি বা পরিকল্পনা তৈরি করা উচিত। তবে নিজের জীবনধারা এবং স্বাস্থ্যগত অবস্থান প্রথমে মূল্যায়ন করা দরকার। প্রতিদিন খাদ্য অভ্যাস শারীরিক কার্যকলাপ এবং সময় সম্পর্কে পরিষ্কারভাবে ধারণা থাকতে হবে। তাহলে পরিবর্তনটা সহজ হবে।


চ্যালেঞ্জ শুরু করার আগেই এর লক্ষণ নির্ধারণ করতে হয়। এমনভাবে নির্ধারণ করা উচিত যা বাস্তব সম্মত হয় বা অর্জন করতে পারে। এ জন্য প্রয়োজন হয় স্বাস্থ্যসম্মত খাবার এর। যা ধাপে ধাপে আত্মবিশ্বাসি করে তোলে। চ্যালেঞ্জগুলো  ইতিবাচক ভাবে মানুষের কিভাবে কাজে লাগবে এটা দেখা হচ্ছে প্রথম কাজ। প্রথম দিকে কিছু অসুবিধা হতে পারে। তাই সব কিছু ভালো হওয়ার জন্য স্বাস্থ্যকর জীবনের চ্যালেঞ্জগুলো সফলভাবে সম্পন্ন করার মূল স্বাস্থ্যসম্মত খাদ্য অভ্যাস।

৩০ দিন শেষে আশানুরূপ পরিবর্তন

৩০ দিন স্বাস্থ্যকর জীবন যাপন চ্যালেঞ্জ অনুসরণ করার পর আপনি নিজেই বুঝবেন আপনার শারীরিক ও মানসিক দিক থেকে এবং দৈনন্দিন জীবন যাপনের পরিবর্তন সম্পর্কে। যদিও এক এক মানুষের একেক ধরনের খাদ্য অভ্যাস, বয়স, শারীরিক অবস্থা এবং খাদ্য অভ্যাস এবং প্রত্যেক জীবন ধারার উপর ভিন্ন রূপ হতে পারে। তারপরেও নিয়মিত যদি চলাচল করা যায় তাহলে উন্নতির আশা করা যায়। মানুষ যদি নিয়মিত ব্যায়াম করে, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ঘুমায় এবং স্বাস্থ্যকর ও সুষম খাবার খায়, তাহলে শরীরের অনেক ক্লান্তি দূর হবে এবং কাজের প্রতি আগ্রহ বাড়বে।

এছাড়া যদি মানুষের ওজন নিয়ন্ত্রণ হয়ে যায়। তাহলে শরীরের কর্মক্ষমতা বেড়ে যাবে। তাছাড়া ৩০ দিন নিয়মিত চলার পর মানসিক দিক থেকে অনেক উন্নতি হতে পারে। ফলে মানুষের কর্মের প্রতি মনোযোগ, আত্মবিশ্বাস এবং ভালো চিন্তা ভাবনা বাড়তে থাকবে। সবথেকে মনে রাখার বিষয় হচ্ছে, এই ৩০ দিন আপনার ভালো ফলেই শুধু আসবেনা বরং স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে উঠবে। তাই এই হিসেবে দেখা যায় যে, ৩০ দিন হচ্ছে একটা সূচনা মাত্র।

লেখকের মন্তব্য

৩০ দিনের স্বাস্থ্যকর জীবন যাপন চ্যালেঞ্জ শুধু একটি পরিকল্পনাই নয় বরং এটি সুস্থ ও সুন্দর জীবনের একটি কার্যকরী উপায়। মানুষ যদি নিয়মিত ঘুম, সুষম খাবার, পানি, ব্যায়াম এবং মানসিক প্রশান্তি এ বিষয়গুলোর উপর গুরুত্ব দেয়। তাহলে জীবন সুন্দর ও প্রাণবন্ত হয়ে উঠবে।

প্রতিদিনের এই অল্প অল্প ইতিবাচক পরিবর্তন গুলোই একদিন বড় ধরনের সফলতা আনতে পারে। যদি ব্যর্থ হন, তাহলে হতাশ না হয়ে পরের দিন থেকে আবার নতুন করে শুরু করুন। ধৈর্য এবং নিয়মিত চর্চায় জীবন পাল্টে দিতে পারে। তাই আজ থেকেই অভ্যাস করুন ৩০ দিনের স্বাস্থ্যকর জীবন যাপন চ্যালেঞ্জ  এবং গড়ে তুলুন একটি সুখী সমৃদ্ধ এবং কর্মময় জীবন। এতক্ষণ আমার আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। এরকম নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আমার ওয়েবসাইটটি ভিজিট করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Anjuman Ara
Anjuman Ara
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও আলিফ লাম মীম এন এস এর এডমিন। আমি ডিজিটাল মার্কেটিং, SEO, অনলাইন ইনকাম ও ব্লগিং বিষয়ে নিয়ে নিয়মিত লেখালেখি করি। আমি নিয়মিত বাস্তব ভিত্তিক গাইড, টিপস এন্ড ট্রিকস ও টিউটোরিয়ালের মাধ্যমে নতুন তরুণদের অনলাইন জগতের প্রতি আগ্রহী করে যাচ্ছি।