ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার সহজ উপায়

ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার সহজ উপায় সম্পর্কে আপনি জানেন কি? আজকের আর্টিকেলটি তাদের জন্য যারা অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে জানেন না। আসুন, বিস্তারিত জেনে নিন।

ইসলামী-ব্যাংকে-অনলাইনে-একাউন্ট-খোলার-সহজ-উপায়
ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার সহজ উপায় সম্পর্কে বিস্তারিত জেনে নিন। কিভাবে একাউন্ট খোলা যায়, কি কি কাগজপত্র লাগে, এর সুবিধা কি, এগুলো সম্পর্কে ভালোভাবে আলোচনাকরা হলো।  

সূচিপত্রঃ ইসলামী ব্যাংকের অনলাইন একাউন্ট খোলার সহজ উপায় 

ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার সহজ উপায়

বর্তমানে ডিজিটাল যুগে অনলাইনে ব্যাংকিং সেবা অনেক দ্রুত এবং সহজ হয়েছে। এখন আগের মতো ব্যাংকে যেয়ে একাউন্ট খুলতে হয় না। যদি ইন্টারনেট সংযোগ এবং স্মার্টফোন থাকে, তাহলে ঘরে বসে ব্যাংক একাউন্ট খোলা যায়। বাংলাদেশের একমাত্র জনবহুল শরিয়াহ ভিত্তিক ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক অনলাইনে অ্যাকাউন্ট খোলার জন্য গ্রাহকদের অনলাইন সেবা চালু করেছে। যা সেলফিন অ্যাপ ব্যবহার করে অনলাইনে একাউন্ট খুলতে পারবেন।

আর এ অনলাইনের মাধ্যমে একাউন্ট খোলার ফলে অনেক সময়ও বাঁচে এবং কাগজপত্রের কোন ঝামেলা থাকে না। ব্যস্ত জীবনের জন্য অনলাইনে ব্যাংক একাউন্ট খোলা একটি কার্যকর সেবা মাধ্যম। এই আর্টিকেলটিতে মূলত কিভাবে ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার সহজ উপায় সম্পর্কে  নিচের সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে।

  • প্রথমে CellFin অ্যাপ এ প্রবেশ করতে হবে।
  • ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা লাগবে।
  • জাতীয় পরিচয় পত্র যাচাই বাছাই করতে হবে।
  • লাইভ সেলফি দিতে হবে।
  • ব্যক্তিগত তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে।
  • নমিনির তথ্য সঠিক দিতে হবে।
  • তারপর সব তথ্য সঠিক হলে একাউন্ট approval  হবে।

অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট আসলে কি

এটি এমন একটি অ্যাকাউন্ট যা সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম দ্বারা খোলা হয়। যেখানে গ্রাহকের উপস্থিতির প্রয়োজন পড়ে না। শুধুমাত্র মোবাইল অ্যাপের মাধ্যমে একাউন্ট খোলার জন্য আবেদন করা হয়। ইসলামী ব্যাংক এর সুবিধা দিয়ে থাকেন সেলফিন অ্যাপ এর মাধ্যমে। নিজের ছবি, জাতীয় পরিচয় পত্র ও সকল তথ্য দেওয়ার মাধ্যমে আবেদনের সুযোগ পাওয়া যায়। এবং আবেদন করা হয়।

আরো পড়ুনঃ ক্যানভা ডিজাইন দিয়ে ইনকাম করার উপায়

সেই আবেদন ব্যাংক কর্তৃপক্ষ তথ্য যাচাই বাছাই করে একাউন্ট খোলার অনুমোদন দিয়ে থাকেন। এরপর যত ধরনের ডিজিটাল সেবা রয়েছে গ্রাহকরা সব কিছুই নিয়ে থাকেন। এটাই মূলত অনলাইন ব্যাংক একাউন্টের মূল কাজ। অর্থাৎ ব্যাংকে না যে, সময় অপচয় না করে, ঘরে বসে অনলাইনের মাধ্যমে একাউন্টের আবেদন করে একাউন্ট খোলাই হচ্ছে অনলাইন ব্যাংক একাউন্ট।

অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা গুলো

যেহেতু ইসলাম সুদকে হারাম বলেছেন। সেহেতু ইসলামী ব্যাংক শরিয়াহ ভিত্তিক ব্যাংক বলে সুদ গ্রহণ বা প্রদান কোনটাই করেনা। তাই ইসলামী ব্যাংকে অনলাইনে অ্যাকাউন্ট খোলার বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে। সেগুলো দেওয়া হলো-

  • অনলাইনে ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার প্রধান সুবিধা হচ্ছে সময় সাশ্রয়ী হওয়া।  
  • ব্যাংক একাউন্ট খোলার জন্য যে কোন দিন যেকোনো সময় অনলাইনে আবেদন করা সম্ভব।
  • ইসলামী ব্যাংক শরিয়াহ ভিত্তিক হওয়াই সুদ প্রদান ও গ্রহণ করেনা। সম্পূর্ণ সুদ মুক্ত একটি ব্যাংকিং প্রতিষ্ঠান।
  • যেহেতু এই ব্যাংকটি শরিয়াহ আইন অনুসারে পরিচালিত হয়ে থাকে। তাই এখানে আপনাকে আর্থিক নিরাপত্তা প্রদান করে থাকবে।
  • ইসলামী ব্যাংক আপনাকে সামাজিকভাবে দায়বদ্ধ হতে সহায়তা করে থাকবে।
  • এই ব্যাংক শরিয়াহ আইন অনুসারে পরিচালিত হয়ে থাকে বলে, এখানে আপনাকে আর্থিক নিরাপত্তা প্রদান করে থাকবে।
  • ইসলামী ব্যাংক শরিয়াহ আইন অনুসারে পরিচালিত বলে অন্যান্য ব্যাংকের তুলনায় এটি অনেক নিরাপদ।
  • ইসলামী ব্যাংক অন্যান্য ব্যাংক এর মতই সকল ধরনের সুযোগ-সুবিধা প্রদান করে থাকে।
  • ইসলামী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং নিরাপত্তা ব্যবস্থা, উন্নত প্রযুক্তির দ্বারা অনলাইন ট্রানজেকশন গুলো সুরক্ষিত হয়ে উঠেছে।
  • এই ব্যাংকের সঞ্চয় একাউন্ট ও চেকিং অ্যাকাউন্ট এর সুবিধা রয়েছে।
  • বিদেশী মুদ্রা লেনদেন করার সুবিধা আছে।
  •  এখানে ব্যাংকিং ব্যবস্থাপনা এবং মোবাইল ব্যাংকিং সুবিধা রয়েছে।
  • এছাড়া ঋণ ও বিনিয়োগ ব্যবস্থাপনা রয়েছে।

ব্যাংক অ্যাকাউন্ট খোলার শর্ত সমূহ

অনলাইনে ইসলামী ব্যাংকে একাউন্ট খুলতে খুব বেশি শর্ত লাগেনা। বেশ কিছু শর্ত রয়েছে। সেগুলো দেওয়া হল- 

  • আপনার বয়স ১৮ বছর হতে হবে।
  •  আপনার নিজের জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।  
  • আপনার নিজের নামে রেজিস্ট্রেশন করা সিমকার্ড থাকা লাগবে।
  • আপনার নিজের মুখের ছবি ও ভিডিও লাগবে। 
  • বাংলাদেশের নাগরিক হতে হবে।

এই শর্তগুলো পূরণ হলে অল্প সময়ে ইসলামের ব্যাংকে অনলাইনে অ্যাকাউন্ট খোলার সম্ভব।

ব্যাংক একাউন্ট খোলার কাগজপত্র

ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার জন্য তেমন কোন কাগজপত্রের প্রয়োজন হয় না। অনলাইনে ঘরে বসেই সেলফিন অ্যাপের মাধ্যমে একাউন্ট খোলা সম্ভব। আর এই একাউন্ট খোলার জন্য কিছু প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন। যা ভেরিফিকেশনের কাজের জন্য প্রয়োজন হয়। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো-

জাতীয় পরিচয় পত্র
ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য জাতীয় পরিচয় পত্র দরকার। আপনার জাতীয় পরিচয় পত্রের পরিষ্কার ছবি লাগবে। যাতে eKYC স্বয়ংক্রিয়ভাবে তথ্য যাচাই-বাছাই করতে পারে।

মোবাইল নাম্বার
আপনার নিজের নামে রেজিস্ট্রেশন করা একটা মোবাইল নাম্বার থাকলে ভালো হয়। কারণ এই নাম্বারে ওটিপি পাঠানো হবে এবং নোটিফিকেশন, মোবাইল ব্যাংকিং ট্রানজেকশনএবং নিরাপত্তার কাজে এটি ব্যবহার করা হবে। এছাড়া সেলফিন অ্যাপ এর মাধ্যমে রেজিস্ট্রেশন এ মোবাইল নাম্বারের মাধ্যমে হয়ে থাকে। 

আরো পড়ুনঃ কম টাকায় আম ব্যবসা শুরু করার উপায় 

ইমেইল
একটা নিজের ইমেইল একাউন্ট থাকলে ভালো হয়। যাতে নিরাপত্তা সংক্রান্ত যেকোনো তথ্য বা অনেক সময় পাসওয়ার্ড বা একাউন্ট ভেরিফিকেশন ইত্যাদি ক্ষেত্রেও ইমেইল প্রয়োজন হয়।

স্বাক্ষর
ব্যাংক একাউন্ট খোলার জন্য অনেক সময় ডিজিটাল সিগনেচার বা স্বাক্ষর প্রয়োজন হয়।

TIN
অনেক সময় পেশা বা আয়ের উৎস এবং টিন নাম্বার ইত্যাদি তথ্য চাইতে পারে বা লাগতে পারে।
মূলত এইসব কাগজপত্র থাকলেই একাউন্ট খোলা সম্ভব হয়। এছাড়া একাউন্টে ধরন অনুযায়ী তথ্য পরিবর্তিত হতে পারে। 

সেলফিন অ্যাপ এর কাজ ও সেলফিন অ্যাপ ডাউনলোড

ইসলামী ব্যাংকের অফিসিয়াল ব্যাংকিং অ্যাপ হচ্ছে সেলফিন অ্যাপ। এ অ্যাপ দিয়ে মূলত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। গ্রাহকেরা টাকা ট্রান্সফার, মোবাইল ব্যাংকিং এবং নতুন একাউন্ট খোলা এছাড়া বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে এই অ্যাপের মাধ্যমে।

সেলফিন অ্যাপ এর কাজ

  • এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের টাকা ট্রান্সফার করা।
  • সেলফিন এর মাধ্যমে একাউন্ট ব্যালেন্স দেখা। 
  • মোবাইলে রিচার্জ করা যায়।
  • সেলফিনের মাধ্যমে বিদেশ থেকে রেমিটেন্স গ্রহণ করা যায়। 
  • এটিএম কার্ড ছাড়া টাকা উত্তোলন করা যায় সেলফিন অ্যাপ এর মাধ্যমে।
ডাউনলোড করার নিয়ম
CellFin অ্যাপ অ্যাপডাউনলোড করার জন্য প্রথমে Google play storeবা Apple app store এ যেতে হবে। এবং সেখানে CellFin লিখে সার্চ করতে হবে। সার্চ করে অফিশিয়াল অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপ ইন্সটল হওয়ার পর ওপেন করতে হবে এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

তারপর একটা পিন সেট করতে হবে। যাতে ভবিষ্যতে লগইনের ক্ষেত্রে প্রয়োজন হয়। অ্যাপটি ডাউনলোড করার সময় নিশ্চিত করতে হবে অ্যাপটি অফিসিয়াল কিনা। ভুয়া হলে তথ্যচুরি ঝুঁকি থাকে। তাই সাবধানতার সাথে অ্যাপটি ডাউনলোড করতে হবে। 

অনলাইনের মাধ্যমে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম কানুন  

CellFin অ্যাপ এ প্রবেশ করুন
প্রথমে মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ দিয়ে সেলফিন অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপটি ইনস্টল হলে open বাটনে ক্লিক করতে হবে।

ইসলামী-ব্যাংকে-অনলাইনে-একাউন্ট-খোলার-সহজ-উপায়

অ্যাপটি ইনস্টল হওয়ার পরে কিছু সেট আপ করা লাগবে। অ্যাপটি কিছু অনুমতি চাইবে যেগুলো কার্যকারিতার জন্য প্রয়োজন।

ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন
অ্যাপটি ওপেন করার পর ফোন নাম্বার ও পিন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন।

ইসলামী-ব্যাংকে-অনলাইনে-একাউন্ট-খোলার-সহজ-উপায়

তারপর বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়ে আপনি next বাটনে ক্লিক করবেন। তারপর দুটি অপশন আসবে bangladesh/abroad। এখান থেকে আপনি যেখানে অবস্থান করছেন সে অপশনে ক্লিক করবেন।

জাতীয় পরিচয় পত্র যাচাই
আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের ও পিছনের পরিষ্কারভাবে ছবি আপলোড করুন। যাতে অ্যাপ সক্রিয়ভাবে তথ্য যাচাই-বাছাই করতে পারে। তথ্য যাচাই-বাছাই ব্যর্থ হলে ম্যানুয়ালি সব তথ্য দিতে হবে। তবে জাতীয় পরিচয় পত্রের তথ্য দিতে ভুল হলে তথ্য ভেরিফিকেশনে ব্যর্থ হবে। 
ইসলামী-ব্যাংকে-অনলাইনে-একাউন্ট-খোলার-সহজ-উপায়

লাইভ সেলফি
পর্যাপ্ত আলোতে একটি পরিষ্কার ক্যামেরায় face match varification এর জন্য লাইভ সেলফি তুলতে হবে। এবং সেলফি আপলোড দিতে হবে। যাতে সফলভাবে যাচাই-বাছাই সম্পূর্ণ হয়। 

ব্যক্তিগত তথ্য
আপনার ব্যক্তিগত তথ্য যেমন- ঠিকানা, পেশা, আয়ের উৎস এবং অন্যান্য সঠিক তথ্য গুলো পূরণ করতে হবে। 

আরো পড়ুনঃ কুরবানি ঈদে মাংস বিতরণের সঠিক পদ্ধতি

নমিনির তথ্য  
একাউন্ট খোলার জন্য একজন নমিনির প্রয়োজন হয়। এক্ষেত্রে নমিনির নাম, সম্পর্ক, মোবাইল নাম্বার, এন আই ডি এসব তথ্য যুক্ত করতে হবে। সব তথ্য সঠিকভাবে দেওয়া হলে সাবমিট করতে হবে।

ইসলামী-ব্যাংকে-অনলাইনে-একাউন্ট-খোলার-সহজ-উপায়

একাউন্ট approval
সকল সঠিক তথ্য দিয়ে সাবমিট করতে হবে। তথ্য যাচাই বাছাই করে যদি সফল হয় তাহলে সাথে সাথে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবে।

e-KYC কেন গুরুত্বপূর্ণ

e-KYC বা electronic know your customer হলো ডিজিটাল পদ্ধতিতে পরিচয় যাচাই-বাছাই করার নিরাপদ মাধ্যম। এই প্রযুক্তির মাধ্যমে অনলাইনে তথ্য যাচাই করে। যা আগের তুলনায় অনেক সময় ও পরিশ্রম কম লাগে।

অ্যাকাউন্ট খোলার ধরন

আপনার তথ্যের ভিত্তিতে ইসলামী ব্যাংকে অনেক ধরনের ব্যাংক একাউন্ট খোলা যায়। যেমন- 

MSA(Mudaraba saving Account) এটা সাধারণত ব্যক্তিগত সঞ্চয়ের জন্য ব্যবহার করা হয়। যা সঞ্চয়ী একাউন্ট হিসেবে ধরা হয়ে থাকে।

MSSA(Mudaraba Special Saving Account) এটা মূলত নির্দিষ্ট সময়ের জন্য জমা রাখা যায়। যাতে মুনাফা পাওয়া যায় এবং এটিকেও একটা সঞ্চয় একাউন্ট বলা হয়ে থাকে।

MMPDA(Mudaraba Monthly profit Deposit Account ) এই অ্যাকাউন্ট মূলত মাসিক ভিত্তিতে মুনাফা দিয়ে থাকে। অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী সঠিকভাবে একাউন্টের ধরনটি নির্বাচন করুন। যা আপনার জন্য উপযুক্ত।

অ্যাকাউন্ট খোলার সময় যেসব ত্রুটি হয়

  • জাতীয় পরিচয় পত্র সঠিক না হলে আবেদন বাতিল হতে পারে।
  • পরিষ্কার ও স্পষ্ট ছবি না দিলে সমস্যা হতে পারে।
  • ব্যক্তিগত তথ্য বা মোবাইল নাম্বার সঠিক না হলে আবেদন বাতিল হতে পারে।
  • তাই আপনার আবেদন জমা দেওয়ার পূর্বে অবশ্যই ভালোভাবে চেক করা উত্তম। 

 সেলফিন অ্যাপ এর সুবিধা 

  • সেলফিন অ্যাপ এর মাধ্যমে ব্যাংকের নতুন একাউন্ট খুলতে পারবেন।
  • বিভিন্ন ধরনের ব্যাংকিং লেনদেন কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
  • আপনি ব্যাংকের মাসিক লেনদেন গুলো দেখতে পারবেন।
  • ২৪ ঘন্টায় এই অ্যাপ ব্যবহার করা সম্ভব হয়।
  • সব ধরনের ডিজিটাল সেবা এই সেলফিন অ্যাপের মাধ্যমে পাওয়া যায়।

নিরাপদ ও সতর্কতা অবলম্বন 

  • ব্যাংকের ওটিপি নাম্বার এবং পিন নাম্বার কাউকে দেবেন না।
  • অফিসিয়াল সেলফিন অ্যাপ ব্যবহার করতে পারেন।
  • প্রতিনিয়ত পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন।
  • যেকোনো সমস্যা হলে কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

শেষ কথা

বর্তমানে ইসলামী ব্যাংকে অনলাইন একাউন্ট খোলা সহজ উপায় হচ্ছে ডিজিটাল ব্যাংকিং খাতের একটি অনন্য উপহার। যা ঘরে বসেই অল্প সময়ে এবং বিনা পরিশ্রমে আবেদন করার সুযোগ করে দিয়েছে।

আপনি যদি শরিয়াহ ভিত্তিক আইন অনুসারে একটি নিরাপদ ডিজিটাল ব্যাংকিং সেবা পেতে চান। তাহলে সেলফিন অ্যাপের মাধ্যমে নিজের ব্যাংক একাউন্ট খুলতে পারেন। তবে সঠিক তথ্য এবং সঠিক কার্যক্রমের মাধ্যমে অ্যাকাউন্ট পরিচালনা করতে পারেন।








এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Anjuman Ara
Anjuman Ara
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও আলিফ লাম মীম এন এস এর এডমিন। আমি ডিজিটাল মার্কেটিং, SEO, অনলাইন ইনকাম ও ব্লগিং বিষয়ে নিয়ে নিয়মিত লেখালেখি করি। আমি নিয়মিত বাস্তব ভিত্তিক গাইড, টিপস এন্ড ট্রিকস ও টিউটোরিয়ালের মাধ্যমে নতুন তরুণদের অনলাইন জগতের প্রতি আগ্রহী করে যাচ্ছি।