ইউটিউব চ্যানেল থেকে প্রতিমাসে আয়ের সহজ পদ্ধতি
ইউটিউব চ্যানেল থেকে প্রতিমাসে আয়ের সহজ পদ্ধতি সম্পর্কে জানতে চান? তাহলে এই
আর্টিকেলটি আপনার জন্য। চলুন, বিস্তারিত জেনে নেওয়া যাক।
এ আর্টিকেলটিতে আলোচনা করা হবে, কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন? ভিডিও
বানাবেন, মনিটাইজেশন,SEO, ভিউ বাড়ানো এবং বিভিন্ন উপায়ে আয় করার বিস্তারিত
তথ্য।
সূচিপত্রঃ ইউটিউব চ্যানেল থেকে প্রতিমাসে আয়ের সহজ পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো
- ইউটিউব চ্যানেল থেকে প্রতিমাসে আয়ের সহজ পদ্ধতি
- ইউটিউব চ্যানেল খোলার জন্য যা জানা দরকার
- সঠিকভাবে নিশ নির্ধারণ করা
- ইউটিউব চ্যানেল খোলার নিয়ম
- ভিডিও তৈরির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র
- প্রতিনিয়ত ভিডিও আপলোডের গুরুত্ব
- ইউটিউবে SEO করার সহজ পদ্ধতি
- ইউটিউবে মনিটাইজেশন অন করার পদ্ধতি বা কৌশল
- ইউটিউবে আয় সম্পর্কে শর্তাবলী
- ইউটিউব চ্যানেলের সাধারণ ভূল
- ইউটিউবে সফল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ
- উপসংহার
ইউটিউব চ্যানেল থেকে প্রতিমাসে আয়ের সহজ পদ্ধতি
বর্তমান ডিজিটাল যুগের জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। এই প্লাটফর্মে
প্রতিদিন কোটি কোটি মানুষ ভিডিও দেখতে আসে। আর এই বিশাল দর্শক সংখ্যার কারণে
এটা শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়। বরং একটি শক্তিশালী আয়ের প্লাটফর্ম হিসেবে
রূপান্তরিত হয়েছে। আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করতে পারেন। এবং দর্শকের আগ্রহ
তৈরি করতে পারেন। তাহলে আপনিও ইউটিউব থেকে মাসে ভালো আয় করতে পারবেন। বর্তমানে
এখন কনটেন্ট ক্রিয়েটরেরা ইউটিউব থেকে মাসে লাখ লাখ টাকা পর্যন্ত আয় করে থাকে।
এক্ষেত্রে এক দিনেই সফলতা আনা সম্ভব নয়। এর জন্য ধৈর্য ধরে নিয়মিত
কাজ করলে বা ভালো কনটেন্ট লেখে SEO করে সঠিকভাবে ভিডিও আপলোড করলে ধীরে
ধীরে আপনার চ্যানেলেটি বড় হতে থাকবে। তবে youtube এ সফল হওয়ার জন্য
দর্শকদের সমস্যার সমাধান করে, ভিডিও তৈরি করা,তথ্য ও প্রযুক্তি, শিক্ষা মূলক এবং
বিনোদনমূলক এইসব ভিডিও সব সময় বেশি জনপ্রিয়। তবে ইউটিউব থেকে শুধু বিজ্ঞাপন
নয়। এর বিভিন্ন উপায়ে আয় করা সম্ভব হয়। নিচে ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে
আয়ের সহজ পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো-
বিজ্ঞাপন থেকে আয়
ইউটিউবে সবচেয়ে পরিচিত আয়ের মাধ্যম হচ্ছে বিজ্ঞাপন থেকে আয়। আপনার ইউটিউব
চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইব থাকে। তাহলে ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হয়। আর সে
বিজ্ঞাপনের আয় থেকে একটি অংশ আপনিও পাবেন। এছাড়া সাবস্ক্রাইবার বেশি থাকলে
বিভিন্ন কোম্পানি থেকে ব্র্যান্ড প্রমোশনের জন্য আগ্রহ দেখাবে।
এফিলেট মার্কেটিং এর মাধ্যমে
আপনার ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশনে যদি কোন পন্যের লিংক বা রিভিউ দিয়ে থাকেন।
এবং সেই রিভিউ দেখে দর্শক সেই লিংক থেকে কোন পন্য কিনে থাকে। তাহলে আপনি সেখান
থেকে কমিশন পাবেন। এটা হচ্ছে অ্যাফিলেট মার্কেটিং। এফিলেট মার্কেটিং এর
মাধ্যম গুলো। যেমন-
- Amazon Affiliate
- Daraz Affiliate
- Hostinger Affiliate
- Name cheap Affiliate
অনলাইন কোর্স বিক্রির মাধ্যমে
আপনি যে বিষয়ে দক্ষ সে বিষয়ে যদি ভিডিও তৈরি করেন।বা কোর্স প্রচার করেন বিক্রি
করার জন্য। সে ক্ষেত্রে এটি একটি আয়ের অন্যতম মাধ্যম হতে পারে। কোর্স গুলো হল-
- Blogging
- Freelancing
- Graphic Design
- AI tools
- Video Editing
- Freelance service বিক্রির মাধ্যমে
আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনার নিজের সেবা গুলো প্রচার করতে পারেন।
আর সেবার মাধ্যমে আয় করতে পারবেন। যেমন-
- Article writing
- SEO
- Website design
- Digital marketing
- Video Editing
ব্র্যান্ড স্পন্সরশিপ এর মাধ্যমে
আপনার ইউটিউব চ্যানেল যদি জনপ্রিয় হয়ে থাকে। তখন বিভিন্ন কোম্পানি তাদের পণ্য
বা সেবা প্রচারের জন্য আপনাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে থাকবে।
নিজের বিভিন্ন ধরনের ডিজিটাল পণ্য বিক্রির মাধ্যমে
আপনি যদি নিজেই বিভিন্ন ধরনের ডিজিটাল পণ্য বিক্রি করতে চান। সেক্ষেত্রে ইউটিউব
এর মাধ্যমে আয় করতে পারেন বিক্রি করে। যেমন-
- E-Book
- Online course
- PDF Guide
- Preset
- Canva templet
এছাড়াও বিভিন্ন ধরনের সার্ভিসের মাধ্যমে youtube এ প্রতি মাসে আয় করা সম্ভব
হয়। নিজে আরও কয়েকটি সাজেশন নাম দেওয়া হল-
- চ্যানেল মেম্বারশিপ এর মাধ্যমে
- Super Chat ও Super Thanks এর মাধ্যমে
- মার্চেন্ডাইজ বিক্রির মাধ্যমে
- Paid প্রমোশনের মাধ্যমে
- ওয়েবসাইটের ট্রাফিক পাঠিয়ে
- ব্র্যান্ড অ্যাম্বাসেডরের মাধ্যমে
- কোচিং বা কনসাল্টিং এর মাধ্যমে
- শর্টস মনিটাইজেশন এর মাধ্যমে
- ডোনেশনের মাধ্যমে
ইউটিউবে শুধু যে বিজ্ঞাপনের মাধ্যমে আয় করা সম্ভব তা নয়। একাধিক উপায়ে
প্রতিমাসে আয় করা সম্ভব।
ইউটিউব চ্যানেল খোলার জন্য যা জানা দরকার
ইউটিউবে চ্যানেল খোলার জন্য অবশ্যই আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে
ভালোভাবে জানা দরকার। কারণ শুরু থেকে যদি সঠিকভাবে পরিকল্পনা নিয়ে কাজ না করেন
তাহলে ভবিষ্যতের সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। আর যদি সঠিকভাবে
পরিকল্পনা নিয়ে কাজ করেন। তাহলে ভবিষ্যতে সফল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে
যায়। তাই আমাদের উচিত চ্যানেল খোলার আগে কিছু বিষয় সম্পর্কে ভালোভাবে জেনে
নেওয়ার। যেমন-
- প্রথমে ভিডিও জন্য নির্দিষ্ট নিশ নির্বাচন করতে হবে।
- একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে।
- ছোট, সহজ ও আকর্ষণীয় চ্যানেলের নাম নির্বাচন করতে হবে।
- সুন্দর লোগো ও আপনার পরিচয় বহন করবে এমন ব্যানার তৈরি করতে হবে।
- মানসম্মত এবং আকর্ষণীয় ভিডিও তৈরি করতে হবে।
- youtube এর সকল নিয়ম-নীতি মেনে চলতে হবে।
- প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতে হবে।
- ভিডিও তৈরি সময় SEO সম্পর্কে জানতে হবে।
- ধারাবাহিকভাবে এবং ধৈর্য সহকারে কাজ করতে হবে।
- মনিটাইজেশনের জন্য পরিশ্রম করতে হবে।
সঠিকভাবে নিশ নির্ধারণ করা
ইউটিউব চ্যানেল থেকে প্রতিমাসে আয়ের সহজ পদ্ধতি সম্পর্কে জানার প্রথম পরিকল্পনা
হচ্ছে সঠিকভাবে নিশ নির্ধারণ করা। ইউটিউবে সফল হতে হলে নিস নির্ধারণ করতে হবে।
নিশ বলতে সাধারণত নির্দিষ্ট বিষয় বা ক্যাটাগরিকে বুঝায়। নির্দিষ্ট নিশে কাজ
করলে ইউটিউব চ্যানেল সহজেই আপনার বিষয়বস্তু সম্পর্কে বুঝতে পারবে। এবং আগে
দর্শকদের নিকট সেগুলো পৌঁছে দিবে। এক্ষেত্রে অবশ্যই দর্শকদের চাহিদা এবং
প্রতিযোগিতা বিশ্লেষণ করাও একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করতে হবে। যেখানে
দ্রুত পরিচিতি পাওয়া সম্ভব হয়। উদাহরণ হিসেবে জনপ্রিয় কয়েকটি নিশের নাম
উল্লেখ করা হলো-
- প্রযুক্তি ও এআই
- শিক্ষামূলক টিভি সিরিয়াল ও টিউটোরিয়াল
- ইসলামিক শিক্ষা
- প্রবাস ভ্রমণ গাইড
- স্বাস্থ্য ও ফিটনেস
- রান্না ও রেসিপি
- লাইফ স্টাইল
- কৃষি ও পশুপালন
- মোবাইল ও গ্যাজেট রিভিউ
- গেমিং
- কার্টুন
ইউটিউব চ্যানেল খোলার নিয়ম
ইউটিউব চ্যানেল থেকে প্রতিমাসে আয়ের সহজ পদ্ধতি সম্পর্কে জানতে হলে, প্রথমে
youtube চ্যানেল খোলার নিয়ম সম্পর্কে জানা উচিত। ইউটিউবে চ্যানেল খোলা সহজ
বিষয়। তবে সঠিকভাবে যদি সেটা করেন, তাহলে ভবিষ্যতের চ্যানেল পরিচালনা এবং
ব্র্যান্ড তৈরি করার সহজ বিষয় হয়ে ওঠে। নিম্নে ধাপে ধাপে কিভাবে youtube
চ্যানেল খোলার যায় তার নিয়ম গুলো তুলে ধরা হলো-
- প্রথমে ইউটিউবে প্রবেশ করুন।
- ব্রাউজার খুলে ইউটিউব ওপেন করুন।
- ডান পাশের সাইন ইন বাটনে ক্লিক করুন।
- আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করুন।
- Next button এ চাপ দিন।
- পাসওয়ার্ড লিখে next বাটন চাপ দিন।
- লগইন হলেন ডানপাশে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করুন।
- Create a channel নির্বাচন করুন।
- আপনি পছন্দমত চ্যানেলের নাম নির্বাচন করুন।
- Create a চ্যানেল বাটনে ক্লিক করুন।
- লোগো বা প্রোফাইলের ছবি সংযুক্ত করুন।
- Banner সংযুক্ত করুন।
- youtube studio- customization-branding এ যান।
- ব্যানার আপলোড করুন।
- About সেশন পূরণ করুন।
- এখানে চ্যানেলের বর্ণনা দেন।
- সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইট লিংক সংযুক্ত করুন।
- ফোন ভেরিফিকেশন এর জন্য ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন।
- প্রথম ভিডিও আপলোড করুন।
- আপলোড করার জন্য create -upload video ক্লিক করুন।
- ভিডিও নির্বাচন করুন।
- Title, description, thumbnail সংযুক্ত করুন।
- Audience নির্বাচন করুন।
- Visibility থেকে পাবলিক নির্বাচন করুন।
- Publish বাটনে ক্লিক করেন।
ভিডিও তৈরির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র
ইউটিউব চ্যানেল এ ভিডিও তৈরি করার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজন হয়।
আপনি যদি নিজে ভিডিও তৈরি করতে চান। তাহলে নিচে ওই জন্য জিনিস গুলো অবশ্যই থাকা
লাগবে।
ক্যামেরাঃ আপনি যদি ভিডিও তৈরি করতে চান। তাহলে অবশ্যই একটা ক্যামেরা লাগবে। তবে
মোবাইল ফোনের ক্যামেরাও ব্যবহার করা যেতে পারে।
মাইকঃ ভিডিও তৈরি করার জন্য মাইকের প্রয়োজন হয়। যাতে ভিডিওতে সাউন্ড ক্লিয়ার
থাকে এবং দর্শকরা ভালোভাবে বা স্পষ্টভাবে সাউন্ড শুনতে পায়।
আলোঃ ভিডিও তৈরির জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আলো। আলো যদি ভালো
থাকে, তাহলে ভিডিও অনেক সুন্দর হয়। এবং ক্লিয়ার হয়, তার জন্য ভালো লাইট কিনতে
হবে।
কম্পিউটারঃ ভিডিও তৈরির পর ভিডিও এডিট করার জন্য একটা কম্পিউটার বা ল্যাপটপের
প্রয়োজন হবে।
ভিডিও এডিট সফটওয়্যারঃ ভিডিও এডিট করার জন্য সফটওয়্যার লাগবে এবং ইন্টারনেট
কানেকশন থাকতে হবে। এক্ষেত্রে পেইড ভার্সনের ভিডিও এডিটিং সফটওয়্যার পাওয়া
যায়। সেগুলোর মাধ্যমে ভিডিও এডিটিং করা যায়।
ইন্টারনেট কানেকশনঃ সর্বশেষ ইন্টারনেট কানেকশন থাকা জরুরি একটি বিষয়। ভিডিও
আপলোড করতে গেলে অবশ্যই ভালো ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এক্ষেত্রে আপলোড
দেওয়ার সময় ইন্টারনেটের স্পিড ও ভালো থাকা জরুরী।
প্রতিনিয়ত ভিডিও আপলোডের গুরুত্ব
ইউটিউব চ্যানেল থেকে প্রতিমাসে আয়ের সহজ পদ্ধতি গুলোর মধ্যে অন্যতম হচ্ছে
প্রতিনিয়ত ভিডিও আপলোডের গুরুত্ব অনুধাবন করা। কারণ ইউটিউবার প্রধান শর্ত
হচ্ছে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা। অনেকে এমন আছেন যে কিছু ভিডিও আপলোড দেওয়ার
পর ফলাফল ভালো না পেয়ে অনেক সময় কাজ বন্ধ করে ফেলেন।
ইউটিউবে সফলতা পেতে গেলে অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং মানসম্মত
কনটেন্ট প্রকাশ করতে হবে। এবং নির্দিষ্ট সময়সূচী মেনে ভিডিও আপলোড দেওয়া
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন তাহলে,
youtube এর অ্যালগরিদম বুঝতে পারবে যে আপনার চ্যানেলটি সক্রিয় আছে। তাহলে
দর্শকদের কাছে ভিডিও পৌঁছানো সম্ভবনা বেড়ে যায়।
প্রতিনিয়ত যদি একই সময় ভিডিও প্রকাশ করা যায়। তাহলে ওয়াচটাইম ও সাবস্ক্রাইবার
এবং এনগেজমেন্ট এগুলো বৃদ্ধি পেতে থাকে। এর ফলে পুরনো ভিডিওগুলো তো নতুন দর্শক
আসতে সাহায্য করে যা মনটাইজেশনের লক্ষে পৌঁছাতে পারে। শুধু ভিডিও প্রকাশ করে
লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়।এর জন্য ভিডিওটি তথ্যবহুল বা ভালো মানের বা মৌলিক এবং
উন্নত ফিচারের হয়। তাহলে আপনার চ্যানেলের গ্রো আস্তে আস্তে বৃদ্ধি পাবে।
প্রতিনিয়ত ভিডিও আপলোড করলে কিছু সুবিধা পাওয়া যায়
- অল্প সময় সাবস্ক্রাইবার বৃদ্ধি পায়।
- এক্ষেত্রে ভিডিওর ওয়াচ টাইম বাড়ে এবং ভিউ বাড়ে।
- মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
- দর্শকদের সাথে সম্পর্ক ভালো হয়।
- বিভিন্ন স্পন্সারশিপ এবং অন্যান্য সুযোগ-সুবিধা গুলো বৃদ্ধি পায়।
- ইউটিউবের এলগরিদম গুলো ইতিবাচক ভাবে রেসপন্স দিয়ে থাকে।
ইউটিউবে SEO করার সহজ পদ্ধতি
ভিডিও আপলোড করার সাথে সাথেই যে প্রচুর পরিমাণে ভিউ আসবে এমন কোন কথা নয়। আপনার
ভিডিওর স্বার্থে রেজাল্ট এবং সাজেস্ট যাতে ভিডিওতে আসে। সেজন্যই ভিডিওতে SEO করা
অত্যন্ত জরুরি বিষয়। ঠিকভাবে যদি SEO করা যায়, তাহলে ভিডিওটির অনেক দর্শকের
কাছে পৌঁছায় এবং চ্যানেলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে।এর জন্য প্রথমে সঠিক
ভাবে একটা কিওয়ার্ড নির্বাচন করতে হবে।
এমন কিওয়ার্ড বেছে নিতে হবে যা মানুষ বেশি সার্চ করে সে বিষয়টি সরাসরি সম্পর্কিত
থাকে। টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাগ ব্যবহার করতে হবে। টাইটেলটা আকর্ষণীয় এবং
তথ্যবহুল হতে হবে। ৫০ থেকে ৭০ অক্ষরের মধ্যে শিরোনাম এবং শুরুতেই কিওয়ার্ড
ব্যবহার করতে হবে। এবং এমন একটি থাম্বেইল তৈরি করতে হবে যা দর্শক দেখে ক্লিক
করে। একটা ভালো থাম্বেইল একটা ভিডিও ভিউ বাড়িয়ে দেয়।
আপলোডের সময় ডেসক্রিপশনে ভিডিও সম্পর্কে লিখতে হবে।২-৩ লাইন মূল বিষয়,
কিওয়ার্ড উল্লেখ করতে হবে। অন্যান্য সম্পর্কিত ভিডিও লিংক যোগ করতে হবে। এগুলো
ইউটিউব এ দর্শক বাড়ানোর জন্য এবং মানসম্মত কনটেন্ট তৈরি করার পর ওয়াচ
টাইম বাড়ানোর জন্য। এছাড়া অডিয়েন্স, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো
বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ। ইউটিউব SEO বলতে গুরুত্বপূর্ণ কিছু বিষয় মেনে চলতে
হবে।
- একটা আকর্ষণীয় এবং তথ্যবহুল কীওয়ার্ড নির্বাচন করতে হবে।
- Title এ মুল কিওয়ার্ড ব্যবহার করতে হবে।
- SEO সমৃদ্ধ ডেসক্রিপশন লিখতে হবে।
- ট্যাগ ও হ্যাস ট্যাগ ব্যবহার করতে হবে।
- থাম্বেইল ব্যবহার করতে হবে।
- Playlist ভিডিও যুক্ত করতে হবে।
- দর্শকদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে উৎসাহিত করতে হবে।
- নিয়মিত মানসম্মত ভিডিও আপলোড করতে হবে।
ইউটিউবে মানেটাইজেশন অন করার পদ্ধতি বা কৌশল
ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে আয়ের সহজ পদ্ধতি গুলোর অন্যতম মাধ্যম হচ্ছে
মনিটাইজেশন অন করে আয় করা। আর ইউটিউবে বিজ্ঞাপন থেকে আয় করার প্রথম ধাপ
হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রামে (YPP) যোগ দেওয়া। তবে আবেদন করলে মনিটাইজেশন
ওয়ান হবে এমন না। এর জন্য ইউটিউব এর নির্ধারিত শর্ত পালন করতে হবে এবং
নীতিমালা গুলো মেনে চলতে হবে।
মনিটাইজেশন অর্জন করার পদ্ধতি
প্রথমে ইউটিউব পার্টনার প্রোগ্রামে (YPP) এর যোগ্য করে তুলতে হবে আপনার
চ্যানেলটিকে। এবং এই ইউটিউব এর শর্তগুলো ইউটিউব স্টুডিও থেকে দেখে মেনে চলা
দরকার। চ্যানেলে পর্যাপ্ত সাবস্ক্রাইবার ও পাবলিক ওয়াচ টাইম বা শর্ট ভিডিও বা
কনটেন্ট থাকতে হবে।
কপিরাইট মুক্ত ভিডিও প্রকাশ করতে হবে
আপনার চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে অবশ্যই নিজেই ভিডিও তৈরি করতে
হবে। অন্য কারো দেখে ভিডিও অন্য কারো ভিডিও নেওয়া বা টিভি থেকে বা কপিরাইট মুক্ত
গান এসব থেকে অনুমতি ছাড়া ব্যবহার করলে আবেদন বাতিল হতে পারে। সব সময় আপনাকে
নিজের ভিডিও, মৌলিক এবং তথ্যবহুল এবং দর্শকদের জন্য অনুপ্রেরণাদায়ক এসব কনটেন্ট
তৈরি করতে হবে।
ইউটিউবের নীতিমালা
আপনার ইউটিউব চ্যানেলে কোন ধরনের ক্ষতিকারক, বিভ্রান্তিমূলক, বিভিন্ন কমেন্টে
গাইড লঙ্ঘনকারী ভিডিও এসব দেওয়া যাবে না। আবেদন পর্যালোচনার সময় চ্যানেলের
নীতিমালা গুলো পর্যবেক্ষণ করা হবে এবং মূল্যায়ন করা হয়।
গুগল এডসেন্স একাউন্ট খোলা
ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য গুগল এডসেন্স একাউন্ট খোলা প্রয়োজন। youtube
স্টুডিও থেকে মনিটাইজেশন অপশনে গিয়ে এডসেন্স একাউন্ট খুলতে পারেন। এবং পরবর্তীতে
বিজ্ঞাপনের মাধ্যমে যে আয় হবে সে একাউন্টে জমা হবে।
চ্যানেল রিভিউ সম্পন্ন হওয়া
আপনার চ্যানেলটির জন্য আবেদন দেওয়ার পর ইউটিউব আপনার চ্যানেল পর্যবেক্ষণ করবেন।
তারা মূলত ভিডিওর মান মৌলিকতা নীতিমালা গুলো অনুসরণ করেছেন কিনা তা দেখাশোনা করে
পরীক্ষা-নিরীক্ষা করে। এবং যদি সঠিক হয় তখন তারা এস এম এস এর মাধ্যমে জানিয়ে
দেয় এবং আপনার বিজ্ঞাপন চ্যানেলে শুরু হয়।
মনিটাইজেশন পাওয়ার কিছু কৌশল
- আপনার চ্যানেলে একটি নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করতে পারেন।
- ইউটিউবের SEO মেনে ভিডিও আপলোড করতে হবে।
- নিয়মিত ও মানসম্মত ভিডিও প্রকাশ করতে হবে।
- সুন্দর এবং আকর্ষণীয় থাম্বেইল ও টাইটেল ব্যবহার করতে হবে।
- আপনার ভিডিওটি যাতে সম্পূর্ণ দেখে তার জন্য উৎসাহিত করতে হবে, যাতে আপনার ওয়াচ টাইম বাড়ে।
- দর্শকদের করা মন্তব্যের উত্তর দিয়ে যোগাযোগ রাখতে হবে।
- সম্পূর্ণ কপিরাইট মুক্ত ভিডিও, ছবি, সংগীত ইত্যাদি ব্যবহার করতে হবে।
- কৃত্রিম ভাবে সাবস্ক্রাইব বা ভিউ বাড়ানোর চেষ্টা করা যাবে না।
ইউটিউবে আয় সম্পর্কে শর্তাবলী
ইউটিউব চ্যানেলের শুধু ভিডিও আপলোড করে আয় করতে চাইলেই হবে না। এর জন্য কিছু
নিয়ম বা শর্ত পূরণ করতে হয় আলোচনা করা হলো-
- আপনার চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার থাকা লাগবে।
- চ্যানেলে চার হাজার ঘন্টার ভিউ থাকতে হবে।
- দুটি শর্ত এক বছরের মধ্যে পূরণ করা লাগবে।
- আপনার চ্যানেলের ইউটিউব শর্টস থেকে তিন মাসের ১০ লাখ ভিউ থাকতে হবে।
- চ্যানেলে কোন কপিরাইট যুক্ত কনটেন্ট থাকতে হবে না।
- ইউটিউব যেসব শর্ত দিয়েছে সেগুলি ভঙ্গ করা যাবে না।
youtube চ্যানেলের সাধারণ ভুল
- এক চ্যানেলে একাধিক নিশ নিয়ে ভিডিও তৈরি করা।
- প্রতিনিয়ত ভিডিও আপলোড না করা।
- ভিডিওর মান ও অডিওর মান নিম্নমানের হওয়া।
- ভিডিও আপলোড দেওয়ার সময় SEO না করা।
- কপিরাইট যুক্ত কনটেন্ট ব্যবহার করা।
- সুন্দর এবং আকর্ষণীয় থাম্বেইল যোগ না করা।
- দর্শকদের সঙ্গে যোগাযোগ বা মন্তব্যের উত্তর না দেওয়া।
ইউটিউবে সফল হওয়ার গুরুত্বপূর্ণ পরামর্শ
ইউটিউব চ্যানেল থেকে প্রতিমাসে আয়ের সহজ পদ্ধতি গুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ
বিষয় হচ্ছে। youtube এ সফল হওয়ার গুরুত্বপূর্ণ পরামর্শ বা কৌশল। নিচে
বিস্তারিতভাবে আলোচনা করা হলো-
- ভিডিও তৈরি করার জন্য সঠিক কিওয়ার্ড ব্যবহার করা।
- সুন্দর এবং আকর্ষণীয় থাম্বেইল ব্যবহার করা।
- চ্যানেলের প্রোফাইল ব্যানার ইত্যাদি ছবি আপলোড করা।
- নির্দিষ্ট নিশ এবং ব্র্যান্ড নির্বাচন করে ভিডিও তৈরি করা।
- প্রতিনিয়ত ধারাবাহিকতা বজায় রেখে ভিডিও আপলোড করা।
- বিজ্ঞাপনের জন্য আলাদা জায়গা রাখা।
- দর্শকদের কাছে পৌঁছানোর জন্য ছোট ও আকর্ষণীয় ভিডিও তৈরি করা।
- ভিডিও গুলো অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ করা।
- ভিডিওগুলো SEO অনুযায়ী আপলোড দেওয়া।
- ভিডিওগুলো এমন আকর্ষণীয় করে তৈরি করা যা দর্শকদের আগ্রহ বাড়ে।
- ভিডিওর মান বৃদ্ধির জন্য প্রফেশনাল এডিটিং টুলস ব্যবহার করা।
- সাবস্ক্রিপশন রিমাইন্ড করা এবং গিভওয়ে ব্যবহার করা।
- নতুনদের জন্য ওয়েলকাম ভিডিও তৈরি করা।
উপসংহার
বর্তমানে ইউটিউব চ্যানেল থেকে প্রতিমাসে আয়ের সহজ পদ্ধতি অনুসরণ করে যে কেউ
নিজের জন্য একটি আয়ের উৎস তৈরি করতে পারে। এর জন্য প্রয়োজন হয় সঠিক পরিকল্পনা,
মানসম্মত কনটেন্ট, নিয়মিত কাজ এবং ধৈর্য, পরিশ্রম। শুরুতে কাঙ্ক্ষিত ফলাফল না
পেলেও ধৈর্য ধরে কাজ করে যাওয়া বুদ্ধিমানের কাজ। এতে ভবিষ্যতে ভালো ফলাফলের আশা
করা যায়। দর্শকদের জন্য শিক্ষামূলক, তথ্যপ্রযুক্তিমূলক, এবং বিনোদনমূলক যদি
ভিডিও প্রকাশ করেন এবং ইউটিউবে সকল শর্ত এবং নিয়মাবলী মেনে চলে যায়। তাহলে
ভবিষ্যতে সফল ইউটিউব চ্যানেল গড়ে তোলা সম্ভব হবে।
তাই আপনাদের উচিত আপনাদের একটি youtube চ্যানেল তৈরি করে পছন্দ অনুযায়ী নির্বাচন
করে ধারাবাহিকভাবে যদি পরিশ্রম করেন এবং সঠিক পরিকল্পনা দ্বারা এবং পরিশ্রমের
মাধ্যমে এর চ্যানেল যদি তৈরি করতে পারেন। তাহলে আপনার ভবিষ্যতের জন্য একটি
নির্ভরযোগ্য আয়ের মাধ্যম গড়ে তুলতে পারেন। এতক্ষণ আমার আর্টিকেলটি পড়ার জন্য
আপনাকে ধন্যবাদ। আর এই সুন্দর সুন্দর তথ্যভিত্তিক আর্টিকেল পাওয়ার জন্য আমার
ওয়েবসাইটটি ভিজিট করুন এবং অন্যকে পড়ার জন্য উৎসাহিত করুন।



অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url