নতুনদের জন্য ফ্রিতে ১২টি এআই টুলস ব্যবহার করার নিয়ম
আপনারা যারা নতুন, তারা কি AI টুলস সম্পর্কে জানতে চান? AI কিভাবে কাজ করে, এইসব
সম্পর্কে জানার জন্য নতুনদের জন্য ফ্রিতে ১২টি এআই টুলস ব্যবহার করার নিয়ম সম্পর্কে
আমরা এই আর্টিকেলে বিস্তারিতভাবে আলোচনা করব।
আপনি যদি নতুন হয়ে থাকেন। তাহলে সহজেই এআই টুলস দিয়ে অনলাইনে কাজ করতে পারেন।
নিচে কাজগুলো সম্পর্কে এবং এর ব্যবহার বিধি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো।
সূচিপত্রঃ নতুনদের জন্য ফ্রিতে ১২টি এআই টুলস ব্যবহার করার নিয়ম সম্পর্কে আলোচনা করা হলো
- নতুনদের জন্য ফ্রিতে এআই টুলস ব্যবহার করার নিয়ম
- AI ব্যবহার করার পূর্ব প্রস্তুতি
- AI এর কাজ এবং আয়ের সম্ভাবনা সম্পর্কে
- নতুনদের জন্য AI শিখা কেন গুরুত্বপূর্ণ
- বহুল পরিচিত ফ্রি AI টুলস
- প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর কৌশল
- AI ব্যবহারে যেসব ভুল সংশোধন দরকার
- ভবিষ্যৎ সম্ভাবনাময় AI এর ব্যবহার
- নতুনদের জন্য গুরুত্বপূর্ণ টিপস
- ফ্রিতে AI টুলসের সুবিধাসমূহ
- লেখক এর মন্তব্য
নতুনদের জন্য ফ্রিতে ১২টি এআই টুলস ব্যবহার করার নিয়ম
নতুনদের জন্য ফ্রিতে ১২টি এআই টুলস ব্যবহার করার নিয়ম সম্পর্কে সবার জানা উচিত। বর্তমান সময়ে শুধু আধুনিক প্রযুক্তি জগত না। এটি আমাদের কাজের ধারণা খুব তাড়াতাড়ি বদলে দিচ্ছে। আগে একটা ব্লগ লেখার জন্য কয়েক ঘন্টা লেগে যেত কিন্তু এখন কিছু সময়ের মধ্যে একটা ব্লক তৈরি করা যায়। আগে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করার জন্য অনেক সময় এবং দক্ষতার প্রয়োজন ছিল।কিন্তু বর্তমান সময় আসার পর খুব সহজেই তা তৈরি করা সম্ভব হচ্ছে।
আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে, এখন মানুষ ঘরে বসে অনলাইনে ইনকাম করতে
পারে।বিশেষ করে, ফ্রিল্যান্সিং মার্কেটিং এ ধরনের কাজের জন্য একটি বিশেষ সুযোগ
করে দিয়েছে AI। মূলত যারা ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে,
তাদের জন্য এটি একটি খুবই উপকারী সফটওয়্যারটি।এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট
বুদ্ধিমত্তার এমন এক ধরনের প্রযুক্তি।
যা মেশিন বা কম্পিউটারকে মানুষের মতো করে চিন্তা ভাবনা করতে শেখায়, সিদ্ধান্ত
নিতে, সমস্যা সমাধান সবকিছু করার ক্ষমতা দেওয়া হয়। এর মূল কাজ হচ্ছে, মানুষের
বুদ্ধিমত্তাকে অনুকরণ করা এবং মানুষের কথাবার্তা থেকে সঠিক বা ভুল সিদ্ধান্ত
নেওয়া।বিভিন্ন ধরনের ডেটা থেকে এগুলো নিয়ে বা ছবি চিনে, এমনকি নিজে থেকে
সিদ্ধান্ত নিতে পারে। বর্তমান সময়ে এই আয় শুধু একটা সফটওয়্যার না।
এটি বিভিন্ন কাজে নিয়োজিত থাকে বা ব্যবহার করা হয়ে থাকে। যেমন-ডাক্তারদের রোগ
নির্ণয়ের জন্য সাহায্য করছে, কৃষকদের কৃষি ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরামর্শ
ভিত্তিক তথ্য দিচ্ছে ,ই-কমার্সের বিভিন্ন ধরনের প্রোডাক সম্পর্কে তথ্য দিচ্ছেন।
এমনকি গাড়ি চালানোর জন্য এটি ব্যবহার করা হচ্ছে।
বর্তমানে এটি এমন একটি প্রযুক্তি যা মানুষের সময় বাঁচিয়ে দিচ্ছে। নতুন নতুন
আইডিয়া তৈরি করছে।সুযোগ তৈরি করে দিচ্ছে। বর্তমান যুগে এটি একটি বিপ্লবী
প্রযুক্তি। আজকে আমরা এই সম্পর্কে নতুনদের জন্য ফ্রিতে এ আই টুলস ব্যবহার করার
নিয়ম সম্পর্কে জানব। নিচে কয়েকটি টুলস এর ব্যবহার ও কাজ সম্পর্কে আলোচনা করা
হল।
Chatgpt AI
বর্তমানে এআই টুলস এর মধ্যে অন্যতম জনপ্রিয় এবং জনবহুল টুলস হচ্ছে Chatgpt AI।
টুলসটি সম্পূর্ণ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে থাকে।
Chatgpt AI এর ব্যবহার বিধি
- প্রথমে একটি জিমেইল একাউন্ট দিয়ে লগইন করতে হবে।
- তারপর Chatgpt তে একটি অ্যাকাউন্ট খুলতে হবে।
- এই টুলস দিয়ে ব্লগ বা আর্টিকে লিখে পাওয়া যায়।
- youtube এর জন্য বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট লিখে পাওয়া যায়।
- ফেসবুক পোস্ট করার জন্য ইমেজ বা ভিডিও জেনারেটরের জন্য প্রম্পট পাওয়া যায়।
- email writing এর জন্য বিভিন্ন ধরনের প্রম্পট পাওয়া যায়।
- কোডিং এর ক্ষেত্রে সাহায্য করে থাকে।
Chatgpt AI থেকে ইনকাম করার মাধ্যম
- ব্লগিং এর ক্ষেত্রে গুগল এডসেন্স পাওয়া যায়।
- ফাইবার বা আপওয়ার্ক কনটেন্ট রাইটিং এর মাধ্যমে।
- ইউটিউব এর বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট লিখে।
ক্যানভা এর কাজ
ক্যানভা মূলত সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে সাহায্য করে থাকে । এক্ষেত্রে
ডিজাইন জানা না থাকলেও এআই আপনাকে প্রফেশনাল ভাবে ডিজাইনার বানিয়ে দিতে পারে।
canva এর ব্যবহারবিধি
- ইমেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে।
- তারপর canva apps এ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে।
- ক্যানভা দিয়ে বিভিন্ন ধরনের লোগো ডিজাইন করা যায়।
- ফেসবুকের কাভার ফটো বা বিভিন্ন ধরনের পোস্ট বা সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য ব্যবহার করা যায়।
- ইউটিউবে বিভিন্ন ধরনের থাম্বেইল তৈরি করার জন্য ব্যবহার করা হয়।
- বিভিন্ন ধরনের বিজনেস কার্ড তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়।
ক্যানভা থেকে ইনকাম করার মাধ্যম
- বিভিন্ন ধরনের ফ্রিল্যান্স লোগো তৈরির মাধ্যমে।
- নানা ধরনের সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন করার ক্ষেত্রে।
- বিভিন্ন ধরনের টেমপ্লেট সেলিং বা বিক্রির মাধ্যমে।
Leonardo AI এর ব্যবহার বিধি
- প্রথম একটা ইমেইল একাউন্ট খুলতে হবে।
- তারপর লগইন করে Leonardo AI অ্যাকাউন্ট খুলতে হবে।
- Leonardo AI এর মূল কাজ হচ্ছে এটা ইমেজ তৈরি ক্ষেত্রে ব্যবহার করা হয়।
Leonardo AI থেকে ইনকাম করার মাধ্যম
- Stock photo বিক্রি করার মাধ্যমে।
- বইয়ের কভার ডিজাইন করার মাধ্যমে।
- NFT-style artwork করার মাধ্যমে।
Elevenlabs AI এর ব্যবহার বিধি
- ইমেইল একাউন্ট দিয়ে লগইন করতে হবে।
- তারপর Elevenlabs AI এ অ্যাকাউন্ট করতে হবে।
- এটি মূলত ন্যাচারাল ভয়েস তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে।
Elevenlabs AI থেকে ইনকাম করার মাধ্যম
- ইমেল দিয়ে লগইন করে একাউন্ট খুলতে হবে।
- ইউটিউবে automation চ্যানেল তৈরির মাধ্যমে।
- Audiobook narration করার মাধ্যমে।
- Podcast voice সার্ভিস দেওয়ার মাধ্যমে।
- ফেসলেস ইউটিউব চ্যানেল চালাতে।
In video AI এর ব্যবহারবিধি
- প্রথমে ইমেইল দিয়ে লগইন করে একাউন্ট খুলতে হবে
- এই AI মূলত টেক্সট লিখলেই ভিডিও বানিয়ে দিতে পারে।
In video AI এর মাধ্যমে ইনকাম করার মাধ্যম
- ইউটিউব shorts তৈরি করে।
- ফেসবুকে ভিডিও এডস দিয়ে।
- প্রমোশনাল ভিডিও সার্ভিস দিয়ে।
Perplexity AI এর ব্যবহার বিধি
- প্রথমে একটা ইমেইল একাউন্ট থাকতে হবে।
- তারপর সেটা দিয়ে Perplexity AI অ্যাকাউন্ট খুলতে হবে।
- এই এআই টেস্ট দিয়ে মূলত সঠিক তথ্য খুঁজে বের করে দেয়।
Perplexity AI দিয়ে ইনকাম করার মাধ্যমে
- বিভিন্ন মার্কেট রিসার্চের সার্ভিস দেওয়ার মাধ্যমে।
- SEO রিসার্চ করার মাধ্যমে।
- Data এনালাইসিস এর রিপোর্ট দেওয়ার মাধ্যমে।
Gamma AI এর ব্যবহার বিধি
- প্রথম একটা ইমেইল একাউন্ট থাকতে হবে।
- তারপর Gamma AI লগইন করে একাউন্ট খুলতে হবে।
- এই AI মূলত প্রেজেন্টেশন তৈরির কাজে ব্যবহার করা হয়ে থাকে।
Gamma AI থেকে ইনকাম করার মাধ্যম
- বিভিন্ন কর্পোরেট presentation তৈরি করার মাধ্যমে।
- ফ্রিল্যান্স pitch deck এর মাধ্যমে।
- বিজনেস proposal ডিজাইন করার মাধ্যমে।
Grammarly Ai এর ব্যবহার বিধি
- জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে।
- তারপর ইমেইল দিয়ে Grammarly Ai অ্যাকাউন্ট লগইন করতে হবে।
- Grammar লেখার ভুল ত্রুটি সংশোধন করে প্রফেশনাল করে তোলে।
Grammarly AI থেকে ইনকাম করার মাধ্যম
- আর্টিকেল এডিটিং এর মাধ্যমে।
- কপিরাইটিং এর সংশোধনের করার মাধ্যমে।
- Proofreading service এর মাধ্যমে।
Runway ML এর ব্যবহার বিধি
- ইমেল দিয়ে লগইন করতে হবে।
- তারপর Runway M লগইন করে একাউন্ট খুলতে হবে।
- ভিডিও এডিটিং করার জন্য এই টুলস ব্যবহার করা হয়।
Runway AI এ ইনকাম করার মাধ্যম
- ভিডিও এডিটিং এর মাধ্যমে।
- youtube এ কন্টেন্ট তৈরির মাধ্যমে।
- Ads ভিডিও প্রোডাকশন হিসেবে।
Notion AI এর ব্যবহার বিধি
- ইমেইল দিয়ে লগইন করা লাগবে।
- তারপর লগইন করে সাইন ইন করা লাগবে।
- এর মাধ্যমিক বিভিন্ন ধরনের টেমপ্লেট তৈরি করা যায়।
Notion AI থেকে ইনকাম করার মাধ্যম
- Notion টেমপ্লেট সেল দিয়ে।
- Productivity setup সার্ভিস দিয়ে।
- বিজনেস অর্গানাইজেশন সিস্টেমের জন্য।
Google AI studio এর ব্যবহারবিধি
- ইমেল দিয়ে লগইন করতে হবে।
- তারপর Google AI studio লগইন করে সাইন ইন করতে হবে।
- এটি মূলত ভয়েস রেকর্ড এর কাজে ব্যবহার করা হয়।
- কনটেন্ট রাইটিং এর কাজে ব্যবহার করা হয়।
- চ্যাট বোর্ড বানানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়।
- যেটি কাস্টমারদের কোশ্চেন এর উত্তর দিতে পারে।
- ইমেজ বা ভিডিও তৈরীর জন্য প্রম্পট লেখা যায়।
- এই অ্যাপে বাংলা বা ইংরেজিতে ভয়েস তৈরি করা যায়।
Google AI studio মাধ্যমে আয় করার উপায়
- কনটেন্ট তৈরির মাধ্যমে আয়।
- ভিডিও স্ক্রিপ্ট এ voiceover তৈরি করে আয়।
- ডিজিটাল প্রোডাক্ট তৈরি এবং বিক্রি করে আয়।
Gemini AI অ্যাপ এর কাজ
- বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করা।
- পরিকল্পনা তৈরি করা।
- বিভিন্ন পড়াশোনায় সহায়তা করে থাকে
- গবেষণামূলক কাজ করে থাকে।
Gemini AI এর ব্যবহার বিধি
- Gemini AI ব্যবহার করার জন্য প্রথমে ইমেইল দিয়ে লগইন করতে হবে।
- তারপর নির্দিষ্ট বিষয়ের উপর প্রশ্ন করতে হবে।
- এই তথ্যগুলো নির্ভরযোগ্য উৎসের সঙ্গে মেলতে হবে ঠিক আছে কিনা।
Gemini AI এ আয় করার মাধ্যম
- বিভিন্ন ধরনের কনটেন্ট বা আর্টিকেল ওয়েবসাইট বিক্রি করে।
- বিভিন্ন ধরনের ডিজিটাল প্রোডাক্ট বা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে।
- ব্লগের জন্য বিভিন্ন ধরনের কিওয়ার্ড রিসার্চ করা।
- মেটা ডেস্ক্রিপশন তৈরি করে দেওয়া।
- বিজ্ঞাপন তৈরি করে আয় করা।
এছাড়া আরও বিভিন্ন ক্ষেত্রে এআই ব্যবহার করা যায়। এর ব্যবহার করার সময় সব
সময় পরিষ্কারভাবে এবং নির্দিষ্ট নির্দেশনা দেওয়ার প্রয়োজন হয়। আপনি কি লেখা
চান এবং কি ধরনের বা কত শব্দের মধ্যে চান বা কোন ভাষায় চান এবং কি উদ্দেশ্যে
লিখতে চান। এইসব তথ্য নির্দিষ্ট ভাবে উল্লেখ থাকলে ভালো রেজাল্ট দিতে পারে।
যদি সঠিকভাবে অনুশীলন করা যায়, তাহলে এর বিকল্প কিছু নেই। নতুন নতুন ফিচার
সম্পর্কে জানার জন্য, বিভিন্ন ধরনের প্রম্পট ব্যবহার করে নিজের প্রয়োজন
অনুযায়ী একে কাজে লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। তবে অবশ্যই গুরুত্বপূর্ণ
কাজে লাগানোর আগে যাচাই করে নিতে হবে।
এআই ব্যবহার করার পূর্ব প্রস্তুতি
নতুনদের জন্য ফ্রিতে ১২টি এআই টুলস ব্যবহার করার নিয়ম জানার আগে এর পূর্ব প্রস্তুতি
নেওয়া উচিত। প্রত্যেকটা এআই অ্যাপস ব্যবহার করার পূর্বে একটি ইমেইল একাউন্ট
থাকা দরকার। যে কোন এআই প্ল্যাটফর্মে নিবন্ধন করার জন্য একটি ইমেইলের দরকার
হয়। এই ইমেইল একাউন্ট কে নিরাপদ রাখার জন্য শক্তিশালী পাসওয়ার্ডের প্রয়োজন
হয়। যদি ইন্টারনেট সংযোগ বা ল্যাপটপ থাকে। তাহলে অ্যাপস এর কাজ করা সম্ভব।যদিও
মোবাইল দিয়ে এআইয়ের ব্যবহার করা যায়।
কিন্তু সর্বক্ষেত্রে ব্যবহারের জন্যপ্রিয় মাধ্যম ল্যাপ্টপ। প্রথমে একসঙ্গে
অনেকগুলো অ্যাপ্স ব্যবহার না করে দু একটি যদি অনুশীলন করা যায় এবং অল্প অল্প
করে এর দক্ষতা বাড়ানো যায়। তবে এই সম্পর্কে ভালো একটা ধারণা হবে। তাই এই
আইডিতে আপনার সব সময় সরকারি ভাবতে হবে কারণ আপনার চিন্তা শক্তির কোন বিকল্প
হতে পারে না থেকে আমরা সাহায্য নিয়ে নিজের সৃজনশীলতা কে উন্নত করার চেষ্টা করা
উচিত বা চেষ্টা করুন।
এআই এর কাজ এবং আয়ের সম্ভাবনা
এআই প্রযুক্তি হচ্ছে এমন একটি প্রযুক্তি যা কম্পিউটার বা ল্যাপটপকে মানুষের মতো
করে শেখানো, বিশ্লেষণ করা বা সিদ্ধান্ত নিতে সাহায্য করে থাকে। বিপুল পরিমাণে
তথ্য বিশ্লেষণ করা এবং উত্তর দেয়া বা লেখা তৈরি করতে পারে। এছাড়া ছবির ডিজাইন
করে দিতে পারে এবং বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে সাহায্য করে থাকে।এ মূলত
তিনটি লার্নিং নিয়ে কাজ করে থাকে মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং
প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ প্রযুক্তির মাধ্যমে কাজ করে।
বর্তমানে শিক্ষা ও স্বাস্থ্যসেবা ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট
তৈরি বিভিন্ন ধরনের ক্ষেত্রগুলোতে ব্যবহার করা হচ্ছে। এখন শুধু সময়ের অপেক্ষা।
এছাড়া এআই এ কন্টেন রাইটিং, ইমেজ তৈরি করা, ভয়েস জেনারেট করা, বিভিন্ন ধরনের
ভিডিও এডিটিং করা, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং করা এই ধরনের কাজে
ব্যবহার করা হয়।
আয়ের সম্ভাবনার উৎস
ফ্রিল্যান্সিং করেঃ ফ্রিল্যান্সিং এর চাহিদা অনেক বেড়ে গেছে। বিভিন্ন ধরনের
ফ্রিল্যান্সারদের প্ল্যাটফর্ম এখন বিভিন্ন ধরনের আর্টিকেল রাইটিং,কভার ডিজাইন,
ভিডিও এডিটিং,মার্কেটিং ইত্যাদির মত কাজ করে থাকে। একজন ফ্রিল্যান্সারের এ কাজ
গুলো খুব মানসম্মতভাবে ai এর মাধ্যমে হয়ে থাকে।
লোকাল কাস্টমারঃ এআই ব্যবহার করে লোকাল ভাবে ইনকাম করা যায়। বিভিন্ন ধরনের
গান, প্রফেশনাল ভিডিও, ওয়েবসাইট ডিজাইন, বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিংয়ের
কাজের জন্য মানুষ এআই নির্ভর হয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশেও এর ব্যবহার
বৃদ্ধি পাচ্ছে। কারণ সকল ধরনের ব্যবসায়ীরা তাদের ব্র্যান্ড প্রচার করার জন্য
বিভিন্ন ধরনের ডিজিটাল সলিউশন ব্যবহার করছে।
নিজস্ব ব্যবসাঃ নিজের ব্যবসা প্রচারের জন্য উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে খুবই
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন-মানুষ আগে ব্লগ করতে চাইলে বা youtube
চ্যানেল খুলতে চাইলে সেখানে একজন লেখক, ভিডিও এডিটর, লাগতো কিন্তু এখন
বর্তমান যুগে মানুষ একাই সবকিছু করতে পারে। শুধু যে এআই স্কেল বাড়ায় তাই নয়,
এতে আয় করার জন্য নতুন সম্ভাবনার পথ হয়ে দাঁড়িয়েছে। AI সম্পর্কে মানুষ যদি
জানতে পারে ও ব্যবহার করতে পারে, তাহলে কাজে লাগাতে পারবে এবং ঘরে বসে আয় করতে
পারবে।
নতুনদের জন্য এ আয় শেখা গুরুত্বপূর্ণ।
এআই কৃত্রিম বুদ্ধিমত্তার হলেও এটি মানুষের মতো চিন্তা করে সমস্যার সমাধান দিতে
পারে। বর্তমানে একটা অংশ হয়ে দাঁড়িয়েছে এই টুলস এর। বিভিন্ন ধরনের আর্টিকেল
লেখা লিখি, ব্লগিং করা, ছবি কোডিং করা, ভিডিও এডিটিং করা এবং আরও বিভিন্ন ধরনের
কাজ করে থাকে।ব্যবসায়ীরা, চিকিৎসকরা সবাই ব্যবহার করছে।
আরো পড়ুনঃ
৩০ দিনের স্বাস্থ্যকর জীবন যাপন চ্যালেঞ্জ
তাদের কাজের গতি বাড়ানোর জন্য এবং মানুষের সকল ক্ষেত্রে কাজ করার জন্য ব্যবহার
করা হয়ে থাকে। তাই প্রতিটি ক্ষেত্রে এর গুরুত্ব অত্যাধইক। আগামীতে এআই
সম্পর্কে দক্ষতা দিন দিন আরো বাড়বে। তাই এখন থেকেই ব্যবহার করে অভ্যাস করলে,
ভবিষ্যতে চাকরি বা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে।
বহুল পরিচিত ফ্রি এআই টুলস
বর্তমানে নতুনদের জন্য ফ্রিতে ১২টি এআই টুলস ব্যবহার করার নিয়ম সম্পর্কে জানা উচিত।
বিভিন্ন ধরনের এআই রয়েছে, যেগুলো সম্পূর্ণ বিনামূল্যে বা সীমিত ফ্রি সুবিধা
রয়েছে। বিভিন্ন ধরনের ব্লগ তৈরি, ছবি তৈরি, গবেষণা করার, প্রোগ্রামের লেখা,
অনুবাদ করা, ডিজাইন তৈরি করা ইত্যাদি কাজ করা হয়।যদিও অসংখ্য কাজের মত কাজ করা
সম্ভব হয়।একেক ধরনের এআই কাজের ধরন একেক রকম।
প্রয়োজনমতো নির্বাচন করা একটি গুরুত্বপূর্ণ কাজ। সবচেয়ে বেশি যেগুলো ব্যবহৃত
হয় সেগুলোর মধ্য হচ্ছে-chatGPT,Canva AI,perplexity AI, Grammarly
AI,notebookLM ইত্যাদি। প্রতিটি টুলস ব্যবহার করার আগে ফ্রি প্লানের সম্পর্কে
জানা উচিত। দৈনিক নির্দিষ্ট সংখ্যক ব্যবহার করার জন্য সুযোগ দিয়ে থাকে। আবার
কিছু উন্নত ফিচারের জন্য অর্থ প্রদান করতে হয় মনে রাখা উচিত।
প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর কৌশল
নতুনদের জন্য ফ্রিতে ১২টি এআই টুলস ব্যবহার করার নিয়ম সম্পর্কে ভালোভাবে বোঝা
দরকার।এআই এর কাছে ভালো এবং মানসম্মত ফলাফল চাইতে হলে সবচাইতে গুরুত্বপূর্ণ
বিষয় হচ্ছে ,প্রম্পট ভালোভাবে লেখার কৌশল। আপনি প্রম্পট যত ভালোভাবে বা
স্পষ্টভাবে ব্যাখ্যা করবেন আপনাকে তত ভালো ফলাফল প্রদান করে থাকবে। কিন্তু আপনি
যদি প্রম্পট স্পষ্ট বা পরিষ্কারভাবে লিখে না দেন তবে সঠিকভাবে কাজ করতে পারবে
না। তাই নির্ভুল এবং স্পষ্ট আকারের তথ্য প্রদান করার চেষ্টা করবেন।
প্রম্পট ভালোভাবে লেখার মাধ্যমে কি ধরনের আপনি লেখা চাচ্ছেন এবং কি উদ্দেশ্যে
চাচ্ছেন এবং কিভাবে ব্যবহার করবেন। পরিষ্কারভাবে তথ্য প্রদান করলে আপনাকে ভালো
ফর্ম দিয়ে থাকবে এআই। এছাড়া আপনার চাহিদা বুঝতে পারবে। সবচাইতে ভালো বিষয়
হচ্ছে, আপনি যদি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রেজাল্ট দিয়ে ভালো ফল হচ্ছে কিনা
বোঝার চেষ্টা করেন। এতে সবচাইতে ভালো কাজ করবেন। নিয়মিতভাবে যদি আপনি প্রম্পট
লেখা দক্ষতা গড়ে তোলেন। তাহলে আপনার উল্লেখযোগ্য ভালো ফলাফল বৃদ্ধি পাবে।
এআই ব্যবহারে যেসব ভুল সংশোধন দরকার
নতুনদের জন্য ফ্রিতে ১২টি এআই টুলস ব্যবহার করার নিয়ম সম্পর্কে জানা না থাকলে নতুন
এআই ব্যবহারকারীরা মনে করেন, যে সকল তথ্য এআই দিয়ে থাকে সম্পূর্ণ শতভাগ সঠিক
তথ্য। বাস্তবে কিন্তু তা নয়, এআই কখনো কখনো ভুল বা সম্পূর্ণ তথ্য দিতে পারে
না। তাই গুরুত্বপূর্ণ তথ্য বা বিষয়গুলো যাচাই করা উচিত। আরেকটি ভুল মানুষ করে
থাকে। যেমন-মানুষের ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, ব্যাংক একাউন্ট, যাতে
পরিচয়পত্র, তথ্য, ইত্যাদি শেয়ার করে থাকে যা কখনো উচিত নয়। এ সম্পর্কে
যথেষ্ট জ্ঞান থাকা উত্তম।
অনলাইন নিরাপত্তা সম্পর্কের সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে এআই
দিয়ে লেখায় কোন পরিবর্তন না করেই ওয়েবসাইটে দিয়ে থাকে। এতে লেখার মান কমে
যেতে পারে। তাই নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবং উদাহরণ বিশ্লেষণ যোগ করে এর
সাথে তাহলে কন্টেন্ট টা বিশ্বাসযোগ্য ও সমৃদ্ধশীল হবে। একসাথে অনেকগুলো এআই
টুলস শেখার চেষ্টা না করে ধাপে ধাপে শেখা উচিত। কারণ ভালো ভাবে আয়ত্ত করার পর
শেখার গতিটা বেশি বৃদ্ধি পায় এবং বিভ্রান্তিতে কম পড়তে হয়।
ভবিষ্যৎ সম্ভাবনাময় এআই টুলস ব্যবহারের ক্ষেত্র
এআই প্রযুক্তি শুধু ভবিষ্যতে প্রযুক্তি নয়। এটি বর্তমান বিশ্বের অন্যতম
গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাই নতুন নতুন ফিচার সংযুক্ত
হচ্ছে যা মানুষের কাজ অত্যন্ত দ্রুত এবং সহজ করে ফেলছে। বিভিন্ন ক্ষেত্রে
যেমন-শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, কৃষি, ব্যাংকিং ক্ষেত্রে, ডিজিটাল
মার্কেটিং এর ক্ষেত্রে,সব ক্ষেত্রেই এখন এআই এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশেও এখন এআই ভিত্তিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাচ্ছে। এখন যারা এআই
ভিত্তিক কাজকর্ম শুরু করছে।
তারা চাকরি বা ফ্রিল্যান্সিং বাজারে বাড়তি সুযোগ সুবিধা পাবেন। তবে যতই
সমৃদ্ধশীল বা উন্নত হোক না কেন মানুষের বুদ্ধিমত্তা, নৈতিকতা,অভিজ্ঞতা থেকে
উন্নত নয়। আমরা এআইকে সহকারী হিসেবে ব্যবহার করতে পারি। ভবিষ্যতে নিজের দক্ষতা
বাড়াতে এটি চাকরির ক্ষেত্রে মৌলিক যোগ্যতা হিসেবে গড়ে উঠতে পারে। তাই নতুনদের
জন্য ফ্রিতে এআই টুলস ব্যবহার করার নিয়ম সম্পর্কে দক্ষ হয়ে ওঠা উচিত।
নতুনদের জন্য গুরুত্বপূর্ণ টিপস
নতুনদের জন্য ফ্রিতে এআই টুলস ব্যবহার করার নিয়ম সম্পর্কে ভালোভাবে জানা
উত্তম। নিচে গুরুত্বপূর্ণ টিপস গুলো নিয়ে আলোচনা করা হলো।
- প্রতিদিন এআই টুলস সম্পর্কে প্র্যাকটিস করতে হবে।
- প্রতিদিন একসাথে একটু একটু করে ব্যবহার করার চেষ্টা করতে হবে।
- নির্দিষ্ট একটি এআই ব্যবহার করার দিকে ফোকাস করুন।
- তাহলে ভালোভাবে দক্ষতা অর্জন করা সম্ভব হবে।
- এ আই সম্পর্কে শুধু জানলেই হবে না এর বাস্তবতা এবং মার্কেটিং সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
- এ আই সম্পর্কে ভালোভাবে জানার পর বাস্তব মার্কেটিং স্কিল অর্জন করা জরুরী।
- ছোট ছোট কাজ দিয়ে প্রথমে শুরু করবেন
- যাতে পরে বড় ধরনের প্রজেক্ট নিজে থেকেই আসে।
- যে কোন কাজে ধৈর্য ধরে এবং নিয়মিত অনুশীলন করলে এর সফলতা আসবে।
- অনেকেই ভাবে অনলাইন ইনকাম মানে দ্রুত ফলাফল কিন্তু বাস্তবে তা নয়।
- সফলতা পেতে হলে অনেক সময় দিতে হবে।
- দক্ষ হবে কাজ করতে হবে।
- কাজের মান উন্নত করতে হবে।
- যদি আপনি সঠিকভাবে শিখতে পারেন। তাহলে অল্প সময়ে ফ্রিল্যান্সিং মার্কেটে, বা নিজের ব্যবসায় অন্য কারও ব্যবসার মাধ্যমে এআই দিয়ে আয় করতে পারবেন।
ফ্রিতে এআই টুলস ব্যবহারের সুবিধা
- এআই টুলস ব্যবহার করলে অনেক সময় সাশ্রয় হয়।
- ফ্রিতে ব্যবহারের মাধ্যমে খরচ কমানো যায়।
- প্রফেশনাল মানের কাজ বা উন্নত কাজ সহজেই করা যায়।
- এটা যেকোনো সময় ব্যবহার করা যায়।
- এই টুলস এর মাধ্যমে নতুন নতুন দক্ষতা অর্জন করা যায়।
লেখক এর মন্তব্য
নতুনদের জন্য ফ্রিতে ১২টি এআই টুলস ব্যবহার করার নিয়ম জানা বর্তমান যুগে অত্যন্ত
গুরুত্বপূর্ণ বিষয়। এআই এর ব্যবহার জানলে কন্টেন্ট তৈরি, পড়াশোনা, গবেষণা,
ডিজাইন করা, বিভিন্ন ধরনের কোডিং করা, অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করা এবং আয়ের
সুযোগ তৈরি করা সম্ভব। সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা কোন ব্যয়বহুল সফটওয়্যার
না। শুধু একটা স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ আর দক্ষতা অর্জনের ইচ্ছা শক্তি
থাকলেই হবে। তবে এআইকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না, এটিকে আমাদের সহকারি
হিসাবে ব্যবহার করা যাবে।
তবে আপনি যদি নিয়মিত অনুশীলন করেন, তাহলে দক্ষতা অর্জন করতে পারবেন। বাস্তব
জীবনে শিক্ষা ক্ষেত্রে বা কর্মজীবনের চাকরির ক্ষেত্রে এবং ফ্রিল্যান্সিং করার
ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।এআই সম্পর্কে ভালোভাবে জানুন, দক্ষতা
অর্জন করুন এবং আয় করুন। আর এ ধরনের তথ্য পাওয়ার জন্য আমার ওয়েবসাইটি ভিজিট
করুই। ধন্যবাদ, এতক্ষণ ধৈর্য সহকারে আমার আর্টিকেলটি পড়ার জন্য। ধন্যবাদ!



অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url