স্টুডেন্টদের জন্য মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম করার উপায়
আপনি কি একজন স্টুডেন্ট? পড়াশোনার পাশাপাশি আপনি নিজের হাত খরচ বা ভবিষ্যতের
জন্য আয়ের উৎস হিসাবে দক্ষতা গড়ে তুলতে চান? তাহলে এই কনটেন্ট আপনার জন্যই,
এবার জানবো স্টুডেন্টদের জন্য মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম করার উপায় সম্পর্কে।
ডিজিটাল যুগে একটা স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ থাকলে অনলাইনে অসংখ্য কাজের
সুযোগ রয়েছে। আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক্স
ডিজাইন, ইউটিউব মার্কেটিং ইত্যাদি কাজ করে অনলাইনে ইনকাম করতে পারবেন। নিচে আরও
বিস্তারিত আলোচনা করা হলো।
সূচিপত্রঃ স্টুডেন্টদের জন্য মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম করার উপায়
- স্টুডেন্টদের জন্য মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম করার উপায়
- মোবাইলে ডাটা এন্ট্রি করে অনলাইন ইনকাম
- মোবাইলে ফ্রিল্যান্সিং বা পার্ট টাইম জব করে অনলাইনে ইনকাম
- ব্লগিংয়ের মাধ্যমে অনলাইন আয়
- ইউটিউব থেকে অনলাইনে ইনকাম
- আর্টিকেল লিখে অনলাইন ইনকাম
- আ্যফিলেট মার্কেটিং বা কোন ইনভেস্টমেন্ট ছাড়া অনলাইনে আয়
- ইনস্টাগ্রাম মার্কেটিং এর মাধ্যমে অনলাইন ইনকাম
- ভিডিও দেখার মাধ্যমে অনলাইন ইনকাম
- ড্রপ শিপিং ব্যবসার মাধ্যমে অনলাইন ইনকাম
- ভিডিও এডিটিং এর মাধ্যমে অনলাইনে ইনকাম
- লেখক এর মন্তব্য
স্টুডেন্টদের জন্য মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম করার উপায়
বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। আধুনিক যুগে মানুষ এমন কর্মসংস্থানের ব্যবস্থা
করছে যা দশ বছর আগে কল্পনাও করতে পারেনি। এখন মানুষ সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু
করে রাত অব্দি প্রযুক্তির উপর নির্ভর করে চলে। মানুষ অনলাইন ভিত্তিক ইন্টারনেটের
মাধ্যমে আয় করার পথ সুগম করছে। যদি আপনার কাছে একটি স্মার্টফোন, ইন্টারনেট এবং
অনলাইন এর উপরে মোটামুটি জ্ঞান থেকে তাহলে আপনিও অনলাইন থেকে খুব ভালো পরিমান
একটা ইনকাম করতে পারবেন।
বর্তমানে মানুষ অনলাইনে ইনকামের উপর নির্ভরশীল। তাই আপনিও হতে পারেন একজন সফল
ফ্রিল্যান্সার। অনলাইনে আয় করা এখন কোন অবাস্তব বা কল্পনাই নয় বরং এটি
বাস্তবতা। আজকে পুরো পৃথিবী ইন্টারনেট ভিত্তিক হয়ে পড়েছে। প্রায় সবকিছুই এখন
অনলাইনের মাধ্যমে করা হচ্ছে এবং এই অনলাইনের মাধ্যমে মানুষ ঘরে বসে আয় করার
সুযোগ পাচ্ছে। এবং এখন মানুষ ওয়ার্ক ফর্ম হোম ব্যাপারটার সাথে খুবই পরিচিত।
তবে অনলাইন ইনকাম এমন নয় যে আজকে শুরু করলাম এবং কাল থেকে অনলাইনে ইনকাম করা
যাবে।তবে নানা ধরনের প্রলোভন ও প্রতারণার ফাঁদ রয়েছে এ অনলাইনে জগতে। তাই সতর্ক
হয়ে সবকিছু জেনে বুঝে অনলাইনে আয় করার জন্য পথ বেছে নিতে হবে। সঠিকভাবে অনলাইন
সম্পর্কে জ্ঞান থাকলেই এই স্টুডেন্টদের জন্য মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম করার
উপায় সম্পর্কে ভালোভাবে জানতে পারবে বা বুঝতে পারবে।
এবং এভাবেই অনলাইনে মাধ্যমে হিউজ পরিমান টাকা ইনকাম করতে পারবে। বর্তমানে লাখ লাখ
মানুষ অনলাইনে ইনকামের উপর নির্ভরশীল। আপনি যদি আপনার মেধা, শ্রম, ধৈর্য সঠিকভাবে
ব্যবহার করতে পারেন। তাহলে আপনার দ্বারা প্রতিমাসে অনলাইন থেকে পঞ্চাশ হাজার থেকে
২০ লক্ষ টাকা পর্যন্ত বা তারও বেশি ইনকাম করতে পারবেন। আজকাল অনেকেই বিভিন্ন
ধরনের প্রতিষ্ঠান থেকে চাকরি ছেড়ে শুধুমাত্র অনলাইন ভিত্তিক কাজ করবে বলে বা
নিজে স্বাবলম্বী হয়ে কাজ করবে বলে অনলাইনে ইনকাম করার উপায় খুঁজছে।
এবং তারা নিজে স্বাবলম্বী হচ্ছে। পাশাপাশি পরিবারকে সহায়তা করতে পারছে। বর্তমানে
শুধুমাত্র দক্ষতা, মেধা ও শ্রম দিয়ে টাকা ইনকাম করার সুযোগ তৈরি করে দিচ্ছে
একমাত্র প্রযুক্তি। তার জন্য শুধুমাত্র মানুষের ল্যাপটপ, ইন্টারনেট সংযোগ, আর কাজ
করার মন মানসিকতা ইত্যাদি। আর বর্তমান যুগে স্টুডেন্টদের জন্য মোবাইল দিয়ে
অনলাইনে ইনকাম করা উপায় একদম সহজ। যদি তাদের মধ্যে কাজ করার দক্ষতা থাকে, মেধা
থাকে, শ্রম থাকে।
এবং ধৈর্য থাকে, এবং অনলাইনে কাজ করার জন্য ইন্টারনেট,স্মার্টফোন এবং সাধারণ
জ্ঞান অর্জন করে তাহলে হতে পারবে একজন সফল ফ্রিল্যান্সার। তাই আজকে যে বিষয়গুলো
নিয়ে আলোচনা করব সে বিষয়গুলোর মধ্য থেকে যেকোনো একটি বিষয় নিয়েই আপনি যদি কাজ
করেন তাহলে সফলভাবে অনলাইনে ইনকাম করতে পারবেন। তাছাড়া স্টুডেন্টদের জন্য
মোবাইলদে ইনকাম করার উপায় গুলো সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করা হলো।
মোবাইলে ডাটা এন্ট্রি করে অনলাইন ইনকাম
স্টুডেন্টদের জন্য মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম করার উপায় হচ্ছে প্রথমত ডাটা
এন্ট্রি করে আয় করা। বর্তমানে ডাটা এন্ট্রি কাজ করতে ফ্রিল্যান্সারদের অধিকাংশ
মোবাইল ব্যবহার করে থাকে। এই ধরনের কাজগুলো মোবাইলে সময় সাপেক্ষ এবং সহজ।
ফ্রিল্যান্সিং জগতে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল চাহিদা সম্পন্ন একটা কাজ হল ডাটা
এন্ট্রি। কাজ অনেক সময় ঘরে বসে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ডাটা এন্ট্রির কাজ করা
যায়।
তবে আগে কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া কাজ করা খুব কঠিন ছিল। কিন্তু বর্তমানে
মোবাইলের মাধ্যমেও করা সম্ভব হচ্ছে। এত সহজ হয়ে গেছে শুধুমাত্র যদি একটি
স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ যদি থাকে। তাহলে মোবাইল দিয়ে বিভিন্ন ধরনের
অ্যাপস বা ওয়েবসাইটে ডাটা এন্ট্রির কাজগুলো করতে পারবেন। এতে ডাটা এন্ট্রির কাজ
গুলোর প্রসারতা বৃদ্ধি পাচ্ছে এবং ফ্রিল্যান্সারদের সংখ্যা বহু গুণ বৃদ্ধি
পাচ্ছে।
মোবাইলের মাধ্যমে কাজ করতে পারার সুযোগ থাকায় লক্ষ লক্ষ মানুষ কাজ করতে সক্ষম
হচ্ছে। তাছাড়া মোবাইলে কাজের মাধ্যমে মোবাইল অ্যাপস ও বিভিন্ন ধরনের
ওয়েবসাইট,যেমন- Fiverr,Upwork,Freelancer,Guru,peopleperhour ইত্যাদি
প্ল্যাটফর্মগুলোতে একজন ফ্রিল্যান্সার হিসাবেই কাজ করতে পারেন। সাধারণত এই ধরনের
ওয়েবসাইটে ডাটা এন্ট্রির কাজ করা হয়ে থাকে। এতে আপনার হাতের স্মার্ট ফোন দিয়েই
ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলোতে রেজিস্ট্রেশন করতে পারবেন।
এবং কাজ নিয়ে মোবাইলের মাধ্যমে নির্দিষ্ট সময়ে সম্পন্ন করতে পারবেন।
ফ্রিল্যান্সিংয়ে কাজ খুব সহজ এবং সকল কাজ মোবাইলে খুব সহজে করা যায় ৫ থেকে ১০০
ডলার পর্যন্ত। আপনি যদি মোবাইলে ডাটা এন্ট্রি কাজে দক্ষ হয়ে থাকেন। তাহলে
ওয়েবসাইটগুলো থেকে বছরে কয়েক হাজার ডলার ইনকাম করতে পারবেন।
মোবাইলে ফ্রিল্যান্সিং বা পার্ট টাইম জব করে অনলাইনে ইনকাম
স্টুডেন্টদের জন্য মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম করার উপায় গুলোর মধ্যে
ফ্রিল্যান্সিং অন্যতম একটি মাধ্যম। ফ্রিল্যান্সিং এমন একটি মাধ্যম যা পার্ট টাইম
জব হিসেবে স্টুডেন্টেরা কাজ করতে পারে। অনেকের ধারণা ছিল যে ফ্রিল্যান্সিং করতে
হলে ল্যাপটপ ও কম্পিউটার ছাড়া সম্ভব নয়। কিন্তু বাস্তবে, একটা স্মার্ট মোবাইল
ফোন থাকলে এবং ইন্টারনেট কানেকশন থাকলেই ফ্রিল্যান্সিং করা সম্ভব।এই প্লাটফর্মে
বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন।
সাধারণত এটি চাকরির মতোই, কিন্তু একটু ভিন্ন হচ্ছে যে আপনি আপনার স্বাধীন মত কাজ
করতে পারবেন। আর এই স্বাধীনভাবে কাজ করাটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংকে
আমরা স্বাধীন পেশাও বলে থাকি। এখানে নিজের মেধা, দক্ষতা এবং কাজ করার ইচ্ছা এবং
দক্ষতা অনুযায়ী কাজ করার প্রবণতা থাকতে হবে। আর এভাবে কাজ করার মাধ্যম আজ এ দক্ষ
ফ্রিল্যান্সাররা বাংলাদেশের একটি আলাদা পরিচয় বা সুনাম অর্জন করেছে।এক্ষেত্রে
ফ্রিল্যান্সাররা প্রতিমাসে মিলিয়ন মিলিয়ন ডলার রেমিটেন্স এনে বাংলাদেশকে
সহায়তা করতেছে।
এই অনলাইনে ইনকামের বিষয়টা হচ্ছে স্টুডেন্টদের পড়াশোনার পাশাপাশি ঘরে বসে
ইনকামের একটি অন্যতম মাধ্যম। বর্তমানে অনেক জনপ্রিয় ফ্রিল্যান্সিংয়ের জনপ্রিয়
মার্কেটপ্লেস রয়েছে।যেমন-ফাইবার,আপ-ওয়ার্ক,ফ্রিল্যান্সিং.কম। এছাড়া আরো অনেক
ধরনের মার্কেটপ্লাসে রয়েছে। আর অনলাইনে কাজ করতে হলে কিছু নির্দিষ্ট দক্ষতার
প্রয়োজন হবে। সে দক্ষতা যদি অর্জন করা যায়।যেমন-গ্রাফিক্স ডিজাইন, ওয়েব
ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, লোগো ডিজাইন, কনটেন্ট রাইটিং, ব্লগিং, ভিডিও এডিটিং
এর উপর যদি দক্ষতা থাকে বা যেকোনো একটি বিষয়ের উপরে যদি আপনার দক্ষতা থাকে।
তাহলেই আপনি অনলাইনে ইনকাম করতে পারবেন। তবে ফ্রিল্যান্সিং সাইডে যখন অ্যাকাউন্ট
খুলবেন তখন খেয়াল রাখতে হবে যে, এই ফ্রিল্যান্সিং সাইটটা পেমেন্ট করে কিভাবে?
সিস্টেম ঠিক আছে কিনা বা সঠিক কিনা। তাছাড়া অনেক সাইড ঠিকমতো পেমেন্ট করে না বা
ভুয়া হতে পারে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আর স্টুডেন্টদের জন্য মোবাইল
দিয়ে অনলাইনে ইনকাম করার উপায় হচ্ছে ফ্রিল্যান্সিং মাধ্যম যা পার্ট টাইম জব
হিসেবে মোবাইল দিয়ে ইনকাম করতে পারে।
ব্লগিংয়ের মাধ্যমে অনলাইন আয়
ব্লগিং করে অনলাইনে ইনকাম করার পদ্ধতি হচ্ছে পুরাতন পদ্ধতি। তবে এই পদ্ধতিটা মূলত
অনলাইন নিউজ এর মত। আপনি যে বিষয়ে দক্ষ বা ভাল জানেন, সে বিষয়ে লেখালেখি করবেন।
আর লেখালেখি করার জন্য নির্দিষ্ট একটা সাইটের দরকার। তাই আপনাকে অবশ্যই ব্লগ
ওয়েবসাইট তৈরি করতে হবে। এবং সেখানে বিভিন্ন ধরনের তথ্য বা লেখালেখি করা হয়ে
থাকে যা অধিক সংখ্যক লোক ব্লগে ভিজিট করে।
আর যত বেশি ভিজিট করবে মানুষ, তত বেশি ট্রাফিক বা ভিজিটর হবে। আর তখনই গুগল
এডসেন্স এর জন্য আবেদন করতে পারবেন। তবে লেখাটা অবশ্যই তথ্য নির্ভর হতে হবে।
তাহলেই ভালো ট্রাফিক বা ভিজিটার পাবেন। যে বিষয়ে বেশি পারদর্শী সে বিষয়েই মূলত
লেখালেখি করা উত্তম। আর লেখালেখির জন্য একটা ওয়েবসাইটের দরকার। আর সুন্দর একটি
ডোমেইন নাম এবং হোস্টিং কিনে নিয়ে ওয়েবসাইট তৈরি করা সম্ভব।
আপনি যদি লেখালেখি শুরু করেন তাহলে অল্প কিছুদিনের মধ্যেই ভালো ফল পাবেন।
এক্ষেত্রে মোবাইল বা কম্পিউটার দিয়ে আপনি লেখালেখি করতে পারবেন। আবার অনেকে আছে,
যে তার ওয়েবসাইট রয়েছে কিন্তু পর্যাপ্ত সময় দিতে পারেনা। আর তারা বিভিন্ন
ব্লগারদের কাছ থেকে লেখা সংগ্রহ করে, তাদের সাইটে পাবলিশ করে। সেখান থেকেও আপনি
আপনার লেখা দিতে পারেন এবং ফ্রি অনলাইনে টাকা ইনকাম করতে পারেন।
ইউটিউব থেকে অনলাইনে ইনকাম
বিশ্বের কোটি কোটি মানুষ এখন ইউটিউবে ভিডিও দেখেন। এবং প্রতি মিনিটে এখানে প্রায়
৫০০ ঘন্টা ভিডিও স্ট্রেম হয়। অনেকে জানেন, ইউটিউব শুধু বিনোদনের জায়গা নয়। এটি
ইনকামেরও একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। ইউটিউবে ইনকাম করতে হলে প্রথমে একটি
ইউটিউব চ্যানেল ওপেন করতে হবে। এবং সেখানে ভালো মানের ভিডিও তৈরি করে দিতে হবে।
তাহলে আপনি প্রতি মাসে ভালো একটা ইনকাম করতে পারবেন। তবে অবশ্যই ইউটিউব এর কিছু
শর্ত রয়েছে।
যেগুলো আপনাকে পূরণ করতে হবে। এবং শর্ত পূরণ হলে ইউটিউবে গুগল এর মাধ্যমে
বিজ্ঞাপন দেখে আয় করতে পারবেন। তবে অন্যের কপি করা ভিডিও বা লেখা দিলে হবে না।
সেটা অবশ্যই নিজের হতে হবে এবং ভিডিও গুলো শিক্ষনীয় হতে হবে। এবং ভালো কিছু
আইডিয়া পাওয়া যায় সেরকম ভিডিও বানাতে হবে। যেটা মানুষ দেখবে। এই ইউটিউব থেকে
মানুষ হাজার হাজার এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। এটা একমাত্র সম্ভব হচ্ছে ভালো
মানের ভিডিও আপলোড করে। অনেকে এটা প্রফেশন হিসেবে পরিচালনা করছে।
এছাড়া অনেকেরই অজানা যে ইউটিউব এ ব্যবহার করা থাম্বেল ডিজাইন করেও টাকা ইনকাম
করা যায়। এক্ষেত্রে যদি থাম্বেলটা আকর্ষণীয় হয় তবে ভিউ অধিকাংশ বেড়ে যায়। এই
থাম্বেল ডিজাইন করে বিভিন্ন মাধ্যম যেমন- ফাইবার,আপওয়ার্ক, ফ্রিল্যান্সিং.কম।এই
মার্কেটপ্লেসগুলোতে কাজ করতে পারবেন। এছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম
গুলোতেই এই থাম্বেইল ডিজাইনের কাজ পাওয়া যায়। ইউটিউবে ভিউ পাওয়ার মূল বিষয়
হচ্ছে, ভিডিও এডিটিং করা। যার যত ভিডিও এডিটিং সুন্দর হবে, সে ভিডিও তত বেশি ভিউ
হবে।
আর ভিডিও যদি ভালো না হয় এবং থাম্বেইল যদি আকর্ষণীয় না হয়। তাহলে কোন ভিউ হবে
না, বা কেউ ভিডিওটা দেখবে না। এক্ষেত্রে আপনার শর্ত পূরণ হবে না। ইউটিউবের মূল
শর্ত হচ্ছে, এক হাজার সাবস্ক্রাইবার এবং ৪ হাজার ঘন্টা ওয়াচ টাইম। যদি হয় তাহলে
তাহলে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। আর যদি মনিটাইজেশন অন করতে পারেন।
তাহলে অনলাইনে ইনকাম শুরু হয়ে যাবে। তাই ধৈর্য ধরে, ভালো মানের ভিডিও কনটেন্ট
তৈরি আপলোড দিতে হবে। তাহলে কোন সময় সফলতা আসবেই।
আর্টিকেল লিখে অনলাইন ইনকাম
বর্তমানে অনলাইনে আর্টিকেল রাইটারদের প্রচুর চাহিদা রয়েছে। স্টুডেন্টদের জন্য
মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করার উপায় হচ্ছে আর্টিকেল লেখে ইনকাম করা। যারা
অনলাইনের মাধ্যমে আয় করতে চায়। তারা বিভিন্ন ধরনের কনটেন্ট এবং পন্যের উপরে
আর্টিকেল লিখে ওয়েবসাইটে পাবলিস্ট করে আয় করে। এক্ষেত্রে আপনার কন্টেন্ট লেখার
উপরেই পন্যের দামও নির্ধারণ করা হয়ে থাকে।
তাই অল্প সময়ে অনলাইনে ইনকাম করার একমাত্র মাধ্যম হচ্ছে আর্টিকেল রাইটিং। যদি
লেখার উপর আগ্রহ থাকে বা ইনকাম করতে চান তাহলে আর্টিকেল রাইটিং উত্তম মাধ্যম।
নারীদের জন্য আর স্টুডেন্টদের জন্য এটা অনেক কার্যকরী। এটি মোবাইল এবং নেট
কানেকশন থাকলে আর্টিকেল লিখতে পারবেন।
এখন তো AI যুগে চ্যাট জিপিটির মাধ্যমে আর্টিকেল লেখা অনেক সহজ হয়ে গেছে। একটা
সময় ছিল যখন মানুষ কোন কিছু সম্পর্কে জানতে হলে লাইব্রেরীতে যেত। কিন্তু
বর্তমানে ওয়েবসাইটে আর্টিকেল থাকাই মানুষ যে কোন তথ্য অল্প সময়ে পেয়ে যাচ্ছে।
এবং ওয়েবসাইট তৈরির মাধ্যমে ও অনলাইনে ইনকাম করা সম্ভব হয়ে থাকে।
আ্যফিলেট মার্কেটিং বা কোন ইনভেস্টমেন্ট ছাড়া অনলাইনে আয়
আ্যফিলেট মার্কেটিং হচ্ছে, কোন কোম্পানির বা প্রতিষ্ঠানের পন্য নিজ ওয়েবসাইটে বা
অনলাইন পেজে প্রচারণের মাধ্যমে বিক্রি করা হয়। এবং বিক্রয়ের কমিশন থেকে আয় করা
যায়। এই আ্যফিলেট মার্কেটিং টা এখন বিশ্বব্যাপী বেশ বড় ক্ষেত্র হিসেবে
সুপরিচিত। অ্যাপলেট মার্কেটিং মূলত কোন ইনভেস্টমেন্ট ছাড়াই অনলাইনে আয় করার
একটি বড় মাধ্যম। এবং সবচেয়ে সহজ পদ্ধতি। যদি আপনার একটি স্মার্টফোন থাকে তাহলে
খুব সহজেই আ্যফিলেট মার্কেটিং করতে পারবেন।
আরো পড়ুনঃ ১০০ মুরগির খামার করতে খরচ কত টাকা লাগবে
এতে কোন বড় ধরনের পিসি বা ল্যাপটপ এর প্রয়োজন হয় না। আপনি ফেসবুক,
ইনস্টাগ্রাম, ইউটিউব, tiktok, এই সকল জায়গায় বিনোদনের জন্য যে সময় ব্যয় করেন।
সে সময়টা যদি আপনি আ্যফিলেট মার্কেটিং করতে চান। তাহলে মাসে ২০ থেকে ৪০ হাজার
টাকা ইনকাম করতে পারবেন। ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায়,বা ইউটিউব যে কোন জায়গায়
আপনি মার্কেটিং করে করতে পারেন। এফেলেট মার্কেটিং এর জন্য সবচেয়ে শীর্ষ
প্রতিষ্ঠান হচ্ছে amazon। এছাড়া আরো বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে।
যেমন-eBay,
walmart
target
share a sale
Alibaba
Flipkart
এছাড়া বাংলাদেশের কিছু অ্যাফিলেট মার্কেটিং এর সাইড রয়েছে।
যেমন-Daraz
Shopup BD
Rokomary
ইত্যাদি। স্টুডেন্টদের জন্য মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম করার উপায় খুব সহজ ও
সুপরিচিত হিসেবে এই আ্যফিলেট মার্কেটিং অন্যতম।
ইনস্টাগ্রাম মার্কেটিং এর মাধ্যমে অনলাইন ইনকাম
স্টুডেন্টদের জন্য মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করার উপায় গুলোর মধ্যে এটি হচ্ছে
অন্যতম একটি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম। যেখানে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত
মোবাইল দিয়ে এই অনলাইন ইনকাম করতে পারবেন। এখানে আপনি ছবি বা ভিডিও আপলোড করে
ফলোয়ার জয়েন করতে পারেন।
বর্তমানে বহুল পরিচিত বা জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে instagram। তবে ইনস্টাগ্রাম
থেকে সরাসরি কোন টাকা পাবেন না। এর জন্য অন্য প্রতিষ্ঠানের বা নিজের পনের
প্রচারণা চালাতে হবে। এ পণ্য প্রমোশনের জন্য ফলোয়ার প্রতি কমিশন বা টাকা পেমেন্ট
করে থাকে। instagram এ বিভিন্ন ধরনের এডের মাধ্যমে অনলাইনে ইনকাম করা যায়।
ভিডিও দেখার মাধ্যমে অনলাইন ইনকাম
স্টুডেন্টদের জন্য মোবাইলে অনলাইনে ইনকাম করার উপায় গুলোর মধ্যে অন্যতম হচ্ছে,
ভিডিও দেখে অনলাইন ইনকাম করা। ভিডিও দেখে যে অনলাইনে ইনকাম করা যায়, এই কথাটা
অনেকেরই অজানা। হ্যাঁ, সত্যি ভিডিও দেখেও অনলাইনে ইনকাম করা যায়। অনেক ইউটিউবার
রয়েছেন, যারা তাদের চ্যানেলে অনেক ভিউ পাওয়ার আশায় প্রেমেন্ট করে থাকেন। আবার
অনেক ওয়েবসাইট আছে, ভিজিট করলেও পেমেন্ট করে থাকে।
এক্ষেত্রে অনেক ভুয়া সাইট থাকে, তবে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে এবং
বুঝতে হবে কোনটা সঠিক বা পেমেন্ট সিস্টেম ভালো কিনা, তা ভালো করে যাচাই-বাছাই করে
নিতে হবে এবং আপনাদের কাছে যেটা বিশ্বাস তো মনে হবে। সে ভিডিওগুলো দেখবেন, না হয়
দেখবেন না। আর এভাবে ভিডিও দেখে অনলাইনে ইনকাম করা যায়। বা বিভিন্ন ধরনের গেম
খেলেও অনলাইনে ইনকাম করা যায়।
ড্রপ শিপিং ব্যবসার মাধ্যমে অনলাইন ইনকাম
ড্রপ শিপিং ব্যবসা হচ্ছে ছাত্রদের জন্য পড়াশোনার পাশাপাশি খুব ভালো একটা অনলাইন
ব্যবসা। স্টুডেন্টদের জন্য মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম করার উপায় গুলোর মধ্যে
সর্বোত্তম অনলাইন ইনকাম করার মাধ্যম হচ্ছে ড্রপ সেটিং ব্যবসা। এটি মূলত বিনা
পুঁজির ব্যবসা। এ ব্যবসা করতে তেমন কোন মূলধনের প্রয়োজন হয় না। এবং নিজস্ব কোন
দোকানের ও প্রয়োজন হয় না।
তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে ড্রপ শিপিং ব্যবসাটা কি? ড্রপ শিপিং ব্যবসা আসলে
মূলত এটি অনলাইন ব্যবসা। যেটার পণ্য কোন প্রতিষ্ঠান থেকে কিনে কাস্টমারের কাছে
পৌঁছে দেওয়া। অর্থাৎ একটা পণ্য কোন প্রতিষ্ঠানের হয়ে কাস্টমারের কাছে বিক্রয়
করা। এবং মাঝে যে টাকাটা থাকে সেটাই মূলত লাভ। আরো ভালোভাবে বলা যায় যে কোন
প্রতিষ্ঠান থেকে আমি ১০ টাকায় কোন পণ্য কিনে কাস্টমারের কাছে 15 টাকায় বিক্রয়
করলাম।
এই ৫ টাকায় হচ্ছে লাভ। আর এই প্রক্রিয়াটাই হচ্ছে ড্রপ সিপিং প্রক্রিয়া। মূলত
একটা নিজস্ব ই-কমার্স সাইটের মাধ্যমে অনলাইন ব্যবসা করা যায়। এই সাইটটা মূলত
বিশ্বস্ত হতে হবে। যাতে কাস্টমার অনায়াসে অর্ডার দিতে পারে। এই ই কমার্স সাইটে
বিজনেস করার জন্য বিভিন্ন ধরনের সাইট রয়েছে। যেমন- amazon, আলিবাবা, দারাজ,
ইভালি সহ আরো অনেক অনলাইন এই কমার্স সাইড রয়েছে। যার মাধ্যমে মানুষ লাখ লাখ টাকা
ইনকাম করছে। আর এভাবে ড্রপশিপিং ব্যবসা পরিচালিত হচ্ছে।
ভিডিও এডিটিং এর মাধ্যমে অনলাইনে ইনকাম
বর্তমান সময়ে ভিডিও কন্টেন্ট এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে প্রফেশনাল
ভিডিও এডিটরের ও চাহিদা বৃদ্ধি পাচ্ছে। মূলত একজন স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি
ভিডিও এডিটিং এর কাজগুলো করতে পারে। এবং অনাসে অনলাইনে ইনকাম করতে পারে। মূলত এ
ভিডিও এডিটিং এর কাজগুলো ঘরে বসেই করা যায়। আর এটি হতে পারে স্টুডেন্টদের জন্য
একটি পার্ট টাইম জব বা আয় করার সেক্টর। এর জন্য কোন দামি ক্যামেরা বা ল্যাপটপের
খুব একটা বেশি প্রয়োজন হয় না।
যদি এর জন্য সামান্য দক্ষতা অর্জন করে ভিডিও এডিটিং এর উপর। তাহলে নিজের
ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন। মোবাইল দিয়েও ভিডিও এডিটিং করা যায়। যদি আপনি
একজন ভালো এডিটর হন তাহলে। ইউটিউবারের কাছ থেকে কাজ পেতে পারেন। এছাড়া অনলাইন
মার্কেটপ্লেসগুলোতে যেমন-ফাইবার আপওয়ার্ক, ইত্যাদি সাইটে অ্যাকাউন্ট খুলে কাজ
করতে পারেন। কাজ করলে ভালো ইনকাম করা যায়।
লেখক এর মন্তব্য
বর্তমানে অনলাইন হচ্ছে টাকা ইনকাম করা অন্যতম মাধ্যম। এখানে যদি আপনি আপনার মেধা,
শ্রম এবং দক্ষতাকে কাজে লাগান। তাহলে আপনি আপনার উন্নতির শিখরে পৌঁছে যাবেন। আপনি
যত বেশি দক্ষতা অর্জন করবেন, তত বেশি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এই সেক্টর
গুলো ছাড়াও আরো বিভিন্নভাবে অনলাইনে ইনকাম করা যায়। যেমন- গ্রাফিক্স ডিজাইন,
ওয়েব ডিজাই্ ই-বুক ইত্যাদি। আর, স্টুডেন্টদের জন্য মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম
করার উপায় হচ্ছে অন্যতম উপায়। যা সময়কে কাজে লাগানো যায়।
পরিশেষে, আপনি যদি আপনার মেধা আর শ্রম এবং দক্ষতাকে কাজে লাগাতে পারেন। তাহলে
অনলাইন জগতে আপনার পথ সুগম রয়েছে। তাই আমাদের সবার উচিত সময়টাকে কাজে লাগান।
বর্তমান যুগ যেহেতু প্রযুক্তির যুগ। তাই আমাদের উচিত অনলাইন সম্পর্কে জ্ঞান অর্জন
করা। অনলাইনেই একমাত্র নির্ভরশীল প্রযুক্তি হয়ে দাঁড়িয়েছে। আজ আপনাদের সফলতা
কামনা করে এখানেই শেষ করছি। আর্টিকেলটি ধৈর্য সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য
ধন্যবাদ। এই ধরনের তথ্য নির্ভর আর্টিকেল পাওয়ার জন্য আমার ওয়েবসাইটটি ভিজিট
করুন।



অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url