১০০ মুরগির খামার করতে খরচ কত টাকা লাগবে

১০০ মুরগির খামার করতে খরচ কত টাকা লাগবে এই সম্পর্কে অনেকে জানতে চান। তাহলে চলুন, এই আর্টিকেলে  শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে জেনে নিব খামারে খরচ কেমন হবে।

১০০-মুরগির-খামার-করতে-খরচ-কত-টাকা-লাগবে
১০০ মুরগির খামার করতে খরচ কত টাকা লাগবে এবং পরিচালনার যাবতীয় খরচ সম্পর্কে অর্থাৎ জায়গা নির্বাচন বিদ্যুৎ পানি খাবার পাত্র খাবার এগুলোর খরচ কেমন হবে তা বিস্তারিতভাবে  জানুন এই আর্টিকেলের মাধ্যমে।

সূচিপত্রঃ ১০০ মুরগির খামার করতে খরচ কত টাকা লাগবে তা বিস্তারিতভাবে আলোচনা করা হলো

১০০ মুরগির খামার করতে খরচ কত টাকা লাগবে

প্রাথমিকভাবে খামার তৈরি করতে গেলে খরচ তো হবেই। তাই ঘর তৈরি করতে, বাচ্চা কিনতে, খাবার,  টিকা, বিদ্যুৎ, ঔষধ এগুলোর একটা খরচ আছে নিম্নের খরচের একটা নমুনা দেওয়া হল।

  • খামার ও খামারের জিনিসপত্রে আনুমানিক খরচ ৯ হাজার থেকে ১৬ হাজার
  • বিদ্যুৎ,ও  অন্যান্য খরচ ১০০০ থেকে ৩০০০ হাজার
  • বাচ্চার খরচ ৫০০০ থেকে ৭০০০ হাজার
  • খাবার খরচ ১৮০০০ থেকে ২৫০০০ হাজার
  •  ভ্যাকসিন খরচ ১৫০০ থেকে ৩০০০ হাজার   

মোট আনুমানিক খরচ ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকা। অর্থাৎ বাস্তব পরিস্থিতিতে ১০০ মুরগির খামার করতে খরচ কত টাকা লাগবে? তার উত্তর হল, প্রায় ৪০থেকে ৬০০০০ টাকা। জাতভেদে মুরগি ৩৫ থেকে ৪০ দিনের মধ্যে বিক্রয় করা হয়। আনুমানিক এতে ৭থেকে ৮হাজার টাকা লাভ হয়।

  • প্রথমে মুরগি পালন করলে একটু লাভ কম হতে পারে। 
  • আস্তে আস্তে যখন অভিজ্ঞতা বাড়বে, তখন খরচ কমে যাবে।
  • খাবার খরচ কমাতে হবে।
  •  নিয়মিত মুরগি পালন করলে লাভ বা আয় বাড়তে থাকবে।

মুরগির খামার তৈরি করার পরিকল্পনা

মুরগির খামার একটি লাভজনক ব্যবসা হলেও এর জন্য সঠিক পরিকল্পনা করা উত্তম। আপনি কত টাকা বিনিয়োগ করবেন। জায়গা কিভাবে নির্ধারণ করবেন। জায়গায় নির্ধারণের ক্ষেত্রে খামার উঁচু স্থানে হবে এবং আলো বাতাস চলাচলের উপযোগী হবে। এছাড়া কোন ধরনের মুরগি পালন করবেন তা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সেখানকার বাজার এবং চাহিদা যাচাই করতে হবে। এবং কোথায় বিক্রি করবেন এর সঠিক পরিকল্পনা করুন। পরিকল্পনা ধাপগুলো বিবরণ দেওয়া হলঃ

আরো পড়ুনঃ বিশ হাজার টাকার ব্যবসার আইডিয়া সম্পর্কে বিস্তারিত জানুন 

  • উঁচু জায়গা নির্বাচন করতে সময় লাগবে এক থেকে দুই সপ্তাহ
  • মুরগির ঘর নির্মাণ করতে সময় লাগবে তিন থেকে চার সপ্তাহ।
  • খামারের জিনিসপত্র কেনাকাটার জন্য সময় লাগবে এক সপ্তাহ।
  • বাচ্চা কেনার জন্য এক থেকে সাত দিন সময় লাগবে।

মুরগির খামার তৈরি করা কোন শখের বিষয় নয়। এটা একটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ব্যবসা। তাই যে খামারি হোক না কেন শুরুর আগে প্রশিক্ষণ নিতে হবে। খামার করতে খরচ কত টাকা লাগবে তা পুরোটাই নির্ভর করবে আপনার পরিকল্পনার ওপর। আগে থেকে যদি সেড তৈরি করা থাকে তাহলে খরচ কম লাগবে, না হলে নতুন করে তৈরি করতে গেলে বেশি লাগবে।

মুরগির খামার করার নিয়ম বা পদ্ধতি

মুরগির খামার পরিচালনা করার জন্য প্রথমে কিভাবে শুরু করবেন ?এবং কেমন বিনিয়োগ করবেন? এটা একটা পরিকল্পনার অংশ হতে পারে। এছাড়াও পরিকল্পনা করে এবং নিয়ম বা পদ্ধতি মেনে চলতে হবে।

  • প্রথম কাজ হচ্ছে সঠিকভাবে পরিকল্পনা করা যাতে ক্ষতির সম্ভাবনা কম হয়।
  • প্রত্যেকটা মুরগির জন্য এক থেকে দেড় ফিট জায়গা প্রয়োজন।
  • উপযুক্ত স্থান বা জায়গা নির্বাচন করা।
  • যেখানে লোকজনের ভিড় কম থাকবে। সেদিকে খেয়াল রাখতে হবে।
  • পর্যাপ্ত যোগাযোগের ব্যবস্থা করতে হবে। 
  • খামার রাস্তার ধারে হলে ভালো হয়।
  • বিদ্যুৎ পানি ও পর্যাপ্ত বায়ু চলাচল ব্যবস্থা থাকতে হবে।
  • খাবার ও পা সুস্থ ও উন্নত বাচ্চা কিনতে হবে। 
  • খামারের বাইরের লোক আসা যাওয়া সীমিত করতে হবে।
  • মশা মাছি পোকামাকড় এগুলো নিয়ন্ত্রণ করতে হবে।
  • খামারের প্রয়োজনীয় জিনিসপত্রের খরচ।

এগুলো খেয়াল রাখলে মুরগির খামার উন্নত ভাবে পরিচালনা করতে পারবেন।

খামারের প্রয়োজনীয় জিনিসপত্রের খরচ

মুরগি পালনের জন্য অবশ্যই কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে। যার মধ্যে প্রথমে খাবারের পাত্র, পানির পাত্র, থার্মোমিটার, বসার জায়গা, ওষুধ রাখার বক্স এবং খাতা রেজিস্টার হিসেবে খরচের হিসাব লেখার জন্য জিনিসপত্র। এছাড়াও খামারের প্রয়োজনীয় জিনিসপত্রের আনুমানিক খরচঃ

জিনিসপত্রদি ব্যবহারবিধি আনুমানিক দাম
খাবার ও পানির পাত্র খাবার ও পানি দেওয়ার জন্য ১০০০-১৫০০
ব্রুডার তাপমাত্রা দেওয়ার জন্য ১০০০-২০০০
থার্মোমিটার তাপমাত্রা মাপা ৩০০-৮০০

অতএব ১০০ মুরগির খামার প্রত্যেক খরচ কত টাকা লাগবে তা নির্ভর করবে আপনি স্থায়ীভাবে করছেন কিনা তার ওপর। স্থায়ী সেটে খরচ একটু বেশি এবং দীর্ঘস্থায়ী মেয়াদি হয়ে থাকে এবং অস্থায়ী ভাবে তৈরি করলে খরচ একটু কম হয়। কিন্তু বেশিদিন টেকসই না। এছাড়াও পানির ব্যবস্থা এবং বিদ্যুৎ খরচ জরুরী প্রয়োজন খামার বাস্তবায়নের ক্ষেত্রে।

১০০-মুরগির-খামার-করতে-খরচ-কত-টাকা-লাগবে

মুরগির বাচ্চা নির্বাচন ও খাবার তালিকা

জায়গা বা স্থান নির্বাচনের পর, মুরগির বাচ্চা সুস্থ এবং তাজা মুরগির বাচ্চা অর্থাৎ উন্নতমানের বাচ্চা নির্বাচন করতে হবে। এক্ষেত্রে বাচ্চার নাভি যাতে শুকানো থাকে এবং চোখ উজ্জ্বল, পা গুলো চকচকে হতে হবে। যাতে বাচ্চা স্বাভাবিকভাবে দৌড়াদৌড়ি বা নড়াচড়া করতে পারে।। সেদিকেও খেয়াল রাখতে হবে। মুরগির বাচ্চার জন্য প্রথম সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ কারণ । এই সময়ে পর্যাপ্ত তাপমাত্রার ব্যবস্থা করতে হবে। ছোট বাচ্চারা ঠান্ডা মোটেও সহ্য করতে পারে না।

আরো পড়ুনঃ সজনে পাতার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে

প্রতিদিন নির্দিষ্ট সময় খাবার ও পানি সরবরাহ করতে হয়। মুরগির বাচ্চা পর্যবেক্ষণ করতে হবে, যাতে বাচ্চা সুস্থ আছে কিনা সেটা বোঝা যাবে। খামারের লোকজনের সমাগম কমাতে হবে। কারণ এতে রোগ জীবাণু ছড়ানো সম্ভাবনা থাকে। কারণ মুরগির বাচ্চার বৃদ্ধি কমে যায়। তবে সবচেয়ে উত্তম হবে যদি প্রশিক্ষণ নিয়ে খামার শুরু করেন। কারণ ১০০ মুরগির খামার করতে খরচ কত টাকা লাগবে তা জানার পাশাপাশি এর সঠিক পদ্ধতি জানা অত্যন্ত জরুরী একটা বিষয়।

মুরগির খাবার হচ্ছে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বাচ্চাকে বয়স অনুসারে সুষম ও পুষ্টিকর খাবার দিতে হবে। প্রথম দিকে কিছুদিন স্টার্টার ফিড ও খাওয়াতে হয় যেখানে আমিষের পরিমাণ ১৮% থেকে ২০% এছাড়াও ক্যালসিয়াম, ভিটামিন এগুলো যাতে খাবারে থাকে। সেই দিকে খেয়াল রাখতে হবে।

মুরগি পালন করতে যেসব খেয়াল রাখবেন

মুরগি পালন করতে গেলে অবশ্য কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হয়। প্রথমে, স্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং যাতে আলো বাতাস ভালোভাবে যাতায়াত করতে পারে ও তাপমাত্রার নিয়ন্ত্রণে থাকে। সেদিকে লক্ষ্য রাখতে হবে।লোকজনের যাতে ভিড় না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে।

এতে রোগ জীবাণু কম ছড়ায়। তবে খামারের ভেতর অক্সিজেন চলাচল যাতে সঠিকভাবে হয়।সেদিকেও খেয়াল রাখতে হবে। নিয়মিত পরিষ্কারপাত্রে পানি,সুষম,ও পুষ্টিকর খাবার দিতে হবে। পর্যাপ্ত জায়গার ব্যবস্থা রাখেন যাতে মুরগি ভালো থাকে।

১০০-মুরগির-খামার-করতে-খরচ-কত-টাকা-লাগবে

মুরগির টিকা প্রদান ও রোগ প্রতিরোধ এবং চিকিৎসা 

মুরগির খামার পরিচালনা করলে অবশ্যই আপনাকে মুরগির টিকা প্রদান সম্পর্কে জানতে হবে।  মূলত সঠিক সময়ে রানীক্ষেত, কক্সসিডিওসিস ও ফাউল ফক্স এর টিকা প্রদান করতে হবে। তবে সঠিক সময় যদি টিকা প্রদান করা না হয় তবে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। দ্রুত মুরগির রোগ হওয়ার সম্ভাবনা থাকে। যদি কোন মুরগি অসুস্থ হয় তবে খামার থেকে সেটা আলাদা করে রাখতে হবে এবং রোগ নির্ণয় করে এর উপযুক্ত চিকিৎসা করতে হবে এবং ওষুধ খাওয়াতে হবে।

টিকার নাম বয়স মিশ্রন পদ্ধতি ব্যবহারবিধি
BCRDV ৭ দিন ১ শিশি ১০০ ফোটা পানিতে ১ চোখে ১ ফোটা
গাম্বোরো(ডি-৭৮)সাদা ১৪ দিন ১ শিশি ১০০ ফোটা পানিতে ১ চোখে ১ ফোটা
BCRDV(সবুজ) ২১ দিন ১ শিশি ১০০ ফোটা পানিতে ১ চোখে ১ ফোটা
গাম্বোরো(ডি-৭৮)সাদা ২৮ দিন ১ শিশি ১০০ ফোটা ১ চোখে ১ ফোটা
ফাউল পক্স ৩০ দিন ৩ মিলি পানি ডানার চামড়া খুচিয়ে

১০০ মুরগি ৩৫-৪০দিন পালন করে বিক্রি করে দিলে এই ডোজ গুলো ব্যবহার করলে হবে।

টিকা প্রদানে করনীয় বিষয়গুলো

টিকা প্রদানের সময় কিছু নিয়ম আছে।সেগুলো মেনে চললে কোন ধরনের অসুবিধা হবে না।এতে মুরগি সুস্থও থাকবে।কোন ক্ষতির সম্ভাবনা নাই।তাই সফল খামারি হতে হলে এই নিয়ম গুলো মেনে চলতে হবে।

  1. টিকা আনার সময় তা ২-৪ ডিগ্রী সে.তাপমাত্রায় আনতে হবে।সেজন্য বরফযুক্ত বক্স ব্যবহার করতে হবে।এবং বাসায় নরমাল ফ্রিজে রাখতে হবে।
  2. যেদিন টিকা প্রদান করবেন।তার ১-২ঘন্টা আগে থেকে পানি দেওয়া  বন্ধ করবেন।
  3. সকাল বা বিকেলে ঠান্ডা অবস্থায় টিকা দেওয়া উত্তম।
  4. সুস্থ মুরগিকেই শুধু টিকা দিবেন।
  5. টিকা দেয়ার সময় কোন ধরনের ঔষধ খায়ানো যাবে না।

১০০ টা মুরগি পালনের সম্ভাব্য লাভ

মুরগি পালন করা একটি জনপ্রিয় লাভজনক ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। এ ব্যবসা ভালোভাবে পরিচালনা করতে পারলে ভালো একটা লাভের আশা করা যায়। এক্ষেত্রে মুরগির জাতভেদে ৩৫ থেকে ৪০ দিনে প্রায় মুরগির ওজন হয়ে দাঁড়ায় দেড় থেকে ২ কেজি। যদি  বাজার মোটামুটি ভালো থাকে, তাহলে  ভালোভাবে বিক্রি করতে পারেন। মোটামুট ৮ হাজার থেকে ১০ হাজার টাকা লাভ হওয়ার সম্ভাবনা থাকে।

 বাজার কম বা বেশির কারণে লাভের অংশটাও কম বেশি হতে পারে। বছরে অনেকগুলো ব্যাচ মুরগি পালন করা যাবে এবং এক্ষেত্রে লাভের অংশটাও বৃদ্ধি পাবে।যারা নতুন ভাবে ১০০ মুরগির খামার খরচ কত টাকা লাগবে এ সম্পর্কে জানতে চাচ্ছেন। তারা জেনে রাখেন, ভালো ও সঠিক পরিকল্পনা থাকলে ব্যবসা নিয়মিত আয়ের সম্ভাবনা থাকে। 

ব্যবসায়ীদের সাধারণ ভুল 

ব্যবসায়ীরা সাধারণভাবে যে ভুলগুলো করে থাকেন বেশি সেগুলো নিম্নে আলোচনা করা হলো

  • সঠিকভাবে বাচ্চা নির্বাচন না করা।
  • সঠিক তাপমাত্রায় ব্রুডিং না করা।
  • মুরগির জায়গা ভালোভাবে পরিষ্কার না করা।
  • গরমের সময় তাপমাত্রা ব্যালেন্স করতে না পারা।
  • সঠিকভাবে টিকা প্রদান করতে না পারা।

এছাড়াও অনেক ধরনের ভুল ভ্রান্তি আছে। যে গুলোর কারণে খামারিরা অনেক ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন ।এই নতুন ব্যবসায়ীরা কোন পূর্ব অভিজ্ঞতা ছাড়াই মুরগির খামার দিয়ে থাকেন। এক্ষেত্রে তাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। তাপমাত্রা, খাবার ব্যালেন্স না হলে মুরগি অনেক সময় হার্ট অ্যাটাক করে অসুস্থ হয়ে পড়ে এবং রোগ বৃদ্ধির দ্রুত ছড়িয়ে পড়ে।

আরো পড়ুনঃ কুরবানি ঈদে মাংস বিতরণের সঠিক পদ্ধতি

খামারিদের সফল হওয়ার কৌশল

যদি লাভবান হতে চাই বা বেশি আয় করতে চাই তাহলে তাদেরকে কিছু কৌশল অবলম্বন করতে হবে যেমনঃ

  • সুস্থ ও সবল বাচ্চা নির্বাচন করতে হবে যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে।
  • সঠিক সময় টিকা প্রদান করতে হবে যাতে মৃত্যুহার কমানো যায়।
  • নিজে খাবার বানাতে পারলে অনেকটা খাবার খরচ কমে যাবে।
  • নিয়মিত বাজারের খোঁজখবর নিতে হবে।
  • অনলাইন বিক্রির জন্য ব্যবস্থা করতে হবে।
  • নতুন নতুন পদ্ধতি শিখতে হবে। 
  • প্রশিক্ষণ নিতে হবে যাতে ক্ষতির সম্ভাবনা কম হয়।
  • নিয়মিত ডাক্তারের পরামর্শ নিতে হবে। 

খামার তৈরি ও মুরগি পালনের প্রশিক্ষণ সম্পর্কে জানতে হবে। ব্যবসার শুরু করার আগে সেই সম্পর্কে কিছু জানা থাকলে খরচ কম হয় এবং ক্ষতির সম্ভাবনা খুব কম হয়। এজন্য আমাদের প্রশিক্ষণ নেওয়া উচিত। প্রশিক্ষণ নেওয়া থাকলে  উন্নত মানের বাচ্চা নির্বাচন করতে পারবেন। প্রাথমিক ধারণা পেয়ে যাবেন কখন কোন সময় কোন টিকা দিতে হয় সে সম্পর্কে। আপনি কিভাবে বিক্রি করবেন এগুলো হিসাব সম্পর্কে জানতে পারবেন ।

শেষ কথা 

বর্তমানে ছোট ছোট উদ্যোক্তা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। আর এই খামার ব্যবসা অত্যন্ত জনপ্রিয় একটি ব্যবসা। অল্প সময় অল্প পুঁজি নিয়ে ব্যবসা করা যাবে। অনেকে জানতে চান, ১০০ মুরগির খামার করতে খরচ কত টাকা লাগবে। পরিকল্পনা মাফিক ব্যবসা করলে ৪০থেকে ৫০ হাজার মধ্যে একটি খামার শুরু করা যাবে। 

সঠিক পরিকল্পনা ও কঠোর পরিশ্রম ইত্যাদি দিয়ে করলেই ছোট থেকে বড় ব্যবসায় পরিণত হয়ে উঠবে।। তাই নতুন উদ্যোক্তা ও বেকার যুবকদের জন্য এটি হবে একটি আয়ের অন্যতম সুযোগ ।এতক্ষণ আর্টিকেল পড়ে ১০০ মুরগির খামার খরচ কত মুরগির পালন করতে কি কি করা লাগবে। আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ আর্টিকেলটি পড়ার জন্য।আর এই রকম নতুন নতুন আর্টিকেল পাওয়ার জন্য এই ওয়েবসাইটটি ভিজিট করতে  থাকুন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url