ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া অনলাইনে প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয়ের সহজ উপায়
আপনি কি, ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া অনলাইনে প্রতিদিন ৪০০-৫০০ টাকাআয়ের সহজ
উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। বর্তমান
প্রযুক্তির যুগে বা ডিজিটাল যুগে অনলাইনে ইনকাম করা একটি জনপ্রিয় মাধ্যম। এখন
ঘরে বসে অনলাইন ইনকাম করার অনেক সুযোগ রয়েছে।
বর্তমান সময়ে ল্যাপটপ বা কম্পিউটার ছাড়াই শুধুমাত্র মোবাইল দিয়েই অনলাইনে
ইনকাম করা যায়। অনেকেই জানেন না, অনলাইনে কিভাবে ইনকাম করতে হয়? আবার অনেকে মনে
করেন, অনলাইনে ইনকাম করা অনেক কষ্টসাধ্য বিষয়। সঠিকভাবে নিয়ম-কানুন জেনে
অনলাইনে যদি ইনকাম করা যায়। তাহলে এটি খুব সহজ বিষয়।ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া
অনলাইন আয়ের সহজ উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
সূচিপত্রঃ ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া অনলাইনে প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয়ের সহজ উপায় সম্পর্কে আলোচনা করা হলো
- ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া অনলাইনে প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয়ের সহজ উপায়
- মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে আয়
- আর্টিকেল বা কনটেন্ট লিখে অনলাইনে আয়
- মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে ইনকাম
- মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে আয়
- মোবাইল দিয়ে ব্লগিং করে ইনকাম
- ফেসবুক ও youtube থেকে মোবাইলে ইনকাম
- মোবাইল দিয়ে ক্যানভার ডিজাইন করে ইনকাম
- পণ্য বিক্রির মাধ্যমে অনলাইনে ইনকাম
- ডাটা এন্ট্রির মাধ্যমে অনলাইনে ইনকাম
- মোবাইলে অনলাইন আয় করার দিকনির্দেশনা
- লেখক এর মন্তব্য
ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া অনলাইনে প্রতিদিন ৪০০-৫০০ টাকাআয়ের সহজ উপায়
আপনারা অনেকেই ভাবেন, যে ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া অনলাইন আয় করা কি আদৌ সম্ভব।
হ্যাঁ ঠিকই শুনছেন। বর্তমানে অনলাইনে আয় করা ল্যাপটপ ও কম্পিউটার ছাড়া খুবই সহজ
একটি উপায়। শুধুমাত্র যদি আপনার একটা ভালো স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন
থাকে। তাহলে অনলাইনে আয় করার অনেক ধরনের সুযোগ পাওয়া সম্ভব। বিশেষ করে, যারা
বেকার বা শিক্ষার্থী তারা অনলাইনে যদি কাজ শুরু করতে চাই। তাহলে তাদের জন্য
মোবাইল হতে পারে একটি উত্তম হাতিয়ার। বর্তমান যুগে প্রযুক্তির উন্নতির কারণে
মোবাইলে অনেক কাজ করা সম্ভব হয়।
যেমন ধরেন, কনটেন্ট রাইটিং, অ্যাফিলেট মার্কেটিং, ডিজাইন, ভিডিও এডিটিং থেকে শুরু
করে ফ্রিল্যান্সিং এর কিছু কাজও স্মার্টফোন ব্যবহার করা সম্ভব। তাই বিভিন্ন ধরনের
অজুহাত যেমন-যে ল্যাপটপ নেই, কম্পিউটার নাই, কিভাবে ফ্রিল্যান্সিং করা যাবে। এইসব
প্রশ্নের উত্তর হল যে, একটা স্মার্ট ফোন এবং নেট কানেকশন থাকলে অনলাইনে আয় করা
সম্ভব হয়। নিচে ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া অনলাইনে আয়ের সহজ উপায় গুলো
সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে আয়
মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করার জন্য ফ্রিল্যান্সিং করা একটি অন্যতম উপায়।
অনলাইন ইনকাম করার জন্য ফ্রিল্যান্সিং এর কিছু কাজ মোবাইল দিয়েই করা সম্ভব। এর
জন্য প্রথমে আপনাকে একটা ভালো স্মার্টফোন লাগবে খুব দামী হতে হবে তা না। ফোনে
পর্যাপ্ত ধরনের স্টোরেজ এবং ইন্টারনেট সংযোগটা খুব ভালো হতে হবে। পাশাপাশি আপনাকে
যে কোন বিষয়ের উপর একটা স্কেল থাকতে হবে।যেমন কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স
ডিজাইন, ভিডিও এডিটিং, ইত্যাদি।
তাছাড়া ফ্রিল্যান্সিংয়ের অ্যাকাউন্ট থাকলেই যে ইনকাম বা আয় হবে এ ধারণাটা
কিন্তু ভুল। এর জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। ধৈর্য ধারণ করতে হবে এবং
ক্লায়েন্টদের সাথে যোগাযোগ রাখতে হবে। সর্বোপরি ভালোভাবে কাজের জন্য উপযোগী হতে
হবে। মোবাইলের মাধ্যমে লিখে বাংলা হোক বা ইংরেজিতেই হোক।ভালোভাবে কনটেন্ট লিখে
একটি পোর্টফলিও তৈরী করতে হবে। এবং সেটা মার্কেটপ্লেসে ক্লায়েন্টদের জন্য
অ্যাকাউন্ট খুলতে হবে।
এছাড়া মোবাইল দিয়ে ক্যানভা ডিজাইন করা একটি জনপ্রিয় স্কিল।ক্যানভা ডিজাইন
দিয়ে বিভিন্ন ধরনের ফেসবুক পোস্ট ডিজাইন, ইউটিউব এবং ব্যানার তৈরি করা যায়।
মোবাইল দিয়ে CapCut এর মাধ্যমে ভিডিও এডিটিং করে আয় করা সম্ভব। এছাড়া ফেসবুক
বা youtube এর জন্য ভিডিও বানিয়ে ও আয় করতে পারেন।মোবাইল দিয়ে সোশ্যাল
মিডিয়াম ম্যানেজমেন্ট এর সার্ভিস দিয়ে অনলাইন ইনকাম করা যায়।
বিভিন্ন ধরনের পোস্ট তৈরি করা, ক্যাপশন লিখে দেওয়া, বিভিন্ন ধরনের কমেন্টের
উত্তর দেওয়া, অনেক ধরনের ব্যবসায়ীরা নিজের পেজ পরিচালনা করতে পারে না, তখন একজন
সোশ্যাল মিডিয়া ম্যানেজার রাখেন। তিনি তাদের এই সোশ্যাল মিডিয়াম ম্যানেজমেন্ট
এর পরিচালনা করে থাকেন। আর এভাবেই অনলাইনে আয় করা সম্ভব। এর জন্য কোন ল্যাপটপ বা
কম্পিউটারের প্রয়োজন হয় না।
আর্টিকেল বা কনটেন্ট লিখে অনলাইনে আয়
আর্টিকেল রাইটিং হচ্ছে এমন একটা মাধ্যম। যা কোন বিষয়ের উপর পূর্ণ তথ্য পাঠকের
কাছে আকর্ষণীয় এবং পাঠনযোগ্য করে তৈরি করা হয়। এই লেখাগুলো বিভিন্ন ধরনের
ওয়েবসাইট, ব্লগ, সোশ্যাল মিডিয়াম, বিভিন্ন অনলাইন প্লাটফর্মে প্রকাশ করা হয়ে
থাকে। সহজ ভাবে বলতে গেলে, আর্টিকেল রাইটিং হচ্ছে মূলত মানুষের কাছে কোন তথ্য সহজ
ভাবে উপস্থাপন করা বা কোন বিষয় সম্পর্কে বোঝানো বা কোন পণ্য সম্পর্কে বিস্তারিত
জানানো।
এজন্য যে লেখালেখি করা হয় সেটাই হচ্ছে আর্টিকেল রাইটিং। অনেকের মনে প্রশ্ন জাগে
আর্টিকেল লিখে কি আয় করা সম্ভব হবে। অবশ্যই, বর্তমানে অনেক ধরনের ওয়েবসাইট
রয়েছে বা ব্লগার সাইড রয়েছে। যারা নিয়মিত আর্টিকেল প্রকাশ করতে পারেনা। তখন
তারা বিভিন্ন ধরনের আর্টিকেল রাইটার এর কাছ থেকে কন্টেন্ট লিখে তাদের ওয়েবসাইটে
প্রকাশ করে থাকে। এর জন্য বিভিন্ন ধরনের রাইটার নিয়োগ করে থাকে।
আপনি যে বিষয়ে আর্টিকেল লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বাংলা বা ইংরেজি ভাষায়
সেটা জন্য আপনাকে একটা সুন্দর পোর্টফলিও তৈরি করে রাখতে হব। মূলত আর্টিকেল রাইটিং
থেকে আয় করতে হলে আপনাকে নিয়মিতভাবে অনুশীলন করতে হবে। এবং লেখার অভ্যাস থাকতে
হবে। আর্টিকেল বা কনটেন্ট লেখার জন্য খুব বেশি সময় এর প্রয়োজন হয় না। আপনার
মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ যাই থাকুক না কেন। তার সাথে ইন্টারনেট কানেকশন
থাকলে আপনি শুরু করতে পারেন।
এবং আর্টিকেল লেখার জন্য একটা নির্দিষ্ট বিষয় বেছে নেওয়া উচিত। যেমন, তথ্য ও
প্রযুক্তি বা কৃষি বা অনলাইন আয়, ভ্রমণ ইত্যাদি। আর্টিকেল রাইটারেরা বিভিন্ন
ধরনের কনটেন্ট লিখে আয় করে থাকে। এর মধ্যে হচ্ছে ব্লগ আর্টিকেল অন্যতম। এই ব্লগ
আর্টিকেলে যদি আপনি পারদর্শী হন, তাহলে বিভিন্ন ওয়েবসাইটের মালিক রয়েছে যারা
নিয়মিত নতুন নতুন পোস্ট করে থাকেন। তার জন্য রাইটার নিয়োগ করে থাকেন। এছাড়া
আপনি যদি এর চেয়েও SEO ফ্রেন্ডলি কনটেন্ট লিখতে পারেন।
তাহলে তো অনলাইনে এর চাহিদা অনেক বেশি। SEO মাধ্যমে আর্টিকেল লিখে দিতে পারলে এটি
সার্চ ইঞ্জিনে ভালোভাবে র্যাংক করতে সাহায্য করে থাকে। তার জন্য বিভিন্ন ধরনের
ওয়েবসাইট বা ডিজিটাল মার্কেটিং এর এজেন্সির কাছ থেকে এর চাহিদা অনেক বেশি বেড়ে
যায়। বিভিন্ন সময় ফেসবুক গ্রুপ বা পেজ থেকেও আর্টিকেল রাইটিং এর কাজ পাওয়া
যায়। এখানে ওয়েবসাইটের মালিকেরা বা বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা সরাসরি রাইটার
খুঁজে থাকেন। এছাড়া আপনি অন্যদের জন্য আর্টিকেল লেখার পাশাপাশি নিজের একটা ব্লগ
ওয়েবসাইট তৈরি করতে পারেন।
যেখানে আপনি নিয়মিত কনটেন্ট বা আর্টিকেল প্রকাশ করতে পারবেন। এবং ধীরে ধীরে আপনি
পাঠকদের কাছাকাছি পৌঁছাতে পারবেন। আর্টিকেল লিখে অনলাইনে ইনকাম করা এটি একটি
বাস্তব সম্মত আয়ের মাধ্যম। তাই সময় নষ্ট না করে নিয়মিত লেখালেখি করন। আর এর
জন্য একটা মোবাইল এবং ইন্টারনেট কানেকশন থাকলেই চলবে। তাই ল্যাপটপ বা কম্পিউটার
ছাড়া অনলাইনে প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয়ের সহজ উপায় গুলোর মধ্যে অন্যতম একটি
মাধ্যম।
মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে ইনকাম
একটা ভিডিওকে যদি সুন্দরভাবে বা আকর্ষণীয় রূপে সাজানো বা উপস্থাপনের প্রয়োজন
হয়। তার জন্য ভিডিও এডিটিং অন্যতম একটি মাধ্যম। এক্ষেত্রে ভিডিও বিভিন্ন অংশ
কেটে, মিউজিক অ্যাড করে, বিভিন্ন ধরনের টেক্সট লিখে, টাইটেল দিয়ে বা ইফেক্ট
সংযোজন করে ভিডিও এডিটিং করা হয়। বর্তমানে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে
অনলাইনে ইনকাম করা সম্ভব হয়ে থাকে। যদি আপনার মোবাইলে ভালো স্টোরেজ থাকে এবং
ইন্টারনেট কানেকশন থাকে।
মূলত facebook বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় ব্যবসায়ীরা বা মালিকেরা ভিডিও
এডিটর খুঁজে থাকেন। যদি আপনার ভিডিওটা আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার দক্ষতা থাকে।
তাহলে ক্লাইন্টের কাছ থেকে সহজেই কাজ পাওয়া সম্ভব হয়। মোবাইলের মাধ্যমে ভিডিও
এডিটিং করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ
গুলো হচ্ছে-
- CapCut
- VN Video Editor
- Kobe master
- Alight Motion
- In short
প্রথমে এই অ্যাপ গুলোর মধ্যে থেকে যেকোনো একটি ফিচার ভালোভাবে শেখা উচিত। এবং
একটি ফিচারের মাধ্যমে যদি ভিডিও এডিটিং সুন্দর ভাবে উপস্থাপন করতে পারেন। তাহলে
আপনি অনলাইনে ইনকাম করতে পারবেন। আর এভাবেই ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া অনলাইনে
প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয়ের সহজ উপায়।
মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন এর মাধ্যমে আয়
মোবাইলে গ্রাফিক্স ডিজাইন এর মাধ্যমে আয় করা হচ্ছে। আর গ্রাফিক্স ডিজাইন শেখার
জন্য প্রথম একটি ভালো স্মার্টফোনের দরকার। যেখানে একটা ফোন থাকবে এবং ইন্টারনেট
সংযোগ থাকবে। আর গ্রাফিক্স ডিজাইন মোবাইলের মাধ্যমে করার জন্য বিভিন্ন ধরনের
অ্যাপস রয়েছে। যার মধ্যে জনপ্রিয় অ্যাপ গুলো হলো-
- Canva
- Adobe Express
- Picsart
- Pixel lab
- Ibis paint
তবে প্রথমে আপনি ক্যানভা দিয়ে ডিজাইন শুরু করতে পারেন। বর্তমানে ব্যবসার জন্য যে
ব্যবসায়িক পেজ থাকে বা ব্যবসায়িক মালিকের বিভিন্ন ধরনের ফেসবুক পোস্ট করেন,
প্রচার, অফার, বিভিন্ন ধরনের তথ্য জানার জন্য ডিজাইনারের খোঁজ করে থাকেন। আর আপনি
যদি মোবাইল দিয়ে সুন্দরভাবে বা আকর্ষণীয়ভাবে ফেসবুক পোস্ট ডিজাইন করতে পারেন।
তাহলে আপনার সম্ভাবনা বেড়ে যাবে। এছাড়া বিভিন্ন ধরনের ইউটিউব থাম্বেইল তৈরি করে
আয় করা যায়। আপনি যদি ইউটিউবারদের মোবাইলের মাধ্যমেই থাম্বেইল ডিজাইন করে দেন।
তাহলেও এর মাধ্যমে ইনকাম করতে পারবেন। এছাড়া ফেসবুক বা youtube এ যাদের পেজ আছে।
তারা ব্যবসার জন্য বিভিন্ন ধরনের লোগো বা ব্যানার ডিজাইন করে নিতে চাই। সেজন্য
আপনি যদি নিজেই লোগো ডিজাইন করে ক্লাইন্টকে দিতে পারেন। এর মাধ্যমে অনলাইনে
প্রচুর ইনকাম বা আয় করা যায়। এছাড়া বিভিন্ন ধরনের ব্যবসায়িক বিজ্ঞাপনের
ডিজাইন তৈরি করেও ইনকাম করা যায়। মোবাইল দিয়ে প্রথমে গ্রাফিক্স ডিজাইন শিখে
মার্কেটপ্লেসে কাজ করা যায়। বিভিন্ন ধরনের ডিজাইনের উপর আপনার প্রোফাইলে যদি
আপনি পরিষ্কারভাবে ডিজাইন উপস্থাপন করতে পারেন।
এবং নিজের কাজের নমুনাগুলো সংযুক্ত করতে পারেন। তাহলে শুরুতেই আপনি ছোট ছোট কাজ
দিয়ে অভিজ্ঞতা তৈরি করতে পারবেন। এবং তাদের মধ্যে ধীরে ধীরে ভালো হতে থাকবে এবং
ক্লাইন্ড ও আয় দুটোই সমানভাবে বাড়তে থাকবে। বর্তমান যুগের সোশ্যাল মিডিয়ার
ডিজাইন এর উপর অনেক চাহিদা রয়েছে। অনেক ব্যবসায়ী আছে যারা নিয়মিতভাবে ফেসবুক
বা ইনস্টাগ্রাম পেজের জন্য ডিজাইন তৈরি করার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ডিজাইন
জন্য করার জন্য প্রতি মাসে নির্দিষ্ট সংখ্যক পেমেন্ট করে থাকেন।
পোস্ট ডিজাইন করে নতুনরা নিয়মিত আয় করার ভালো সুযোগ তৈরি করতে পারবেন। আর মূলত
গ্রাফিক্স ডিজাইন এর কাজ করার জন্য ও কাজ সহজ করার জন্য এ আয় এর মাধ্যমে আইডিয়া
ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে পারেন। বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে সেটাকে যদি নিজের
প্রয়োজন অনুযায়ী এডিট করতে পারেন এবং আকর্ষণীয় করে তুলতে পারেন। তাহলে আপনি
ডিজাইন করে অনলাইনে অনেক ইনকাম করতে পারবেন। তার জন্য ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া
অনলাইনে প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয়ের সহজ উপায় খুঁজে পাবেন।
মোবাইল দিয়ে ব্লগিং করে ইনকাম
বর্তমানে অনলাইনে আয় করার মাধ্যম গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় এবং দীর্ঘমেয়াদি
অনলাইন আয় করার মাধ্যম হচ্ছে ব্লগিং করে ইনকাম করা। অনেকের ধারণা আছে, যে ব্লগিং
করতে হলে তাদেরকে অবশ্যই ল্যাপটপ বা কম্পিউটার প্রয়োজন হবে। তা নয় বর্তমানে
একটা স্মার্টফোন থাকলেই বিভিন্ন ওয়েবসাইটে ব্লক আর্টিকেল লিখে পরিচালনা করা
সম্ভব হয়। ব্লগিং হলো মূলত যদি কোন নির্দিষ্ট নিশের উপরে নিয়মিত তথ্যপূর্ণ এবং
গুরুত্বপূর্ণ আর্টিকেল বা বা কনটেন্ট প্রকাশ করা।
এই ব্লগ হতে পারে তথ্যপ্রযুক্তির উপর, স্বাস্থ্য বিষয়ক, কৃষি বিষয়ক বা অনলাইন
আয়, ভ্রমণ কাহিনী বা যে কোন নির্দিষ্ট বিষয়ের উপর যদি আপনি সহজ ভাবে লিখতে
পারেন।এবং অনলাইনে প্রকাশ করতে পারেন। যা মানুষ খুব সহজেই সার্চ করলে আপনার
লেখাটি পাবে এবং ব্লগে ভিজিটর আস্তে আস্তে বাড়তে থাকবে। ভিজিটর বাড়ার সাথে সাথে
আপনার আয়ের সুযোগ ও বেড়ে যাবে। এজন্য নিয়মিত ব্লগ পোস্ট লিখা এবং সম্পাদন করার
হচ্ছে অন্যতম একটি কাজ।
আপনি ব্লক লেখার জন্য অবশ্যই আপনার নিজের একটি ডোমেন ও হোস্টিং নিয়ে ব্লগ তৈরি
করতে হবে। এর জন্য ব্লগ শুরু করার আগেই ভালোভাবে বিষয় নির্বাচন করতে হবে। যা পড়ে
মানুষের কিছুটা জ্ঞান অর্জন হয় বা উপকারে আসে। ব্লগের একটি নাম দিয়ে শুরু করতে
হবে এবং ব্লগের ডিজাইন এবং প্রয়োজনীয় পেজ তৈরি করতে হবে এর মধ্যে About
us,contact us কিংবা প্রাইভেট পলিসি এর মত গুরুত্বপূর্ণ পেজগুলো সংযুক্ত করতে
হবে।
নিয়মিত আর্টিকেল প্রকাশ করতে হবে। কনটেন্ট লেখার সময় পাঠকের প্রয়োজন এর কথা
মাথায় রাখতে হবে। এবং সহজ ও সরল ভাষায়, তথ্যপূর্ণ এবং আকর্ষণীয়ভাবে লিখতে হবে।
আর্টিকেল লেখার জন্য SEO ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে হবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ
একটি বিষয়। যদি সঠিকভাবে হয় তাহলে আর্টিকেলটি সার্চ ইঞ্জিনে ভালোভাবে অবস্থান
আসার সুযোগ পাবে। এর মধ্যে হচ্ছে কিওয়ার্ড নির্বাচন, ভালো টাইটেল, হেডিং, এবং
মানসম্মত কনটেন্টে seo একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্লগে নিয়মিত ভিজিটর আনার জন্য
ভালো কনটেন্ট প্রকাশ করতে হবে।
এবং বিভিন্ন সমস্যার সমাধান দিতে হবে। যাতে পাঠক এ ধরনের আর্টিকেল পড়তে পারে।
এছাড়া আপনার facebook অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আর্টিকেল গুলো প্রকাশ বা শেয়ার
করতে পারেন। সরাসরি লিংক শেয়ার বা সরাসরি কনটেন্ট প্রচার করতে পারেন। ব্লগে যখন
পর্যাপ্ত ভিজিটর আসবে তারপর বিজ্ঞাপনের মাধ্যমে আয় করতে পারবেন। এছাড়া ব্লগিং
এর আরও একটি জনপ্রিয় প্লাটফর্ম হচ্ছে মার্কেটিং।
আপনি আর্টিকেল লেখার মাধ্যমে কোন পণ্য বা সেবার বিষয়ে লিংক ব্যবহার করতে পারেন।
এই লিংকের মাধ্যমে কেউ যদি পণ্য বা সেবা কেনে তাহলে কমিশন পাওয়ার সুযোগ থাকে।
তবে অ্যাফিলেট মার্কেটিং এর ক্ষেত্রে এটা সম্ভব। এছাড়া আপনার বিভিন্ন কোম্পানির
ব্যবসা প্রতিষ্ঠানে আপনার জন্য যোগাযোগ করতে পারেন। ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া
অনলাইনে প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয়ের সহজ উপায় এর একটি অন্যতম সুযোগ।
ফেসবুক ও ইউটিউব থেকে মোবাইলে ইনকাম
বর্তমানে ডিজিটাল যুগে মোবাইল ফোন শুধু সময় কাটানো বা বিনোদনের মাধ্যম নয়, এটি
একটি অনলাইন ইনকামের প্ল্যাটফর্ম। এটি একটি অনলাইনে ইনকাম করার জনপ্রিয় মাধ্যম।
এর মাধ্যমে মোবাইল দিয়ে ভিডিও তৈরি করে ধীরে ধীরে অনলাইনে ইনকাম করা শুরু করে।
ফেসবুকে ইনকাম করার জন্য মূলত একটি ফেসবুক পেজ তৈরি করতে হবে।
এবং পেজে নিয়মিত ভিডিও কন্টেন্ট প্রকাশ করতে হবে।এই পেজে যদি দর্শক এবং
ইনগেজমেন্ট বাড়ে তাহলে মনিটাইজেশনের সুযোগ তৈরি হতে পারে। বিভিন্ন ধরনের
ব্র্যান্ড প্রমোশন এর মাধ্যমে বা নিজের পণ্য মার্কেটিং এর মাধ্যমে বা এফিলেট
মার্কেটিং এর মাধ্যমে। এছাড়া বিভিন্ন পন্য প্রচারণার মাধ্যমেও ফেসবুকে আয় করা
যায়।
বর্তমানে ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও কনটেন্ট তৈরির মাধ্যমে দ্রুত দর্শকের কাছে
পৌঁছানো যায়। এবং মজার ভিডিও, শিক্ষামূলক কনটেন্ট, অনলাইন আয়, রান্নাবান্নার
রেসিপি, বিভিন্ন ধরনের ভিডিও,এআই ইত্যাদির মাধ্যমেও ফেসবুকে প্রকাশ করে আয় করা
সম্ভব হয়। তবে অন্যের কোন কনটেন্ট বা ভিডিও কপি না করেই প্রকাশ করা ভালো।
youtube শুধু বিনোদনের জায়গা হিসেবে ব্যবহার না করে এটি একটি আয়ের মাধ্যম
হিসেবে ব্যবহার করা উত্তম। ইউটিউব থেকে অনলাইনে আয় করার জন্য ইউটিউব চ্যানেল
তৈরি করতে হবে। এবং একটি নির্দিষ্ট নিষের উপর নিয়মিত ভিডিও দিতে হবে। ইউটিউব
চ্যানেল মনিটাইজেশনের জন্য কিছু নীতিমালা ও যোগ্যতা বা শর্ত পূরণ করতে হয়।
তাহলে বিজ্ঞাপন ভিত্তিক আয়ের সুযোগ তৈরি হয়। এছাড়াও বিভিন্ন ধরনের পন্যের
বিজ্ঞাপন, অ্যাফিলেট মার্কেটিং, বিভিন্ন সার্ভিস প্রচার এর মাধ্যমেও আয় করা
সম্ভব হয়। মোবাইলে সহজে ইউটিউব শর্টস এর ভিডিও তৈরি করা যায়। এটা কয়েক
সেকেন্ডের জন্য ভিডিও তৈরি করা হয় যা খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। দর্শকের
মনোযোগ আকর্ষণ করতে পারে।
মোবাইল দিয়ে শুধু ছোট ভিডিও তৈরি করা যায় তেমনটা না লং ভিডিও তৈরি করা যায়।
বিভিন্ন ধরনের টিউটোরিয়াল, তথ্যভিত্তিক ভিডিও, শিক্ষামূলক কনটেন্ট ইত্যাদি যদি
লং ভিডিও উপস্থাপন করা যায় তাহলে আয় করার সম্ভব। আর কনটেন্ট ভাইরাল করার কোন
নির্দিষ্ট নিয়ম নেই। তবে এ শর্তগুলো বা নীতিমালা গুলো অনুসরণ করলে ভালো ফলাফল
পাওয়া সম্ভব।
এছাড়া ভিডিও আপলোড দেওয়া শুরুতে আকর্ষণীয় কথা বলতে হবে। ছোট এবং সহজ ভাষা
ব্যবহার করতে হবে, দর্শকদের আগ্রহ ধরে রাখার চেষ্টা করতে হবে। তাহলে দিন দিন
চ্যানেলগুলো ভালো করতে থাকবে। ফেসবুক ও ইউটিউব থেকে অনলাইনে ইনকাম করার নির্দিষ্ট
কোনো সময় নেই। যার যত দর্শক তৈরি হবে, তার সেরকম আয় করতে সময় লাগতে পারে। এটি
ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া অনলাইনে প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয়ের সহজ উপায় গুলোর
মধ্যে অন্যতম উপায়।
মোবাইল দিয়ে ক্যানভা ডিজাইন করে ইনকাম
বর্তমান যুগে অনলাইন ইনকাম করার বিভিন্ন ধরনের সুযোগ রয়েছে তার মধ্যে ক্যানভার
ডিজাইন হচ্ছে আরো একটি অনলাইন মাধ্যম। আর মোবাইলে ক্যানভা ব্যবহার করে বিভিন্ন
ধরনের ডিজাইন তৈরি করা সম্ভব হয়ে থাকে। কেননা ডিজাইন করার জন্য মূলত আপনাকে
মোবাইলে ক্যানভা ডাউনলোড দিতে হবে। আপনি যখন নতুন শুরু করবেন,তখন আপনার জন্য ফ্রি
ভার্সন ব্যবহার করাই উত্তম হবে।এছাড়া আপনাকে ডিজাইন করার জন্য রং ফ্রন্ট এর
বেসিক ধারণা থাকতে হবে। বিভিন্ন ধরনের ফেসবুক পোস্ট ডিজাইন করা যায়।
যেমন-আপনার পন্যপ্রচারের জন্য অফার বা বিভিন্ন ধরনের তথ্য জানানোর জন্য একটা
ডিজাইনের প্রয়োজন হয়ে থাকে,যা ক্যানভা দ্বারা সম্ভব। আমার ইউটিউব চ্যানেলের
জন্য এই ক্যানভা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি চাইলে এই ইউটিউব থাম্বেইল
তৈরি করেও অনলাইনে ইনকাম করতে পারেন। তাছাড়া যে কোনো ছোট ব্যবসা বা ফেসবুক পেজ
বা বিভিন্ন ধরনের শপে একটা ব্র্যান্ডের নাম দিয়ে লোগো ডিজাইনের প্রয়োজন হয়ে
থাকে।
এক্ষেত্রে আপনি ক্যানভা দিয়ে ডিজাইন, লোগো ডিজাইন তৈরি করে অনলাইনে সার্ভিস দিতে
পারেন। এছাড়া বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াই সার্ভিস দিতে পারেন। যেমন-কভার
ডিজাইন করা, বিভিন্ন ধরনের পেজের জন্য লোগো ডিজাইন করা, পোস্টার তৈরি করা
ইত্যাদি। এছাড়া আপনি ক্যানভা দিয়ে ফ্রিল্যান্সিং, মার্কেটপ্লেসের বিভিন্ন ধরনের
কাজের খোঁজ করতে পারেন। ক্লায়েন্টদেরকে দেখানোর জন্য আপনার একটা সুন্দর
পোর্টফলিও তৈরি করতে পারেন।
ক্যানভা ডিজাইন করা অত্যন্ত সহজ। প্রথমে আপনাকে ক্যানভা ফিচার সম্পর্কে জানতে
হবে। canva ব্যবহার করার জন্য ফ্রন্ট নির্বাচন, বিভিন্ন ধরনের এলিমেন্ট যোগ করা
শিখতে হবে এবং রং সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তাহলে আপনি canva ডিজাইন করতে
পারবেন।এটা ব্যবহার করে ডিজাইনের বিভিন্ন ধরনের আইডিয়া নিতে পারবেন। ফোনে ডিজাইন
কপি না করে নিজের মতো করে ডিজাইন তৈরি করার চেষ্টা করতে হবে। মূলত এটি নতুনদের
জন্য অনলাইনে আয়ের অন্যতম একটি সুযোগ। যা ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া অনলাইনে
প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয়ের সহজ উপায় গুলোর মধ্যে একটি।
পন্য বিক্রির মাধ্যমে অনলাইনে ইনকাম
অনলাইন আয় করার আরও একটা মাধ্যম হচ্ছে পণ্য বিক্রির মাধ্যমে আয় করা। অনলাইনে
পন্য র্বিক্রি হচ্ছে মূলত ইন্টারনেটের মাধ্যমে পণ্য গ্রাহকের কাছে বিক্রি করাটাই
বোঝায়। আর পণ্য বিক্রির জন্য প্রথমে আপনাকে পণ্য নির্বাচন করতে হবে এবং কোথা
থেকে সংগ্রহ করবেন এবং কত দামে কিনবেন এবং কত দামে বিক্রি করবেন এসব পরিকল্পনা
করতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি পণ্য বিক্রি করবেন কিন্তু
সঠিক পণ্য কিভাবে নির্বাচন করবেন।
এক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে কোন ধরনের পণ্য অনলাইনে চাহিদা বেশি। যেমন-হতে
পারে পোশাক, হস্ত শিল্প, খাবার, হোম ডেকোরেশনের পণ্য, ইত্যাদির মোটামুটি চাহিদা
রয়েছে। অনলাইনে ড্রপ শিপিং এর মাধ্যমেও পণ্য বিক্রি করে অনলাইন আয় করা সম্ভব
হয়। ড্রপ শিপিং হচ্ছে মূলত নিজের কাছে পন্য না থেকেও বিক্রি করা যায় এমন একটা
পদ্ধতি। অর্থাৎ কাস্টমার একটা পন্য অর্ডার করার পর, তা সরবরাহ করার জন্য
সরবরাহকারীর কাছে থেকে পণ্য সংগ্রহ করে, কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া। এটাই
হচ্ছে মূলত ড্রপ শিপিং এর মাধ্যমে অনলাইনে ব্যবসা করে আয় করা।
এটি একটি ডিজিটাল যুগের অন্যতম মাধ্যম। যেখানে বিনিয়োগ ছাড়াই অনলাইন ইনকাম করা
যায়। শুধুমাত্র একটি ভালো স্মার্টফোন থাকলে। আর অনলাইনে ব্যবসা করার জন্য আপনাকে
আপনার পণ্যের সুন্দর সুন্দর ছবি, আকর্ষণীয় ভিডিও ইত্যাদি তৈরি করে বিভিন্ন
সোশ্যাল মিডিয়ায় নিয়মিত কন্টেন্ট প্রকাশ করতে হবে। ক্ষেত্রে আপনি আপনার নিজের
ওয়েবসাইটেই কোন বিক্রি করতে পারেন এখানে পন্যের তথ্য দাম এবং অর্ডারের ব্যবস্থা
সম্পর্কে ধারণা দিতে পারবেন। ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের মাধ্যমে ও পচার করা
যায়।
আপনি আপনার ফেসবুক পেজে বিভিন্ন ধরনের পণের ছবি এবং বনে তথ্য সম্পর্কে পণ্যের দাম
পনের বৈশিষ্ট্য এবং অর্ডার করার নিয়ম সম্পর্কে পরিষ্কারভাবে আপলোড দিয়ে রাখতে
পারেন ঠিক তেমনি ফেসবুক গ্রুপ থেকেও আপনি একইভাবে পণ্য সম্পর্কে পোস্ট করেন এ
পোষ্টের মাধ্যমে আপনার কাস্টমার পাওয়া সম্ভব হবে। ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে একই
ভাবে কাস্টমার পাওয়া সম্ভব হবে। চ্যানেলে আপনার পণ্যের প্রচার এবং বৈশিষ্ট্য দাম
এবং অর্ডার পদ্ধতি সম্পর্কে সঠিকভাবে যদি ভিডিও ডাউনলোড করে থাকেন তাহলে আপনার
কাস্টমার পাওয়া সম্ভব হবে। আর এভাবে অনলাইনে ইনকাম করা সম্ভব হবে।
ডাটা এন্ট্রির মাধ্যমে অনলাইন ইনকাম
ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া অনলাইন আয়ের সহজ উপায় করার আরো একটি জনপ্রিয় সেক্টর
হচ্ছে ডাটা এন্ট্রি। বর্তমান প্রযুক্তির যুগে অনলাইনে ঘরে বসে বিভিন্ন ওয়েবসাইটে
বা প্লাটফর্মে ডাটা এন্টের কাজ করা যায়। আগে কেউ ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া
ডাটা এন্ট্রি কাজ করার কথা কল্পনাও আনতে পারত না। কিন্তু বর্তমানে ল্যাপটপ বা
ডেস্কটপ থাকা লাগবে এরকম কোন বিষয় না। প্রযুক্তির উন্নতির ফলে এতটাই সহজ হয়ে
গেছে যে, মোবাইলের মাধ্যমে ডাটা এন্ট্রির কাজ করা যায়।
আর যদি আপনার কাছে একটা ফোন থাকে এবং ইন্টারনেট কানেকশন থাকে। তাহলে আপনি
মোবাইলের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে ডাটা এন্টার কাজ করতে পারবেন। ডাটা এন্ট্রির
কাজগুলো খুব সহজে এবং খুব কম সময়ে মোবাইলের মাধ্যমে করা সম্ভব হয়ে থাকে। এতে
কাজের প্রসারতা বৃদ্ধি পাচ্ছে। এতে লক্ষ লক্ষ মানুষ ডাটা এন্ট্রির মাধ্যমে
অনলাইনে আয় করতে পারছে বা সক্ষম হচ্ছে। মোবাইলে ডাটা এন্ট্রির করে বিভিন্ন
ফ্রিল্যান্সিং ওয়েবসাইট।
যেমন-ফাইবার, upwark, ফ্রিল্যান্সার গুরু পিপল পার আওয়ার প্ল্যাটফরম ওয়েবসাইট
গুলোতে ডাটা এন্ট্রির কাজের চাহিদা অনেক বেশি। ডাটা এন্ট্রি আরও একটি সহজ মাধ্যম
হচ্ছে ক্যাপচা পূরণ করা বা সমাধান করা। বিভিন্ন ওয়েবসাইট গুলোতে কিছু নির্দিষ্ট
ছবি, অক্ষর বা সংখ্যা দেওয়া থাকে। এবং নির্দিষ্ট বা খালি ঘরে এন্ট্রি করতে হয়
যা সমাধান করার মাধ্যমে আয় করা যায়। ডাটা এন্ট্রির কাজগুলোর মধ্যে আরো একটি কাজ
হচ্ছে সহজ এবং কম সময় সাপেক্ষ কপি পেস্ট করে।
এ কপি পেস্টের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপসের অক্ষর, সংখ্যা বা হিসাব,
লেখা কপি পেস্ট করতে হয় এ কপি পেস্ট এর মাধ্যমেও অনলাইনে আয় করা যায়। বর্তমানে
ডাটা কালেকশন করা একটা গুরুত্বপূর্ণ এবং চাহিদা সম্পন্ন কাজ। বিভিন্ন কোম্পানির
অনলাইনে তাদের ওয়েবসাইটে মোবাইল ডিভাইস ব্যবহার করে ডাটা সংগ্রহ করার জন্য
পেমেন্ট সরবরাহ করে থাকে। ছবি তোলা, তথ্য রেকর্ড করা, ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা,
অনলাইনে তথ্য সংগ্রহ করা, কালেকশনের কাজ করার মাধ্যম দিয়ে আয় করা যায়।
মোবাইলে অনলাইন আয় করার দিকনির্দেশনা
ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া অনলাইনের আয় এর সহজ উপায় হচ্ছে মোবাইল দিয়ে অনলাইন
ইনকাম করা। তবে যেকোনো কাজে সফল হতে হলে অবশ্য ধৈর্য থাকতে হবে এবং নিয়মিত শেখার
অভ্যাস তৈরি করতে হবে। যা শুধু ভিডিও দেখে গেলে হবে না। এটা অনুশীলন করা একান্ত
প্রয়োজন। যে কোন কাজ প্রথমে আপনি বেছে নিন।
এবং সেটা নিয়মিত প্র্যাকটিস করুন এবং ধীরে ধীরে দক্ষতা বাড়ান। সবচেয়ে
গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে হচ্ছে। অনলাইনে যে দ্রুত ধনী হওয়ার ফাঁদে পা
দেওয়া যাবে না। নিয়মিত কাজ অনুশীলন করুন। দক্ষতা তৈরি করুন এবং পরিচয় গড়ে
তুলুন। তাহলে এটাই হবে আপনার সম্ভাবনার অন্যতম উপায়।
শেষ কথা
বর্তমান সময়ে ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া অনলাইনে যে কাজ শুরু করা যাবে না এমন
কোন কথা নাই। ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া অনলাইন আয়ের সহজ উপায় হচ্চে শুধু একটা
ফোন এবং ইন্টারনেট কানেকশন। এছাড়া শেখার আগ্রহ থাকলেই আপনি নিজেই নিজের অনলাইন
ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন। ভিডিও এডিটিং, writing, social media, অ্যাফিলেট
মার্কেটিং, ক্যানভা ডিজাইন এবং ডাটা এন্ট্রি ইত্যাদি। এসব কাজগুলো মোবাইলের
মাধ্যমে করা যায়। এক্ষেত্রে কোন ল্যাপটপ বা কম্পিউটার এর প্রয়োজন পড়ে না।
তবে যে কোন একটা দক্ষতা বেছে নিয়ে নিজে নিয়মিত অনুশীলন করা বা দক্ষতা গড়ে
তোলা।এগুলো হতে পারে আপনার সফলতার অন্যতম হাতিয়ার। তাই আমাদের উচিত যে কোন কাজ
মনোযোগ সহকারে করা এবং সফল হওয়া। শুধু যে ল্যাপটপ বা কম্পিউটার লাগবে, তেমন কোন
কথা নাই। আর্টিকেলটি এতক্ষণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এসব নতুন নতুন
তথ্য পাওয়ার জন্য এই ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন।



অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url