অল্প পুঁজিতে লাভজনক কৃষি ব্যবসার ২০টি আইডিয়া
অল্প পুঁজিতে লাভজনক কৃষি ব্যবসার ২০টি আইডিয়া সম্পর্কে জানতে চান? আজকের
বাজারে চাকরি অনিশ্চিত হলেও অনেকেই নিজের ব্যবসা নিজেই শুরু করতে চান। অল্প টাকা
দিয়েও যে লাভজনক ব্যবসা করা যায়। এ ধারণাটা অনেকের নাই, তাই আজকের আর্টিকেলটি
তাদের জন্য।
কৃষিকাজ নিয়ে ব্যবসা শুরু করার জন্য সঠিক পণ্য নির্বাচন করতে হবে। আপনি ঠিক কোন
ব্যবসাটা করতে চাচ্ছেন? সে বিষয়ে আপনাকে পরিকল্পনা নিতে হবে। তাহলে আপনি কৃষি
কাজে সফল হতে পারবেন। আর এইসব সম্পর্কে সঠিকভাবে আর্টিকেলে আলোচনা করা হয়েছে।
সূচিপত্রঃ অল্প পুঁজিতে লাভজনক কৃষি ব্যবসার ২০টি আইডিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিন
- অল্প পুজিতে লাভজনক কৃষি ব্যবসা ২০টি আইডিয়া
- মাশরুম চাষ ব্যবসার আইডিয়া
- দেশি মুরগির ব্যবসা
- হাঁস পালন ব্যবসা
- ছাগল পালনের আইডিয়া
- কবুতর পালন পদ্ধতি
- কোয়েল পাখি পালন
- পুকুরে মাছ চাষ
- মসলা চাষ
- ফলের বাগান
- ফুল চাষ
- ক্যাপসিকাম চাষ
- মৌসুমে সবজি চাষ
- গরুর খামার
- মৌমাছির চাষ
- জৈব সার উৎপাদন
- শামুক চাষ
- ঔষধি গাছের চাষ
- রঙিন মাছ উৎপাদন
- ছাদ বাগান
- বাঁশ গাছ উৎপাদন
- অল্প পুজিতে ব্যবসা শুরু করার কারণ
- কৃষি ব্যবসায় সফল হওয়ার গুরুত্বপূর্ণ পরামর্শ
- লেখক এর মন্তব্য
অল্প পুঁজিতে লাভজনক কৃষি ব্যবসার ২০টি আইডিয়া
অল্প পুঁজিতে লাভজনক কৃষি ব্যবসার ভালো একটি সুযোগ হতে পারে। বাংলাদেশে
গ্রাম অঞ্চলের জমি, পুকুর,আঙ্গিনা কিংবা বাড়ির আশপাশে খালি জায়গায় বিভিন্ন
ধরনের ব্যবসা শুরু করতে পারেন। এক্ষেত্রে কোন বড় অংকের মূলধনের প্রয়োজন হয় না।
অনেকে চাকরির পাশাপাশি বিকল্প আয় হিসেবে বা উৎস হিসাবে কৃষি ব্যবসাটাকেই বেছে
নিয়েছেন। আবার অনেকেই আছে, যারা বেকার তারা এই ব্যবসা শুরু করার চিন্তা করতে
পারেন।
কৃষি ব্যবসা মানুষের দৈনন্দিন জীবনের সাথে সরাসরি ভাবে জড়িত। আর যে কোন ব্যবসা
শুরু করার আগে পরিকল্পনা অবশ্যই প্রয়োজন।পণ্য শুধু উৎপাদন করলেই তো হবে না।সেটি
কোথায় বিক্রি করবেন। কোথা থেকে চারা কিনবেন এবং বাজারে কোন পণ্যের চাহিদা বেশি।
এর উৎপাদন খরচ কেমন হবে, এসব পরিকল্পনা করা উত্তম। তাই আজকের এই আর্টিকেলটিতে
অল্প পুঁজিতে লাভজনক ব্যবসার ২০টি আইডিয়া নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা
হলো।
মাশরুম চাষ ব্যবসার আইডিয়া
অল্প পুঁজিতে লাভজনক কৃষি ব্যবসার অন্যতম সম্ভাবনাময় ব্যবসা হচ্ছে
মাশরুম চাষ। এর সুবিধা হচ্ছে, এর জন্য বড় আকারের কোন জমির প্রয়োজন হয় নাই।
এজন্য খালি ঘর, উপযুক্ত ছোট জায়গা,বা সীমিত পরিসরে শুরু করা যায়। তবে
বাংলাদেশের মানুষ মাশরুমকে এখন সবজি হিসেবে, খাবারের পাশাপাশি ব্যবহার করে থাকেন।
এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, পুষ্টি উপাদান বিদ্যমান থাকে। তাই শহরে এবং
গ্রামের উভয় এলাকাতে মাশরুমের বড় বাজার তৈরি হয়েছে। মাশরুম চাষের আগে প্রথমে
উপযুক্ত শেড নির্বাচন করতে হবে। যাতে পর্যাপ্ত পরিমাণে বাতাস চলাচল করে এবং
আদ্রতা বজায় থাকে।
সেদিকে খেয়াল রাখতে হবে। চাষের জন্য প্রথমেই ভালো মানের বীজ, উপযুক্ত
মাধ্যম,পলিথিন ব্যাগ, স্প্রে বোতল, ইত্যাদি ব্যবস্থা করতে হবে। মাশরুম চাষের
খরচটা মূলত আপনার নিজের উপর নির্ভর করবে। আপনি কতটুকু পরিসরে চাষ করতে চান,তার
উপরে নির্ভর করবে আপনার কৃষি ব্যবসা। বাণিজ্যিকভাবে মাশরুম চাষ করতে গেলে এর পুরো
খরচ সম্পর্কে প্রথমে পরিকল্পনা করতে হবে।
উৎপাদন পদ্ধতি থেকে পরিচর্যা, বাজারজাত সম্পূর্ণটাই আপনাকে পরিকল্পনা করতে হবে।
এবং এর জন্য অভিজ্ঞতার প্রয়োজন হবে। মাশরুম বাজারজাত করার জন্য স্থানীয়
বাজার, দোকান, ফেসবুক পেজ এবং অন্যান্য অনলাইন মাধ্যম গুলোতে সরাসরি ক্রেতার কাছে
বিক্রি করতে পারবেন। মাশরুম চাষ করার আগে হাতে কলমে প্রশিক্ষণ নেওয়া একটি
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
দেশি মুরগির ব্যবসা
অল্প পুঁজিতে লাভজনক কৃষি ব্যবসার মধ্যে এটি একটি অন্যতম ব্যবসা। এটি
একটি কৃষিভিত্তিক ব্যবসা, যা মাংস ও ডিমের চাহিদা পূরণ করে থাকে। এবং আয়ের একটি
ভালো উৎস হতে পারে। দেশি মুরগি পালনের সুবিধা হচ্ছে, এটি পরিবেশের সঙ্গে মানিয়ে
নিতে পারে। দেশি মুরগির খোলা অবস্থায় ছেড়ে দিলে বেশি ভালো থাকে। তবে উপযুক্ত
সুসষম খাবার,পানি, নিরাপদ থাকার জায়গা এবং রোগ প্রতিরোধের ব্যবস্থা রাখতে হবে।
আপনি যদি প্রথমে পরীক্ষামূলকভাবে মুরগি পালন করতে চান বা শুরু করেন।
তাহলে আপনাকে খামার সম্পর্কে ভালো ধারণা বা অভিজ্ঞতা অর্জন করতে হবে। দেশি মুরগির
জন্য পানি যাতে না জমে এইরকম জায়গায় সেড তৈরি করতে হবে। যাতে
পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস চলাচল করতে পারে। এরকম উঁচু জায়গায় ঘর নির্মাণ
করতে হবে। এছাড়া রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য প্রতিনিয়ত বা সঠিক
নিয়মে টিকা প্রদান করতে হবে। এর সাথে লাভ কেমন হবে, এটা নির্দিষ্ট ভাবে বলা যাবে
না। কারণ এটা আপনার খরচের পরিমাণের উপর, অর্থাৎ খাবার খরচ, সেড তৈরির খরচ,
ঔষধপত্র এবং অন্যান্য খরচের উপর লাভটা নির্ভর করবে।
হাঁস পালন ব্যবসা
গ্রাম অঞ্চলে হাঁস পালন করে অল্প পুঁজিতে লাভ করা যায়। এটি পুকুর,
জলাশয়,বিল এসব জায়গায় চাষ করা যায় এবং পরিকল্পিতভাবে চাষ করলে ডিম এবং মাংসের
পারিবারিক চাহিদা পূরণের পর বিক্রির মাধ্যমে আয় করা সম্ভব। কৃষিভিত্তিক ব্যবসার
অন্যতম সুবিধা হল এটি পরিবেশের সাথে ভালোভাবে মানিয়ে নিতে পারে। তবে হাঁস পালনের
শুরুতেই নিরাপদ ঘর, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, জলাশয়ের ব্যবস্থা, খাবার
পাত্র, পানির পাত্র, রোগ প্রতিরোধের জন্য এসব ব্যবস্থা রাখতে হবে।
হাঁস পালনের ক্ষেত্রে জাত নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনাকে
চিন্তা করতে হবে যে আপনি মাংস উৎপাদন করবেন, নাকি ডিম উৎপাদনের জন্য হাঁস পালন
করবেন। তার ওপর নির্ভর করে জাত নির্বাচন করতে হবে। ডিমের জন্য হলে ডিম উৎপাদনের
দিকে গুরুত্ব দিতে হবে। আবার যদি মাংসের জন্য হয় তাহলে দ্রুত ওজন বৃদ্ধির
দিকে খেয়াল রাখতে হবে। তবে ডিম উৎপাদনকারী হাসকে সুষম খাদ্য পর্যাপ্ত পরিমাণে
দিতে হবে। যদি পুষ্টির পরিমাণ কম থাকে তাহলে ডিম পাওয়া সম্ভব নয়।
তবে হাঁস পালন করে কত টাকা লাভ হবে তা নির্ভর করে হাঁসের জাত, সংখ্যা, কতটুকু
ক্ষতি হলো এবং বাজার জাতের উপর নির্ভর করে। এসব কিছুর উপর হাঁস পালনের লাভের
অংশটা বোঝা যায়। প্রথমেই বড় বিনিয়োগ না করে ছোট পরিসরে হাঁস পালন করলে,
আয়-বাইয়, লাভ-ক্ষতির হিসাবটা সুক্ষভাবে করা সম্ভব হয়।
ছাগল পালনের আইডিয়া
অল্প পুঁজিতে লাভজনক কৃষি ব্যবসার অন্যতম আরেকটি মাধ্যম হচ্ছে ছাগল পালন।
ছাগল পালনের ক্ষেত্রে সুবিধা হচ্ছে তুলনামূলকভাবে কম জায়গার প্রয়োজন হয়। অল্প
পরিসরে বা ছোট্ট ঘরে এটি পালন করা যায়। তবে ছাগল পালনের জন্য একটা
নিরাপদ জায়গার দরকার যা শুকনো এবং উঁচু জায়গায় ও ভালো বাতাস চলাচল করে
এমন জায়গা হতে হবে। ছাগল পালনের ক্ষেত্রে জাত নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ
কাজ। কারণ ছাগলের বিভিন্ন জাতের হয়ে থাকে। ছাগলের প্রধান খাবার মূলত ঘাস। তবে
বিভিন্ন গাছের পাতা,খর,ভুসি এবং অন্যান্য খাদ্য থাকতে পারে।
ছাগল পালনের অন্যতম সুযোগ হচ্ছে প্রজননের মাধ্যমে অধিক পরিমাণে ছাগল উৎপাদন
করা। ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো।তাই ছাগল পালনের ক্ষেত্রে প্রাথমিকভাবে
খরচ নির্ভর করে আপনি কত ছাগল দিয়ে শুরু করবেন এবং ঘর আছে কিনা ঘর তৈরীর
ক্ষেত্রে, স্বাস্থ্য ব্যবস্থাপনা, খাবার ইত্যাদি খরচের হিসাব করতে হয়। তাই
ব্যবসা শুরু করার আগেই কতটুকু লাভ হবে কতটুকু খরচ হবে এবং কি পরিমান জায়গার উপরে
আপনি সেড তৈরি করতে চাচ্ছেন। এগুলো যথাযথ পরিকল্পনা করা উচিত, তাহলে ছাগল পালনের
কোন ঝুঁকি থাকবে না।
কবুতর পালন পদ্ধতি
কবুতর পালনের ক্ষেত্রে অল্প পুঁজিতে লাভজনক কৃষি ব্যবসার আরেকটি মাধ্যম।
কারণ কবুতর পালনে তুলনামূলক কম জায়গার প্রয়োজন হয়। বাড়ির ছাদে বা বারান্দায়
এবং যে কোন জায়গায় ছোট পরিসরে কবুতর পালন করা যেতে পারে। ভালো জাতের কবুতর
নির্বাচন করতে হবে কারণ জাত ভালো না হলে কবুতর বাচ্চা ভালো দেয় না।
আর কবুতরের যত বাচ্চা দিবে তত বিক্রি করে আয় করা সম্ভব। স্থানীয় বাজারে কোন
জাতের কবুতর বেশি চাহিদা সম্পন্ন সেই জাত নির্বাচন করতে হবে। কবুতরকে নিয়মিত
খাবার, ঘর পরিষ্কার, পানি ইত্যাদি ব্যবস্থা রাখতে হবে এবং রোগ দেখা দিলে দ্রুত এর
ব্যবস্থা নিতে হবে। কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। তাই কবুতর পালন করা কৃষি
ব্যবসার মধ্যে একটি অন্যতম ব্যবসা।
কোয়েল পাখি পালন
কৃষি ব্যবসার আইডিয়া মধ্যে কোয়েল পাখির আইডিয়াটি একটি নতুন ব্যবসার মাধ্যম।
কারণ এখনো দেশে বাণিজ্যিকভাবে কোয়েল পাখির খামার তেমন শুরু হয়নি। অল্প পুঁজি
দিয়ে ছোট পরিসরে যদি আপনি কোয়েল পাখির খামার করেন। তাহলে আপনি চাইলে সেখানে ডিম
উৎপাদন করাতে পারেন। আবার চাইলে বাচ্চাও উৎপাদন ও করাতে পারেন।
কোয়েল পাখি যে শুধু মাংস উৎপাদন করে, তেমন না এর পাশাপাশি ডিম উৎপাদন করে থাকে।
আপনি যদি অল্প টাকা বা অল্প পুঁজি দিয়ে কোয়েল পাখির খামার শুরু করেন। তাহলে এর
মাধ্যমে অনেক আয় করা সম্ভব। তাই নতুন ব্যবসায়ীদের জন্য অল্প পুজিতে লাভজনক কৃষি
ব্যবসার অন্যতম হচ্ছে কোয়েল পাখি পালন করা ।
পুকুরে মাছ চাষ পদ্ধতি
কৃষি ব্যবসায়ী হিসাবে মাছ চাষকে অবশ্যই অন্যতম মাধ্যম হিসেবে রাখা উত্তম। কৃষির
সাথে মাছ চাষ ওতপ্রোতভাবে জড়িত। মাছ চাষ করাটাও খুব সহজ বিষয়, যাদের পুকুর আছে।
তারাই মাছ চাষ করতে পারবে এমন কোন কথা নয়। বা যাদের নাই তারা অন্যের পুকুর
লিজ নিয়ে মাছ চাষ করতে পারেন ।
তবে পুকুরে মাছ চাষ করতে অবশ্যই খোলামেলা ও রৌদ্রজ্জ্বল জায়গা প্রয়োজন হতে
পারে। তবে পুকুরের আয়তন কমপক্ষে দশ শতাংশ হওয়া প্রয়োজন এবং গভীরতা দুই থেকে
তিন মিটার রাখা ভালো। আর পুকুরের আশেপাশে যাতে গাছপালা, ঝোপ ঝাড় না থাকে, সেদিকে
লক্ষ্য করা উচিত।
মসলা চাষ
অল্প পুঁজিতে লাভজনক কৃষি ব্যবসার আইডিয়ার মধ্যে মসলা জাতীয় ফসল চাষ করা হচ্ছে
একটি অন্যতম মাধ্যম। তবে কোন ধরনের মসলা চাষ করবেন, তা নির্ভর করে আসলে মাটি,
আবহাওয়া এবং বাজার দর বিশ্লেষণের মাধ্যমে। আর একসঙ্গে অনেকগুলো ফসল না করে
প্রথমে দুই একটি ফসল দিয়ে শুরু করাই ভালো। তবে মশলা জাতীয় ফসলের মধ্যে বিভিন্ন
ধরনের মসলা চাহিদা রয়েছে।
আরো পড়ুনঃ ১০০ মুরগির খামার করতে খরচ কত টাকা লাগবে
তবে কোন ধরনের মসলা চাষ করবেন তা আপনার বাজারদরের উপর নির্ভর করে। এক্ষেত্রে যদি
আপনি মরিচ চাষ করেন। তাহলে একসাথে দুইটা মসলা উৎপাদন করা হবে কাঁচা মরিচা ও
বাজারজাত করতে পারবেন এবং কাঁচা মরিচ রোদে শুকিয়ে বিক্রি উপযুক্ত করতে
পারবেন। আবার হলুদ কাঁচা ও বিক্রি হয় ,আবার গুরা ও বিক্রি হয়। এসব চিন্তা করে
বা পরিকল্পনা করে মশলা চাষ করা উত্তম।
ফলের বাগান
নিজের জমি থাকলে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ফলের বাগান তৈরি করা যেতে পারে অল্প
পুজিতে। বিভিন্ন ধরনের ফলের বাগান। যেমন-পেয়ারা, লেবু, আম, লিচু,পেঁপে ও
অন্যান্য ফলের চাষ করা সম্ভব। তবে বাগানে ফল পেতে কিছুটা সময় লাগে।
এক্ষেত্রে অন্যান্য সবজি ও চাষ করা যায়। বাগানে যখন ফল পাওয়া যায় তখন পাইকারি
বিক্রি কিংবা নিজে বিক্রি করতে পারবেন। এতে আয় হওয়ার সম্ভাবনাও বেশি থাকে স্বল্প
পুঁজিতে।
ফুল চাষ
অল্প পুঁজিতে লাভজনক কৃষি ব্যবসার এটি অন্যতম একটি ব্যবসায়িক আইডিয়া। এখন
প্রায় সারা বছরে ফুলের চাহিদা মোটামুটি থাকে। যেমন বিভিন্ন ধরনের বিয়ের
অনুষ্ঠান,বার্ষিকী,জন্মদিন,সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান এসব
জায়গায় ফুলের ব্যবহার হয়ে থাকে। আপনি চাইলে ফুলের বাগান থেকে,বা নিজেও
ফুলের দোকান দিতে পারেন।
অথবা আপনি অনলাইন বা ই-কমার্স সাইডে বিক্রি করতে পারেন। এই ব্যবসাটা অল্প
পুজিতে বা মূলধন দিয়ে শুরু করতে পারেন। এটি কৃষি ব্যবসার মধ্যে একটি ইউনিক
ব্যবসা যা শহর, গ্রাম বা ছোট শহর সব জায়গাতেই এই ফুলের চাহিদা মোটামুটি থাকে।
তাই এটি একটি অন্যতম কৃষি ব্যবসার মাধ্যম।
ক্যাপসিকাম চাষ
ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশে এখনো
সেইভাবে ক্যাপসিকাম চাষ শুরু হয় নাই। তবে বড় বড় শহরের আশপাশের চাষীরা মূলত
ক্যাপসিকাম চাষ করা শুরু করেছে। কারণ শহরের মার্কেটগুলোতে প্রচুর পরিমাণে চাহিদা
রয়েছে।
এবং বিক্রি হয় ক্যাপসিকাম চাষ কিন্তু অনেক লাভজনক ব্যবসা। এর কারণ হচ্ছে উৎপাদন
কম এবং চাহিদা বেশি। তাই স্বল্প ইনভেস্টমেন্টে অধিক লাভের এটি একটি অন্যতম
মাধ্যম। তাই অল্প পুজিতে ক্যাপসিকাম চাষ করা এটি কৃষি ব্যবসার ভালো বা লাভজনক
আইডিয়া।
মৌসুমী সবজি চাষ
অল্প পুঁজিতে মৌসুমে সবজি চাষ করা এটি অন্যতম কৃষি আইডিয়া। এতে স্বল্প
পুঁজিতে অধিক লাভ করা সম্ভব হয় ।শাকসবজির ব্যবসায় একটি লাভজনক ব্যবসা। কারণ এই
ব্যবসা তিনভাবে বা তিন ধরনের করা যেতে পারে। এক হচ্ছে আপনি নিজের জমিতেই শাক সবজি
চাষ করে ।পাইকারদের কাছে বিক্রি করতে পারেন।
বিভিন্ন সবজি বাজারে সাপ্লাই দেওয়ার মাধ্যমে। আর তিন নাম্বার হচ্ছে পাইকারদের
কাছ থেকে সবজি ক্রয় করে বা নিজের জমিতে সবজি চাষ করে সবজি বাজারের নিয়ে
সরাসরি বিক্রি করা। এটি এমন একটি ব্যবসা যা সবসময় মানুষের প্রয়োজন।তাই এর
চাহিদা অনেক বেশি। এই শাক সবজির ব্যবসা করে মানুষ অনেকেই স্বাবলম্বী হয়ে
থাকে।তাই এই ব্যবসাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যবসা অল্প পুজিতে।
গরুর খামার
অল্প পুঁজিতে কৃষির ব্যবসার অন্যতম সনাতন পদ্ধতি হচ্ছে গরুর খামার করা।
প্রাচীনকাল থেকেই এ ব্যবসা চলে আসছে। কারণ এ ব্যবসাটা অনেক সহজ এবং সম্ভাবনাময়ের
ব্যবসা। আমাদের দেশে গরুর চাহিদা অনেক। মাংস হিসেবে গরুর চাহিদা অনেক।যেমন
কোরবানি ঈদে গরুর চাহিদা ব্যাপক থাকে। এছাড়া সারা বছরে গরুর চাহিদা ব্যাপক গরু
মাংস হিসেবে ।যেমন প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে তেমনি গরুর থেকে দুগ্ধ জাতীয়
খাবারেরও চাহিদা অপরিহার্য।
গরুর দুধ থেকে যেমন ঘি, মিষ্টি ,দই, দুধ এসবের চাহিদা। তাই গরুর খামারের
ব্যবসায়ীদের ব্যবসা অত্যন্ত লাভজনক। তবে গরুর খামার করার আগে অবশ্যই আপনাকে এর
পালন পদ্ধতি সম্পর্কে, রোগবালয় সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। এবং খামারটা
আলো বাতাস যুক্ত এবং খোলামেলা জায়গায় তৈরি করা উত্তম। তবে গরুর খামার তৈরি করা
অত্যন্ত লাভজনক কৃষি ব্যবসার মধ্যে একটি।
মৌমাছি চাষ
বর্তমানে মৌমাছি চাষ কৃষি ব্যবসার একটা অন্যতম ব্যবসা। মৌমাছি চাষ করে মধু উৎপাদন
করা হয়। আর এই মধু খেতে কেনা পছন্দ করে। বেশিরভাগ মানুষ মধু ভালোবাসে তার কারণ
হচ্ছে এর পুষ্টিগণ অনেক বেশি। মানুষ বিভিন্নভাবেই মধু খেয়ে থাকে।কেউ দুধ
দিয়ে,কেউ পানির সাথে, এছাড়া বিভিন্ন ধরনের ওষুধ তৈরিতে, মেডিকেল ও
আয়ুর্বেদক্ষেত্র অনেক বেশি ব্যবহার করা হয়। আপনি যদি মৌমাছি পালনের ব্যবসা শুরু
করেন।
তাহলে অবশ্যই আপনার ব্যবসায় লাভবান হতে পারবেন।মৌমাছি পালনের জন্য প্রচুর
জায়গার প্রয়োজন নাই। আপনি আপনার বাড়িতে মৌমাছি পালন করতে পারবেন। এর জন্য ছোট
একটা বাক্স কিনতে হবে এবং এর পরিবেশ তৈরি করতে হবে। মৌচাক থেকে মম সংগ্রহ করে ও
আপনি বিক্রি করতে পারেন।তবে প্রথম বছর হয়তোবা আপনি খুব বেশি একটা মধু উৎপাদন
করতে পারবেন না।
কারণ যে কোন কাজ শুরু করতে গেলে অনেক কিছু শিখতে হয়। অনেক ভুল ভ্রান্তি হয়ে
থাকে। তাই দ্বিতীয় বছর থেকে মধুর বেশি উৎপাদন করতে পারবেন এবং ব্যবসা থেকে অনেক
বেশি লাভবান হতে পারবেন। এছাড়া মৌমাছি পালন সম্পর্কে আপনাকে অবশ্যই আগে জানতে
হবে ভালোভাবে। তারপরে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন।
জৈব সার উৎপাদন
রাসায়নিক মুক্ত ফসল উৎপাদন করার জন্য এবং জমিতে ভালো মানের ফসল উৎপাদনের জন্য
জৈব সারের গুরুত্ব অপরিসীম। জৈব সারের চাহিদা গ্রামে কম থাকলে শহরে কিন্তু অনেক
বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে ক্ষেত্রে আপনি চাহিদার দিকে লক্ষ্য রেখে
জৈব সারের ব্যবসা করতে পারেন।এই সার মূলত প্রাকৃতিকভাবে তৈরি করা যায়। আমাদের
বাড়ির আশপাশের গাছপালার পাতা, গোবর, শাকসবজি থেকে বাদ পড়া অংশ মাটিতে দিতে হয়।
তারপর সেগুলো থেকে সারে রূপান্তরিত হয়। এই পাতা এবং উচ্ছিষ্ট অংশ কেঁচো বজ্য
ত্যাগ করে সেটা মাটির সাথে মিশে সারে পরিণত হয়। আর এ জৈব সার তৈরি করতে কোন
মূলধনের প্রয়োজন হয় না। তাই আপনি চাইলে এই ব্যবসা শুরু করে আয় করতে পারেন।
এ ব্যবসায় কোন ঝুঁকি নেই বললেই চলে। তাই আপনি চাইলে অল্প পুঁজি দিয়ে এই
ব্যবসা শুরু করতে পারেন।
শামুক চাষ
শামুক মূলত নদীর ধারে, পুকুরে এসব জায়গায় দেখা যায়। এই শামুক আর ফেলার জিনিস
নয় বরং লাভবান হওয়া যায়। নিজের যদি হাঁস মুরগি বা মাছের খামার
থাকে। তাহলে সেগুলোকে ব্যবহার করে অধিক উৎপাদন সম্ভব হয়।অথবা অন্যান্য খামারিদের
কাছে বা মাছ চাষীদের কাছে বিক্রি করে লাভবান হতে পারবেন।
শামুক এর ভিতরে মাংসটা মাছের খুব প্রিয় খাবার। অনেক মানুষের ও প্রিয়
খাবার। আবার শামুকের খোলস থেকে চুন তৈরি হয়ে থাকে। এসব কারণে মূলত শামুকের
চাহিদা যথেষ্ট পরিমাণে আছে। তাই আপনারা আপনাদের চাষ শুরু করতে পারেন। যা কৃষি
ব্যবসার মধ্যে অল্প পুজিতে ব্যবসা করা সম্ভব।
ঔষধি গাছের চাষ
অল্প পুঁজিতে ওষুধের গাছ চাষ করার ব্যবসাটা অন্যতম।কারণ ওষুধের জন্য গাছের চাহিদা
প্রায় সব সময় ব্যাপক। বিভিন্ন ধরনের রোগ নির্মলর ক্ষেত্রে এই ঔষধি গাছ ব্যবহার
করা হয়। তবে দেশে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় অ্যালোভেরা গাছ বা ঘৃতকুমারী।
এছাড়াও বিভিন্ন ধরনের ঔষধি গাছ রয়েছে। যেমন-নিম,অর্জুন, বহেরা, হরিতকী,পাথরকুচি
লজ্জাবতী, থানকুনি ইত্যাদি এসব গাছের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে ।এই গাছ চাষ
করেও আপনি লাভজনক ব্যবসা তৈরি করতে পারেন।
রঙিন মাছ উৎপাদন
রঙিন মাছ উৎপাদন বা একুরিয়াম ফিস চাষ বর্তমানে অল্প জায়গায় শুরু করা যায়। তাই
এই ব্যবসাটি একটি সম্ভাবনাময় ব্যবসা। এই মাছ মূলত অ্যাকুরিয়াম সাজানোর জন্য,
শখের পালন বা সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করা হয়। বর্তমানে মানুষ বাসা
বাড়িতে,রেস্টুরেন্ট, দোকান, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, ডাক্তার খানা, হাসপাতাল
ইত্যাদি প্রতিষ্ঠানের সৌন্দর্য বর্ধনের জন্য একুরিয়ামে এই রঙিন মাছ ব্যবহার করা
হয়। এর জন্য কোন জমির প্রয়োজন হয় না।
কারণ এদের কয়েকটি ট্যাংক দিয়েই এই মাছ চাষ করা যায়।এছাড়া পানি পরিষ্কার রাখার
জন্য ফিল্টার, পর্যাপ্ত অক্সিজেনের জন্য এয়ার পাম্প এবং পানি পরীক্ষা করার জন্য
সাধারণ কিছু লাগতে পারে। এছাড়া মাছের রোগ হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
প্রাথমিকভাবে মূলত বিনিয়োগ করতে হবে আস্তে আস্তে। এই মাছ বিক্রির জন্য মূলত
শৌখেন ক্রেতার প্রয়োজন হয়।
যাদের একুরিয়াম,বা দোকান রয়েছে,যাদের পোষা প্রাণীর দোকান রয়েছে, সেই মানুষের
সাথে নিয়মিত যোগাযোগ রাখা দরকার। অথবা অনলাইনে মাছ বিক্রি করা সম্ভব। ফেসবুক বা
অনলাইন পেজ বা প্ল্যাটফর্ম এ মাছের ছবি বা কিভাবে সংগ্রহ করা সম্ভব
হয় এগুলো বর্ণনা দিয়ে বিক্রয় প্লাটফর্ম তৈরি করা। এ ব্যবসা লাভ নির্ভর
করে মূলত আপনার মাছের প্রজাতির উপরে, উৎপাদন সংখ্যা, বেঁচে থাকার হার, খাবার
ব্যবস্থাপনা, বিদ্যুৎ ,পানি খরচ এবং বিক্রয় মূল্যের উপরে।
ছাদ বাগান
কৃষি ব্যবসার মধ্যে,ছাদবাগান একটি শখের ব্যবসার মধ্যে অন্যতম। আজকাল সৌখিন
মানুষজন ছাদে বাগান করে। এক্ষেত্রে মানুষ কেমিক্যাল মুক্ত সবজি খাওয়ার সুযোগ
পাচ্ছে এবং চাইলে সবজি বিক্রি করে ভালো করে মানে আয় করতে পারতেছে । এছাড়া দিন
দিন গাছের পরিমাণ কমে যাচ্ছে ।যার ফলে আবহাওয়া উত্তপ্ত হয়ে যাচ্ছে ,ছাদ বাগান
এই সমস্যা থেকে আমাদের মুক্তি দিতে পারে।
বাঁশ গাছ উৎপাদন
বর্তমানে বাঁশের চাহিদা ও ব্যাপক পরিমাণে রয়েছে। সাধারনত ভবন নির্মাণের কাজে
ব্যবহার করা হয়। এবং বাশ থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করা সম্ভব হয়।
বাঁশের প্রয়োজন গ্রাম বা শহর অঞ্চল দুই জায়গায় বিশাল পরিমাণে চাহিদা
রয়েছে।কারণ বেশিরভাগ ক্ষেত্রে ভবন নির্মাণের জন্য প্রচুর পরিমাণে বাঁশের
প্রয়োজন হয়। তাই বাঁশের ব্যবসাটিও কৃষি ব্যবসার মধ্যে অন্যতম। এবং খুবই লাভজনক
ব্যবসা হতে পারে।
অল্প পুজিতে ব্যবসা শুরু করার কারণ
বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার দিক থেকে কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও
কার্যকরী। বিভিন্ন ধরনের কৃষিপণ্য উৎপাদনের পাশাপাশি এ পণ্যকে কেন্দ্র করে ছোট
ব্যবসা করে তোলা সম্ভব। কৃষিকে শুধু ফসলের মধ্যে সীমাবদ্ধ না রেখে, ব্যবসার
ক্ষেত্রে কাজে লাগানো সম্ভব। এ ব্যবসার অন্যতম সুবিধা হচ্ছে ছোট পরিসর থেকে শুরু
করা যায়।
যদি অল্প জায়গা থাকে তাহলে সবজি বা মসলা চাষ করা সম্ভব হয়। আর যেহেতু কৃষি পণ্য
চাহিদা সব সময় বেশি থাকে। আর মানুষ যেহেতু প্রতিদিন খাবারের জন্য মাছ, মাংস, ডিম
,ফলমূল,বা কৃষি পণ্য কিনে থাকে। সেহেতু বাজারে চাহিদা অনুযায়ী সঠিক পণ্য নির্মাণ
করেই লাভমান কৃষি ব্যবসা করা সম্ভব।
কৃষি ব্যবসায় সফল হওয়ার গুরুত্বপূর্ণ পরামর্শ
- অল্প পুঁজিতে কৃষি ব্যবসা সফল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ কাজগুলো নিম্নে আলোচনা করা হলো-
- আপনাকে অবশ্যই সঠিক পরিকল্পনা তৈরি করতে হবে।
- আপনার বাজারে চাহিদা যাচাই করতে হবে।
- শুরুতে মূলধন বিনিয়োগ স্বল্প পরিমাণে করতে হবে।
- ব্যবসা শুরু করার আগে অবশ্যই সে সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে।
- সঠিক সময় রোগ বালাই এবং প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
লেখক এর মন্তব্য
অল্প পুঁজিতে লাভজনক কৃষি ব্যবসার মাধ্যমে শুরু করতে হলে, প্রথমে ছোট
পরিসরে, পরে আস্তে আস্তে বড় করা উচিত। বিভিন্ন ধরনের খামার, জৈব সার, কৃষি পণ্য
ইত্যাদি ক্ষেত্রে অবশ্যই সঠিক পরিকল্পনার প্রয়োজন। ব্যবসার ক্ষেত্রে কোন
ব্যবসাতে নিশ্চিত লাভ বলা অসম্ভব। তবে বাজারে চাহিদা উৎপাদন খরচ, আবহাওয়া
ইত্যাদি এবং ব্যবস্থাপনার উপর ভিত্তি করে এর ব্যবসার ফলাফল নির্ভর করে। তাই যেকোন
ব্যবসা করা শুরু করার আগে অবশ্যই সঠিকভাবে জ্ঞান নেওয়া এবং পরামর্শ নেওয়া এবং
সেই বিষয়ে পরিকল্পনা করা অত্যন্ত জরুরি একটি বিষয়।
তবে সবচেয়ে ভালো কৌশল হচ্ছে ছোট করে শুরু করা। কারণ প্রথমে যে কোন
ব্যবসায়ী শুরু করলে ভুলভ্রান্তি হতেই পারে। তাই স্বল্প পরিসরে বিনিয়োগ করে হাতে
কলমে অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হয়। আস্তে আস্তে লাভ অনুযায়ী এর পরিধি বাড়ানো
সম্ভব। এছাড়া সঠিকভাবে পরিকল্পনা করা, পরিশ্রম এবং বাজার সম্পর্কে ধারণা থাকলে
ভবিষ্যতে অল্প পুজিতে কৃষি ব্যবসা একটি লাভজনক আয়ের উৎস হতে পারে। এতক্ষণ ধৈর্য
সহকারে আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ। আর এরকম নতুন নতুন আর্টিকেল পাবার
জন্য ওয়েবসাইট ভিজিট করুন।



অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url