ব্লক চেইন কিভাবে কাজ করে
ব্লক চেইন কিভাবে কাজ করে?আপনি কি কখনো ভেবে দেখেছেন? ব্যাংকের সাহায্য ছাড়াই টাকা লেনদেন করা যায়। বিষয়টি বিস্তারিত জানতে হলে আপনাকে অবশ্যই আর্টিকেল এর শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে।
সহজ ভাষায় বোঝাতে গেলে, ব্লক চেইন হচ্ছে একটা ডিজিটাল খাতার মত যার লেনদেনের কপি ইন্টারনেটের মাধ্যমে হাজার হাজার কম্পিউটারে ছড়িয়ে আছে। আপনি যখনই লেনদেন করবেন তা অটোমেটিক আপডেট হয়ে যাবে কেউ চাইলেও পরিবর্তন করতে পারবেনা।
সূচিপত্রঃ ব্লক চেইন কিভাবে কাজ করে বিস্তারিত জানুন
- ব্লক চেইন কিভাবে কাজ করে
- ব্লক চেইন প্রযুক্তি কেন নিরাপদ
- এই প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রগুলো
- এই প্রযুক্তির মৌলিক উপাদানগুলো
- ব্লক চেইন প্রযুক্তির সুবিধা
- ব্লক চেইন প্রযুক্তির অসুবিধা
- ভবিষ্যতে ব্লক চেইনের সম্ভাবনা
- কিভাবে বিনিয়োগ করবেন
- শেষ কথা
ব্লক চেইন কিভাবে কাজ করবে
ব্লক চেইন কিভাবে কাজ করে।ব্লক চেইন একটি আধুনিক বিকেন্দ্রীভূত লেজার প্রযুক্তি। যা কম্পিউটার দ্বারা পরিচালিত হয় এবং ক্রিপ্টোগ্রাফির দ্বারা সংরক্ষিত থাকে। এর সবচাইতে বড় উপকারের জায়গা হচ্ছে ফিন্যান্সিয়াল সিকিউরিটি। আপনি যখন ট্রানজেকশন করছেন, তখন আপনার খরচ কম হচ্ছে এবং সবচাইতে নিরাপদে থাকতে পারছেন। এ কার্যপ্রণালী হয়তো সহজ কিন্তু এর পেছনের প্রযুক্তি অত্যন্ত জটিল এবং নিরাপদ।
অর্থাৎ যখন কোন ট্রানজেকশন হয়, তখন তথ্য সংগ্রহ করে ব্লকে জমা হয়,নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন কম্পিউটারে তা যাচাই করা হয় এবং সেই তথ্য ব্লকে জমা হয়।পরবর্তীতে তথ্য যাচাই সম্পন্ন হলে, একটা নতুন ব্লক তৈরি হয় এবং পূর্বের ব্লকের সাথে যুক্ত হয়। যুক্ত হওয়ার পর নেটওয়ার্কের সমস্ত নোড তাদের লেজার আপডেট হয় যাতে সবার কাছে একই রেকর্ড থাকে। আর যখন একটি ব্লক চেইনে যুক্ত হয়,তখন ব্লকের মধ্যে থাকা সমস্ত লেনদেন সম্পূর্ণ এবং স্থায়ী হয়ে যায়।
এদিকে হ্যাক বা পরিবর্তন ও বাতিল করা যায় না। অর্থাৎ ভবিষ্যতে আর্থিক দুর্নীতি কমাতে এটা হতে পারে অন্যতম হাতিয়ার। এটি একটি ফাউন্ডেশনাল টেকনোলজি। যা শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা, ভূমি ব্যবস্থাপনা এমনকি ব্যাংক বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তাই তো ব্লক চেইন দিন দিন এত জনপ্রিয় হয়ে উঠেছে।
আরো পড়ুনঃ ক্যানভা প্রডাক্ট ডিজাইন করার নিয়ম
ব্লক চেইন প্রযুক্তি কেন নিরাপদ
ব্লক চেইন প্রযুক্তি নিরাপদ হওয়ার প্রধান কারণ হলো এটি বিকেন্দ্রীকরণ ব্যবস্থা। এর কোন একক প্রতিষ্ঠান বা ব্যক্তি বিশেষ পুরো নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করতে পারে না। হাজার হাজার কম্পিউটার একই তথ্য সংরক্ষণ করে থাকে। তাই হাজার চেষ্টা করলেও হ্যাকাররা কোন একটি সার্ভার হ্যাক করলেও পুরো সিস্টেম নষ্ট করতে পারে না।একবার ডাটা রেকর্ড হয়ে গেলে, পরিবর্তন বা মুছে ফেলতে পারে না। তাই কোন তথ্য যদি কেউ পরিবর্তন করতে চাই, তাহলে পুরো চেইন ভেঙ্গে যাবে।
এই ব্লক চেইন তথ্যে একটি অনন্য ডিজিটাল স্বাক্ষর থাকে। তাই হ্যাকাররা ডেটা পরিবর্তন করতে চাইলে সাথে নেটওয়ার্ক সনাক্ত করে ফেলে,নতুন কোন তথ্য যোগ করতে চাইলে নেটওয়ার্কের অধিকাংশ কম্পিউটারকে বৈধতা যাচাই করে সম্মতি দিতে হয়। একক ব্যবহারকারী কোন রেকর্ড বা তথ্য পরিবর্তন করতে পারেনা। প্রতিটি লেনদেনের ডিজিটাল সিগনেচার দ্বারা সুরক্ষিত থাকে। ব্লক চেইন প্রযুক্তি তথ্য কে অপরিবর্তনীয় করে তোলে যা দুর্নীতি রোধ করে। তাই এটি প্রথাগত সিস্টেম থেকে অনেক বেশি নিরাপদ।
এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রগুলো
ব্লক চেইন কিভাবে কাজ করে। তা জানা দরকার মুলত বাংলাদেশের প্রেক্ষাপটে ব্লকের একটি গেম চেঞ্জার হতে পারে। বর্তমানে ব্লক চেইন ব্যবহার শুধু ক্রিপ্টো কারেন্সিতে সীমাবদ্ধ নয়। বরং বিভিন্ন খাতে এটি ব্যবহার করছে।দ্রুত এবং কম খরচে বিদেশ থেকে নিরাপদে টাকা লেনদেন করতে অনেক ব্যাংক ব্লক চেইন নেটওয়ার্ক ব্যবহার করছে। বাংলাদেশের জমির দলিলের দুর্নীতি রোধ করতে এই প্রযুক্তি ব্যবহার হচ্ছে।
যাতে জমির মালিকানা রেকর্ড হলে আর অবৈধভাবে পরিবর্তন করতে না পারে।পন্যের উৎপাদন থেকে শুরু করে মান নিয়ন্ত্রণের জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। রোগীদের তথ্য সংরক্ষণ এবং স্বাস্থ্য সেবা সহজলভ্য তৈরি করতেও ব্যবহার করা হয়। এটি অনলাইন ভোটিং নিরাপদ ও স্বচ্ছ করতে,সার্টিফিকেটের সত্যতা যাচাই ও জাল সনদ রোধে এই প্রযুক্তি ব্যবহার করা সম্ভব।
এই প্রযুক্তির মৌলিক উপাদানগুলো
ব্লক চেইন প্রযুক্তি একটি বিকেন্দ্রীভূত,নিরাপদ, ডিজিটাল খাতা। যার কয়েকটি মৌলিক উপাদানে গঠিত নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করে থাকে।ব্লক ডাটা প্যাকেট হিসেবে কাজ করে থাকে। যা তথ্যগুলো সংরক্ষণ করে ব্লক গুলো ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ এর মাধ্যমে পূর্ববর্তী ব্লকের সাথে যুক্ত থাকে।
এই প্রযুক্তি তথ্য নিরাপত্তা ও নিশ্চিত করার জন্য ক্রিপ্টোগ্রাফিক একটি নিরাপদ মাধ্যম। এতে ডাটার পরিবর্তন বা হ্যাকিংকরা যায় না।ব্লকচেইন একটি ডিস্ট্রিবিউটেড লেজার প্রযুক্তি।ব্লক চেইন কোন একটি সার্ভারে থাকে না। এটি নেটওয়ার্কের মাধ্যমে হাজার হাজার কম্পিউটারের বা নোডে কপি সংরক্ষণ থাকে।
আরো পড়ুনঃ বিশ হাজার টাকার ব্যবসার আইডিয়া
তাই চাইলেও কেউ পরিবর্তন করতে পারবে না। ব্লক চেইনে কোন কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকে না। এখানে অংশগ্রহণকারীরা পেয়ার-টু-পেয়ারে নেটওয়ার্ক অর্থাৎ সরাসরি একে অপরের সাথে যুক্ত থেকে এবং তথ্য আদান প্রদান করে থাকে। মূলত, ব্লক চেইন ডিস্ট্রিবিউটেড লেজার যা পেয়ার-টু-পেয়ার নেটওয়ার্কে ঐক্যমতের ভিত্তিতে ক্রিপটোগ্রাফি ব্যবহার করে তথ্য সংরক্ষণ করে।
ব্লক চেইন প্রযুক্তির সুবিধা
এই প্রযুক্তি হলো বিকেন্দ্রীভূত ও সুরক্ষিত ডিজিটাল লেজার। যা তথ্য হ্যাকিং বা জালিয়াতি থেকে রক্ষা করে। এর প্রধান সুবিধাই হল ডেটার উন্নত নিরাপত্তা প্রদান করা। এবং একবার কোন তথ্য রেকর্ড হলে তা পরিবর্তন বা মুছে ফেলা যায় না।এই অপরিবর্তনীয় বৈশিষ্ট্য ডেটার বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করে। কোন একক ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে না, বলে ঝুঁকির সম্ভাবনা কম থাকে।
ব্লক চেইন প্রযুক্তির সুবিধা মাধ্যমে কোন মধ্যস্থতাকারী প্রয়োজন হয় না। তাই সরাসরি বা পেয়ার-টু-পেয়ারে লেনদেনের ক্ষেত্রে খরচ কমে যায় ও সময় বেঁচে যায়। পণ্য উৎপাদন থেকে শুরু করে গ্রাহকের কাছে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে ট্র্যাক করা সম্ভব হয়। এই প্রযুক্তির মাধ্যমগুলো নিরাপত্তা ও দক্ষতার এক নতুন মানদন্ড স্থাপন করেছে।
ব্লক চেইন প্রযুক্তির অসুবিধা
যদিও ব্লক চেইনের অনেক সুবিধা রয়েছে। তেমনি কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এছাড়াও এটি একটি নতুন প্রযুক্তি। তাই কারিগরি দক্ষতার অভাব এবংউচ্চ বাস্তবায়ন খরচ ও রয়েছে।
- বিদ্যুতের খরচ অনেক বেশি
- ব্যবহারকারীর বাড়লেও এর নেটওয়ার্ক গতি ধীর প্রকৃতির
- এক তথ্য রেকর্ড হলে কোন ভুল তথ্য সংশোধন করা খুবই কঠিন
- একটি পূর্ণাঙ্গ ব্লক চেইন সিস্টেম তৈরি, রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর অর্থের প্রয়োজন
- এটি ব্যবহারকারীদের জন্য ব্যবহার করা অনেক কঠিন ও জটিল
- এটি সরকারি আইনের আওতায় আনা কঠিন, তাই আইনি ঝুঁকি তৈরি করে
- যদি কোন সত্তা নেটওয়ার্কের ৫০% এর বেশি নোড নিয়ন্ত্রণ করে,তবে নিরাপত্তা ঝুঁকি থেকে যায়
ভবিষ্যতে ব্লক চেইনের সম্ভাবনা
বিশ্বের বড় বড় প্রযুক্তি কোম্পানি এখন ব্লক চেইন নিয়ে কাজ করছে। অনেকে বিশ্বাস করেন ইন্টারনেটের পর সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে এই প্রযুক্তির। ভবিষ্যতে ব্লক চেইন কেবল স্ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে সীমাবদ্ধ না থেকে অর্থায়ন অর্থাৎ ব্যাংক বা তৃতীয় পক্ষ ছাড়াই কম খরচে ও দ্রুত আন্তর্জাতিক লেনদেনের জন্য প্রধান হাতিয়ার হিসেবে গণ্য হবে।
স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ও রোগীর তথ্য নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে ভূমিকা রাখবে। ভোটার জালিয়াতি রোধে এবং ভূমি রেজিস্ট্রিতে, ব্লক চেইন স্থানান্তরিত হবে। বর্তমানে এই প্রযুক্তি ডেভেলপার বা বিশেষজ্ঞ হিসেবে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। যা ভবিষ্যতের অন্যতম চাহিদা সম্পন্ন দক্ষতা হিসেবে প্রকাশ পাবে।
কিভাবে বিনিয়োগ করবেন
ব্লক চেইন কিভাবে কাজ করে।কিভাবে বিনিয়োগ করে।এই প্রযুক্তিতে বিনিয়োগ বিভিন্ন রূপে হতে পারে। আপনার লক্ষ্য এবং বাজারের জ্ঞান অনুসারে অথবা আপনার ঝুঁকি সহিংসতার ওপর নির্ভর করবে। যে কোন বিনিয়োগ কৌশলের মতোই আপনি সম্পূর্ণরূপে গবেষণা করুন। এবং সেই পরিমাণ বিনিয়োগ করুন।
যেই পরিমাণ আপনি হারাতে পারবেন। যেকোন বিনিয়োগের মতো যথাযথ যত্ন এবং গবেষণা করা
অত্যন্ত জরুরী। এবং বাজার বোঝার জন্য আপনাকে আরো ভালোভাবে তথ্যভিত্তিক সিদ্ধান্ত
নিতে সাহায্য করতে পারবে।
আরো পড়ুনঃ ডিজিটাল মার্কেটিং শিখে আয়
শেষ কথাঃ ব্লক চেইন প্রযুক্তি কিভাবে কাজ করে
ব্লক চেইন কিভাবে কাজ করে? সাধারণত এ
বিষয়গুলো জেনে নিতে হবে। এর ব্যবহার, বিনিয়োগ থেকে শুরু করে এর সুবিধা, অসুবিধা
সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনি যদি নতুন হয়ে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত
ভালোভাবে আর্টিকেলটি পড়ে নিন।
যদি আপনি এই প্রযুক্তিটি ব্যবহার করতে চান। তাহলে এ আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের আর্টিকেলটিতে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এ ধরনের আরো নতুন নতুন তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের এই ওয়েবসাইটটিতে।



অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url